08-10-2026, 10:44 PM
(This post was last modified: 08-10-2026, 10:48 PM by কাদের. Edited 1 time in total. Edited 1 time in total.)
আপডেট ৪
ক
হিজড়াদের হাত থেকে আবিদকে উদ্ধার করার সেই সন্ধ্যার পর থেকে নোমান আর আবিদের সম্পর্কটা ধীরে ধীরে একটা নতুন রূপ নিয়েছে। আগে তারা শুধু চেনা ছিল। সাজিদের মাধ্যমে একবার পরিচয় হয়েছিল, কয়েকটা কথা হয়েছিল। কিন্তু সেদিনের পর থেকে সম্পর্কটা অন্য জায়গায় চলে গেছে। ক্যাম্পাসে দেখা হলে এখন আর শুধু মাথা নাড়ায় না। করিডোরে হলে একটু থেমে যায়। প্লাজার বেঞ্চির কাছে হলে কয়েকটা কথা হয়। লাইব্রেরির সামনে হলে একটু দাঁড়ায়। কথাগুলো গভীর কিছু না। আবহাওয়া, ক্লাসের প্রেসার, কোনো ফুটবল ম্যাচের রেজাল্ট এমন সাধারণ বিষয়। কিন্তু কথা হওয়ার মধ্যে একটা হৃদত্যা এসেছে। আবিদ এখন নোমানকে দেখলে আর অস্বস্তিতে পাশ কেটে যায় না। নোমানও আবিদকে দেখলে হালকা হাসিতে থামে। তাদের কমন ফ্রেন্ড সাজিদের সাথে তিনজনে মিলে কয়েকবার আড্ডা হয়েছে। একবার ক্যাফেটেরিয়ায়, একবার প্লাজার সিঁড়িতে, আরেকবার ক্যাম্পাসের বাইরে চায়ের দোকানে। সেই আড্ডাগুলোতে কোনো বড় কথা হয়নি। কিন্তু কথার ধরনটা বদলেছে। আগে যেমন শুধু ভদ্রতা ছিল, এখন সেখানে আন্তরিকতা যোগ হয়েছে। হঠাৎ দেখা হলেও জোর করে কথা বলে ভদ্রতা মেন্টেন করার আর কোনো বিড়ম্বনা নেই। সম্পর্কটা আস্তে আস্তে একটা সহজ, বন্ধুত্বপূর্ণ জায়গায় এসে দাঁড়িয়েছে। কেউ কাউকে জোর করে কাছে টানছে না। শুধু সময় আর ছোটখাটো দেখা সাক্ষাৎ দুজনকে একে অপরের কাছাকাছি নিয়ে এসেছে।
একদিন বিকেলের দিকে তিনজন বসেছিল প্লাজার এক কোণে। সাজিদ, আবিদ আর নোমান। সামনে তিনটা চায়ের কাপ। রোদটা হেলে পড়ছে। চারপাশে ছেলেমেয়েরা আড্ডা দিচ্ছে, কেউ ফোন দেখছে, কেউ হেঁটে যাচ্ছে। কথা শুরু হয়েছিল ইউরোপিয়ান ফুটবল নিয়ে।
সাজিদ বলছিল,
“আর্সেনাল এবার অবশ্যই কিছু একটা করবে। রাইস আর ওডেগার্ড যদি ফর্ম ধরে রাখে”
আবিদ মাথা নাড়ল।
“রাখবে না। সিটির সামনে টিকতে পারবে না।”
নোমান হেসে বলল,
“তোমরা দুজনই ভুল। সিটি আর আর্সেনাল দুইটাই ইপিএলে বাঘ আর বাইরে বিড়াল। রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়নস লীগের ফাইনালে থাকবে। চ্যাম্পিয়নস লিগে ওদের অভ্যাস আছে।”
সাজিদ বলল,
“অভ্যাস আর সামর্থ্য এক কথা না।”
