16-10-2026, 12:00 PM
আমি ব্যাক্তিগত ভাবে একটা বিষয় বলছি, কেউ খারাপ ভাবে নেবেন না, অনেকেই বলেন অনেক লেখক গল্প শেষ না করেই চলে যান। অভিযোগের তীর লেখকদের দিকেই থাকে। কিন্তু একজন লেখক তাঁর দীর্ঘ সময় ব্যয় করে এখানে কেনো লেখেন? এখানে লিখে তো তিনি কোন উপার্জন করেন না, তাহলে? ....... তিনি লেখেন নিজের মনের ক্ষুধা মেটাতে। আর সেটা মেটে সামান্য একটা লাইকে...বা ছোট্ট একটা কমেন্ট এ। অথচ এখানে লাখ ভিউ হওয়ার পরেও লাইকের বাটনে ৯৯% পাঠকেরই আঙুল পৌছায় না..... তখন স্বাভাবিক ভাবেই লেখকের মনে হয় যে তার লেখা সংখ্যাগরিষ্ঠের অপছন্দ, তাই আর লেখার উৎসাহ হারিয়ে ফেলে। একটা গল্প যে সবে অঙ্কুর থেকে ডালপালা মেলছিল সে অকালে মৃত্যুবরণ করে....।
এটা আমার একান্ত ব্যাক্তিগত ধারণা। কেউ সহমত নাই হতে পারেন। তবে আমি বলবো পাঠকেরা সব লেখকের আপডেট এই অন্তত একটা লাইক দিন, তাতে তিনি আরো উদ্যম পাবেন...... ভাববেন, আর একটা সুন্দর সাহিত্য সৃষ্টি হবে। কারো খারাপ লাগলে দু:খিত। মার্জনা করবেন।
আমি বৃষ্টি হয়ে
তোমার
নগ্ন শরীর বেয়ে নামতে চাই

![[+]](https://xossipy.com/images/bootbb/collapse_collapsed.png)