03-10-2026, 01:21 AM
(27-09-2026, 07:38 PM)Jupiter10 Wrote: trailerও বাবা, এটারও আপডেট আসছে? অস্থির!
পরেরদিন সকাল বেলা সাড়ে আটটায় ঘুম ভেঙ্গে প্রথমেই চোখ গেল ঘড়ির দিকে। তারপর মোবাইলে। হোয়াটসাআপ মেসেজ এসেছে আমাদের হোস্টেল গ্রুপ থেকে। সেটাকে অগ্রাহ্য করে ক্লান্তির রেশ কাটিয়ে সোজা হয়ে উঠে দাঁড়ালাম বিছানা ছেড়ে।
খেয়াল হল,খুব সকালে আধ নিদ্রাবস্থায় মা আর বাবার কথাবার্তা কানে আসছিল। কিন্তু তারা কী বিষয় নিয়ে আলোচনা করছিল তা আমি মনে করতে পারছিলাম না।আলোচনা ঠিক না, মা’র কথার মধ্য দিয়ে উগ্রতা ধরা দিচ্ছিল। সে বেজায় চটে ছিল মনে হয়ে ছিল। এখন বাবার সাড়াশব্দ পাচ্ছি না, তার মানে সে এখন বাড়িতে নেই,ভেবেই মনটা উৎফুল্লে ভরে গেলেও পরক্ষণেই সেই ভালো লাগার পারদ দ্রুত নীচে নেমে এল। মাথায় ছিল না যে আজ পিসিমণি এবং পিসেমশাই আমাদের বাড়িতে আসছেন।