এভাবে কথা চলছিল কিছুক্ষণ। কেউ কারো কথা পুরোপুরি মানছিল না। কিন্তু মানার দরকারও ছিল না। শুধু কথা বলার আনন্দ। একসময় ফুটবলের আলোচনা থেমে গেল। চায়ের কাপে চুমুক পড়ছিল। নীরবতা একটু ভারী হয়ে এল।
সাজিদ হঠাৎ বলল,
“ফুটবল ঠিক আছে। কিন্তু মানুষের জীবনে শুধু খেলা তো আর চলে না। প্রেমছাড়া জীবনটা কেমন যেন ফাকা লাগে।”
আবিদ মুচকি হাসল।
“তুই এখনো সিঙ্গেল। তাই এত কথা।”
সাজিদ কাঁধ ঝাঁকাল।
“তাই তো। আমি প্রেম করতে চাই। একজনকে খুঁজে পেতে চাই। যেন কেউ থাকে। কথা বলার জন্য, সময় কাটানোর জন্য। আমার মনে হয় প্রেম মানেই পাশে কেউ থাকা। একা একা সবকিছু সহ্য করতে হয় না।”
আবিদ একটু গম্ভীর হয়ে বলল,
“প্রেম শুধু পাশে থাকা না। এটা আরও বড় কিছু। আমার কাছে প্রেম একটা স্বর্গীয় ব্যাপার। যেন দুইজন মানুষ একে অপরের মধ্যে নিজেকে খুঁজে পায়। শান্তি পায়। নিরাপত্তা পায়। পৃথিবীটা একটু কম একা মনে হয়।”
নোমান তখনো চুপ করে চা খাচ্ছিল। কিছু বলছিল না। চোখ দিয়ে দূরের মাঠের দিকে তাকিয়েছিল। সাজিদ তার দিকে তাকিয়ে বলল,
“তুই এত চুপ কেন? তোর কী মত?”
আবিদও বলল,
“হ্যাঁ, বল না। তোমার তো অনেক অভিজ্ঞতা আছে এই ব্যাপারে।”
নোমান একটু ইতস্তত করল। কাপটা নিচে রাখল। আঙুল দিয়ে কাপের কিনার ঘষছিল।
“আমার মতটা তোমাদের মতের সাথে মিলবে না মনে হয়।”
সাজিদ হাসল।
“তাই বলে চুপ করে থাকবি? বল। আমরা শুনব।”
আবিদও মাথা নাড়ল।
“বল। কৌতূহল হচ্ছে।”
নোমান একটু চুপ থেকে বলল,
“আমার কাছে প্রেম কোনো দীর্ঘস্থায়ী ব্যাপার না। হ্যাঁ, প্রেমে পড়েছি কয়েকবার। কিন্তু সবসময় ক্ষণস্থায়ী। জীবন একটাই। এখানে একজনের প্রেমে পড়ে সারাজীবন থাকা সম্ভব বলে আমার মনে হয় না। একজন মানুষ কি আরেকজন মানুষের সব অভাব পূরণ করতে পারে? পারে না। তাহলে কীভাবে একজনের প্রেমে সারাজীবন থাকা যায়?”
সাজিদ আর আবিদ দুজনেই একটু হকচকিয়ে গেল। সাজিদ বলল,
“মানে তুই বিশ্বাস করিস না কেউ সারাজীবন একসাথে থাকতে পারে?”
নোমান মাথা নাড়ল।
“পারে হয়তো। কেউ কেউ পারে। কিন্তু আমার কাছে সেটা স্বাভাবিক মনে হয় না। মানুষ বদলায়। চাওয়া বদলায়। অভ্যাস বদলায়। তাই আমি দীর্ঘস্থায়ী কিছু ভাবি না। যেটা আছে, সেটা উপভোগ করি। শেষ হলে শেষ।”
আবিদ এবার জিজ্ঞেস করল,
“তাহলে বিয়ে, সংসার, সন্তান ভবিষ্যৎ নিয়ে কী ভাবো?”
