15-10-2026, 11:50 AM
(15-10-2026, 12:05 AM)Sushanto Wrote: আজকেই প্রথম আপনার গল্পটা পড়ছি। অপূর্ব লেখার হাত। বর্তমানে বাংলা ইরোটিক বলি আর চটি বলি এই সাহিত্য জগতে ভালো মানের লেখকের অকাল পড়েছে। এক যুগ আগেও যারা এই সাহিত্য জগতে নিজেদের প্রতিভার স্বাক্ষর রেখে পাঠকদের আনন্দ দান করেছিলেন, সময়ের পরিক্রমায় আজ তারা সবাই যেন হারিয়ে গেলো। পুরাতন জনপ্রিয় লেখকদের মধ্যে এখন শুধু কামদেব দাদাই কলম চালিয়ে যাচ্ছেন। আর বাকিরা বিদায় নিয়েছেন কখনো তাদের ব্যক্তিগত কারণে, কখনো বা এই ফোরামে মডারেটর দের অতিমাত্রায় খবরদারির কারণে। হেনরি দাদা তার মধ্যে একজন। ফলে এখন আর এই ফোরামে আসা হয় না, গল্প পড়ার জন্য। এটাই আসলেই অন্যায় যখন একজন লেখকের সৃষ্টিকে অপর জন নগ্ন হস্তক্ষেপের মাধ্যমে তার সৃষ্টিকে ধ্বংস করে দেয়। বর্তমানে নতুন অনেক লেখক আর লেখিকার আগমন ঘটছে কিন্তু তারা আর বেশি দিন স্টে করতে পারে না। কোন না কোন কারণে তারা হারিয়ে যায়। অনেক লেখকের কাহিনীর প্লট শুরু হয় দারুণ ভাবে কিন্তু পরবর্তীতে খেয় হারিয়ে গল্পটাকে হয় নোংরা করে ফেলে, নয়তো অসমাপ্ত রেখে চলে যায়। আর আপনার লেখার বিষয়ে এটাই বলতে চাই, আপনাকে আমার মনে হচ্ছে একজন ছদ্মবেশী পুরাতন জনপ্রিয় লেখক। কারণ আপনার লেখার হাত ও গল্পের প্লট এতোটাই গভীর ও দুর্দান্ত, যে নতুন একজন অ্যামেচার লেখক এরকম একটা গল্প লিখে ফেলবেন এটা ভাবাটা আসলে বেশ বিষ্ময়কর। আপনার টাইপিং এ কিছু ভুল আছে কিন্তু আপনার লেখার মাধুর্য তা মেনে নিতে বাধ্য করবে পাঠকদের। বাস্তবতার সাথে সেক্সের এরকম সমন্বয় শুধু মাত্র সেরা লেখকদের কাজে দেখা গেছে। আপনার এই গল্পটা একটা মাস্টারপিস হতে পারে যদি আপনি একে একটা বড় পূর্ণাঙ্গ উপন্যাসে রুপ দেন। কামদেব দাদার সাথে আপনার লেখার বেশ মিল আছে। আপনি আপনার লেখাকে কিভাবে এগিয়ে নিবেন, সেটা আপনার ব্যক্তিগত বিষয়। তবে পাঠক হিসেবে আমার ইচ্ছা আপনি এটাকে দীর্ঘ উপন্যাসে রুপ দেবেন। আর নায়ক ও নায়িকা চরিত্র বিষয়ে কিছু বলার আছে। গল্পের নায়ক লাজুক হলেও বেশ দুর্বল ব্যক্তিত্বের ক্ষেত্রে। এটা দেখতে কিছুটা বেমানান। তাই সামনে যদি কোন শক্তিমান ব্যক্তিকে নায়ক রুপে তৈরি করেন তো সেটা মন্দ হয়না। আর প্রাপ্তবয়স্কদের উপন্যাস বলে শুধু যৌনতা থাকবে তা নয়, বরং কিছু রোমান্টিসিজম যোগ করা উচিৎ। আরেকটি বিষয় যোগ করতে চাই। যদি কাহিনীর প্রয়োজনে ও বাস্তবতার নিরিখে কখনো নায়িকাকে দুষ্টু পুরুষ বা ভিলেনের সাথে সেক্স করতে হয় তবে সেটা ঘটতে দেওয়া উচিত, তবে সেটা অতিমাত্রায় নয় যেন নায়িকা একেবারে কলুষিত রুপে গ্রহণযোগ্য হারিয়ে ফেলে। কারণ জীবন সরলরেখা নয়, এখানে অনেক বিপদ, প্রতিবন্ধকতা আসে। তাই একজন দক্ষ লেখক সেটা তার লেখনিতে সুন্দর করে ফুটিয়ে তুলতে পারে। আপনার সে যোগ্যতা আছে। আর প্রতিটি উপন্যাসের একটা করে মেসেজ থাকে, আশা করবো শেষে আপনি তা ব্যক্ত করবেন। আপনার সাফল্য কামনা করছি। ভালো থাকুন, দাদা।
আপনি আমার লেখাকে এতো গভীর ভাবে বিশ্লেষন করেছেন তার জন্য কৃতজ্ঞ। আমার মনে হয় আপনাদের মত পুরাতন সু পাঠকদের নিয়মিত এসে নতুনদের উৎসাহিত করলে আরো অনেকেই লিখতে আগ্রিহী হবে। যাই হোক, প্রথমে বলি আমি কোন পুরাতন ছদ্মবেশী লেখক না, হ্যাঁ....আগে প্রতিলিপিতে বেশ কয়েকটা মেন স্ট্রীমের গল্প লিখেছি। সেক্স স্টোরি এখানেই সূচনা.......আর টাইপিং এর ভুল একটা বড়ো সমস্যা, কারন আমার ফোনের টাচ সেন্সর এ প্রবলেম। অনেক বানান ঠিক করার পরেও অনেক ভুল থেকে যায় সেটা আমিও জানি, এ জন্য দু:খিত। আপনি আমাকে যতটা প্রশংশা করলেন আমি ততটাও বড়ো লেখক না.... আপনাদের ভালো লাগাই আমার পাথেয়। আপনার বাকি পরামর্শ অবশ্যই মনে রাখবো, চেষ্টা করবো শেষ পর্যন্ত আপনাদের এই ভালোলাগাকে ধরে রাখতে..... অনেক অনেক ধন্যবাদ। পাশে থাকবেন আর নিয়মিত সাইটে আসুন.... লেখক চায় উৎসাহ। সেটা সমালোচনা হলেও ক্ষতি নেই।
আমি বৃষ্টি হয়ে
তোমার
নগ্ন শরীর বেয়ে নামতে চাই

![[+]](https://xossipy.com/images/bootbb/collapse_collapsed.png)