নোমান হেসে ফেলল। হাসিতে একটু বিদ্রূপ ছিল না। শুধু সহজ অস্বীকৃতি।
“অনেক দূরের ব্যাপার। অন্তত আগামী পাঁচ-ছয় বছর এর ধারেকাছেও যাচ্ছি না। এখন যেটা আছে, সেটাই ভালো। ভবিষ্যৎ নিয়ে টেনশন করলে বর্তমান নষ্ট হয়।”
সাজিদ একটু এগিয়ে নোমানের এই আনকনভেনশনাল মত ভাল করে বুঝার জন্য আরেকটা প্রশ্ন করল,
“প্রেমে শারীরিক সম্পর্ককে তুই কেমন করে দেখিস?”
নোমান এবার সোজা তাকাল। চোখে একটা গম্ভীর ভাব।
“সত্যি কথা বলব?”
দুজনে মাথা নাড়ল।
নোমান বলল,
“নারীদেহ আমাকে উন্মত্ত করে। পাগল করে। প্রেম শুধু মনের ব্যাপার না। শরীরের সাথেও হয়। শরীর ছাড়া যে প্রেম, সেটা আমি বুঝি না। যখন ত্বক ত্বকে লাগে, যখন শ্বাস গরম হয়, যখন কেউ তোমার কাছে সম্পূর্ণ খুলে যায় সেই মুহূর্তগুলোই আমার কাছে সত্যি। বাকিটা কথা। সুন্দর কথা। কিন্তু কথা।”
আবিদ মাথা নাড়ল। গলায় একটু চাপ এল। নোমানের এমন খোলামেলা কথায় অভ্যস্ত না আবিদ। যে সাজিদ নোমান কে আগে থেকে চেনে সে পর্যন্ত একটু অবাক হয়েছে এমন কনফেশনে। আবিদ নোমানের কথার প্রতিউত্তর দিতে চায়, নিজের মোরাল গ্রাউন্ডের পিছনে উদাহারণ সহ যুক্তি দাড় করাতে চায়,
“এটা সত্যি না। আমার গার্লফ্রেন্ডের সাথে আমার সম্পর্কে কাম নেই। শুধু ভালোবাসা আছে। সম্মান আছে। শান্তি আছে। শরীরের ক্ষুধা দিয়ে সব মাপা যায় না।”
নোমান আবিদের দিকে তাকিয়ে বলল,
“মাই ফ্রেন্ড, আই অ্যাগ্রি টু ডিসঅ্যাগ্রি। শরীর ছাড়া যেটা থাকে, সেটাকে আমি ভালোবাসা বলতে পারি না। কী বলব জানি না। কিন্তু ভালোবাসা না।”
সাজিদ আর আবিদ দুজনেই চুপ করে গেল একমুহূর্ত। তারপর সাজিদ জিজ্ঞেস করল,
“তোর এই এক্সট্রিম মতামতের কারণ কী ভাই?”
আবিদও বলল,
“হ্যাঁ। কেন এতটা একরোখা মত এই বিষয়ে তোমার?”
নোমান চায়ের কাপে চোখ রাখল। একটু চুপ করে থাকল। তারপর মাথা তুলে বলল,
“ সেইম প্রশ্ন আমি তোমাদের দুইজন কে করতে পারি? তোমরা কেন ভাবছ তোমাদের মতামত টা সত্য?”
আবিদ এবার উত্তর দিল,
“কারণ সমাজের অধিকাংশ মানুষ এটা ভাবে। কামের অস্তিত্ব আছে আমি অস্বীকার করছি না। আমাদের ভবিষ্যত প্রজন্মের পৃথিবীতে আনার জন্য কামের দরকার আছে তবে সব সময় ভালবাসা আর কাম কে এক করে ফেলা ঠিক নয়।”
নোমান সংগে সংগে উত্তর দেয়,
“মাই ফ্রেন্ড অধিকাংশ মানুষ একটা কথা বললে সেটা সত্য হয়ে যায় না। আর আমার মনে হয় অনেক সময় মানুষ তার গোপন অভিব্যক্তি লুকিয়ে রাখে। মানুষের অনেক হিপক্রেসি আছে এর মাঝে একটা হলো সেক্স কে অচ্ছুত করে রাখে প্রকাশ্যে কিন্তু গোপনে তার কামনা করে। আমি বলছি না তুমি তাদের মত। তবে অনেক সময় চারপাশে সবাই কে একটা জিনিস করতে দেখে অনেকে কনফিউজড হয়ে যায়। অন্যদের হিপক্রেসি কে নর্ম ভেবে নিজে সেটা চর্চা করতে থাকে নিয়ম হিসেবে।”
আবিদ কি যুক্তি দিবে বুঝে উঠতে পারে না, তাই বলে,
“ তুমি ভালবাসা কে ছোট করছ। কামের মত জিনিসের সাথে এটাকে গুলিয়ে ফেলছ।”
নোমান মুচকি হাসে, বলে,
“নাহ, গুলিয়ে ফেলছি না কারণ শরীর আমাদের একটা অংশ। আমাদের অস্তিত্বের একটা অংশ। সেই অংশকে বাদ দিয়ে যদি আমরা ভালোবাসার কথা ভাবি, তাহলে সেটা অসম্পূর্ণ। তুমি কি নিজের হাত পা বাদ দিয়ে নিজেকে সম্পূর্ণ ভাবতে পারো? পারো না। তাহলে শরীরকে বাদ দিয়ে ভালোবাসা কী করে সম্পূর্ণ হয়? যে প্রেমিকা কে তুমি ভালবাস তার শরীর কে বাদ দিয়ে ভালবাসা তো তার অস্তিত্ব কে অস্বীকার করা।”
আবিদ আর সাজিদ দুজনেই একটু আটকে গেল। যুক্তিটা সহজ। অস্বীকার করা কঠিন। কিন্তু মানতেও ইচ্ছে করছিল না। আবিদ বলল,
“মানতে পারলাম না নোমান।”
নোমান কাঁধ ঝাঁকাল।
“মানা না মানা তোমার ব্যাপার। আমি যা অনুভব করি, তাই বললাম।”
আবিদ একটু চুপ করে থাকল। তারপর গলা নামিয়ে বলল,
“আমার গার্লফ্রেন্ডকে দেখলে এখনো বুকে একটা অদ্ভুত কম্পন হয়। পালপিটেশন। এতদিন হয়েছে। অথচ এখনো হয়। সে কাছে এলে মনে হয় পৃথিবীটা একটু থেমে গেছে। একটা শান্তি নেমে আসে। আবার তার সাথেই একটা উত্তেজনাও থাকে। যেন কিছু একটা ঘটতে যাচ্ছে। কিন্তু ঘটে না। শুধু অনুভূতিটা থেকে যায়। তার হাসি, তার কথা বলার ধরন, চুপ করে বসে থাকার ভঙ্গি সবকিছু মিলে একটা পরিপূর্ণতা তৈরি করে। আমি যখন তার সাথে থাকি, তখন আর কিছু চাই না। শরীরের ক্ষুধা তখন গৌণ হয়ে যায়। শুধু তার উপস্থিতিই যথেষ্ট।”
নোমান শুনছিল। শেষ পর্যন্ত হেসে ফেলল।
“মাই সিলি বয়। এইগুলা তোমার ফিজিক্যাল রিঅ্যাকশন। তুমি চাপিয়ে রাখছো তোমার শরীর কে। ইউ নিড এ গুড সেক্স। ইউর বডি ইজ টেলিং ইউ দ্যাট। ইউর ফিলিংস অফ পালপিটেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ ইউর ফিজিক্যাল নিড।”
আবিদের কান লাল হয়ে গেল। মুখটাও গরম লাগল। নোমান আবার বলল,
“তুমি কখনো কামার্তভাবে তোমার জিএফকে টাচ করোনি?”
আবিদ একটু রেগে উঠল।
“কী বাজে বলছো!”
নোমান হাত তুলে বলল,
“আই অ্যাম জাস্ট আস্কিং। অনলি ফর দ্য সেক অফ আর্গুমেন্ট।”
আবিদ একটু চুপ করে থাকল। তারপর গলা নামিয়ে বলল,
“শুধু দুইবার কপালে চুমু খেয়েছি। তাও কাম থেকে না ভালবাসা থেকে।”
নোমান জোরে হেসে উঠল।
“ম্যান, ইউ গাইজ আর ডুয়িং সিক্সটিস প্রেম অ্যাট ২০২৬।”
সাজিদও হেসে ফেলল। আবিদও একটু হাসল, যদিও লজ্জায় মুখ লাল। তারপর আবিদ বলল,
“আমি গর্বিত আমার প্রেম নিয়ে। আর শারীরিক সম্পর্ককে আমি তো একদম বাদ দিচ্ছি না। বিয়ের পর সব হবে। হালাল মতে।”
নোমান এবার টিজ করে বলল,
“হর্নি গাই। সব ভাবে, শুধু সাহস করে না করার। বিয়ে করিয়ে দিলেই ঠিক গার্লফ্রেন্ডের উপর ঝাপিয়ে পড়বে।”
আবিদের মুখ আরও লাল হয়ে গেল। সাজিদ হাসতে হাসতে বলল,
“বাস। এবার থাম। আবিদকে আর লজ্জা দিস না।”
এভাবেই তাদের আড্ডা শেষ হলো। উঠে দাঁড়ানোর আগে সাজিদ বলল,
“জানো, প্রকৃত বন্ধুত্ব হলো সেটাই—যেখানে ভিন্ন ভিন্ন মতের মানুষ একসাথে সুন্দর সময় কাটাতে পারে। বিপদে একে অন্যকে সাহায্য করতে পারে।”
আবিদ আর নোমান দুজনেই মাথা নাড়ল। একমত। সাজিদ হাসতে হাসতে আবিদের দিকে তাকিয়ে বলল,
“তুই হলি লাভার বয়।”
আবিদ নোমানের দিকে তাকিয়ে বলল,
“আর তুমি প্লেবয়।”
তিনজনেই হেসে উঠল। কঠিন বিষয় নিয়ে এই আলোচনা তাদের মাঝের হৃদ্যতা আর বাড়িয়ে দিয়েছে কিছু সময়ে।
বাড়ি ফেরার পথে আবিদ একা হাঁটছিল। রাস্তার আলোগুলো জ্বলে উঠেছে। মনে মনে নোমানের কথাগুলো ঘুরছিল। শরীর ছাড়া প্রেম কি সত্যিই অসম্পূর্ণ? তাহলে তার আর তার গার্লফ্রেন্ডের প্রেম কি পূর্ণ নয়? যে শান্তি সে পায়, যে কম্পন এখনো বুকে হয় সেগুলো কি শুধু শরীরের অতৃপ্ত ক্ষুধা? নোমানের কথাগুলো মানতে ইচ্ছে করছিল না। অথচ যুক্তিটা সহজ ছিল। আবিদ মাথা নাড়ল। উত্তর পেল না।
অন্যদিকে নোমান বাইকে করে যাচ্ছিল। হেলমেটের ভেতর বাতাস ঢুকছিল। তারও মনে পড়ছিল আবিদের কথা। সত্যিকারের প্রেম বলে কি কিছু আছে? নাকি সবই মোহ? যদি মোহ হয়, তাহলে শারীরিক স্পর্শ ছাড়া কীভাবে আবিদের প্রেম এতদিন টিকে আছে? মেয়েটাকে শুধু কপালে চুমু খেয়ে কী করে এতটা প্রশান্তি পায় সে?
দুইজন ভিন্ন মানুষ। দুইটা ভিন্ন কৌতূহল। তবে আগ্রহ এক জায়গায়।



![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)