Thread Rating:
  • 12 Vote(s) - 2.33 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Misc. Erotica পরিত্যক্তা by প্রফেসর X রুম্পা দাস
#5
পর্ব-১


গ্রামের মেঠোপথ পেরিয়ে একটু দূরে, তাল-সুপারির বনে ঘেরা পুরোনো জমিদার ধাঁচের বাড়িটার দিকে তাকালে আবহমান বাংলার এক অন্য রূপ চোখে পড়ে। শহরের ইট-কাঠের কৃত্রিমতা এখানে ছারিয়ে রয়েছে বিশাল চত্বর, পেছনের দিকে বাঁশঝাড়, আর সকাল-সন্ধ্যার বাতাসে শিউলি ফুলের ঘ্রাণ।  চার পুরুষ ধরে টিকে থাকা এক অভিজাত সনাতন * পরিবারের  তিন তলা পাকা বাড়ি। বাইরে থেকে দেখলে মনে হবে ভক্তি, ঐতিহ্য আর সংস্কৃতির এক সুরভিত দুর্গ। কিন্তু এই দুর্গের অন্দরে প্রবেশ করলেই টের পাওয়া যায় এক গুমোট, পচে যাওয়া অন্ধকারের গন্ধ।

পরিবারের ঐতিহ্য অনুযায়ী, এই বাড়ির প্রতিটি নিয়ম কানুন কড়া অনুশাসনে বাঁধা। সন্ধ্যা নামলে   তুলসীতলায় প্রদীপ জ্বলে, শাঁখ বাজে, আর বয়স্কদের কণ্ঠে উচ্চারিত হয় চণ্ডীপাঠের সুর। কিন্তু এই ধর্মীয় আভিজাত্যের চাদরের নিচে চাপা পড়ে আছে এক দীর্ঘস্থায়ী নরক।

বিয়ের বয়স দেখতে দেখতে সাতটি বছর পেরিয়ে গেছে অথচ এখন পর্যন্ত কোন সন্তানের মুখ দেখতে পায়নি। এই সুদীর্ঘ সময়ে মেঘলার জীবনটা একটা খাঁচায় বন্দি পাখির মতো তিল তিল করে শুকিয়ে গেছে। তার স্বামীর সাথে সব দিক দিয়েই দুরত্ব বেড়েই চলেছে। বিয়ের আগে যে মেয়েটি গ্রামের প্রতিবেশীদের পূজার মণ্ডপে বা নাচের আসরে সবার নজর কাড়ত, যার পায়ে ঘুঙুরের ঝংকার চারপাশের বাতাস মুখরিত করে তুলত! আজ তার সেই স্বপ্ন, সেই নাচ একেবারে মুছে গেছে। রক্ষণশীল উচ্চবিত্ত  সচ্ছল   পরিবারের আচার-অনুষ্ঠানের বেড়াজালে তাকে এমনভাবে মাপা হয়েছে, যেখানে মেঘলার নিজের কোনো সত্তা বা ইচ্ছা থাকতে পারে না।

বাড়িতে এই মুহূর্তে কোনো কাজের মানুষ নেই। বছরখানেক আগেও একজন ঝি আসত, কিন্তু আবির হঠাৎ করেই একদিন তাকে তাড়িয়ে দিল। তার যুক্তি ছিল—"আমার ঘরের বউ থাকতে বাইরের কোনো লোক কেন বাড়িতে থেকে ফালতু টাকা খরচ করাবে? ওর তো কাজ করাই ধর্ম।" সেই থেকে মেঘলার ছোট্ট শরীরটাকে একটা ঘানি টানা বলদের মতো ব্যবহার করা হচ্ছে। সকালের প্রথম আলো ফোটার বহু আগে থেকে শুরু হয় তার সংগ্রাম। তিন তলা এই বিশাল বাড়ির প্রতিটি কামরা ঝাড়ু দেওয়া, ধুলো পরিষ্কার করা, রান্নাঘরের থালাবাসন মাজা—এসব করতে করতে তার কোমর ভেঙে যাওয়ার উপক্রম হয়। 

এর ওপর রয়েছে শাশুড়ি মায়ের প্রতিদিনের তীক্ষ্ণ কটূক্তি আর মানসিক নির্যাতন। মেঘলার কোল আজও শূন্য। বংশের প্রদীপ জ্বালাতে পারেনি এই অজুহাতে বাড়ির সবার চোখে মেঘলা এক অভিশপ্ত সত্তা। অথচ পরিবার বা গ্রামের কেউ জানে না যে সমস্যা আসলে আবিরের শারীরিক বা জৈবিক জটিলতায়। কিন্তু পুরুষতান্ত্রিক সমাজ আর জাত-অভিমানের অহংকার সমস্ত দোষ একাই চাপিয়ে দিয়েছে মেঘলার মাথায়। 

শাশুড়ি প্রতিদিন দুপুরবেলা পূজার ঘরের বারান্দায় বসে জপমালা ঘুরাতে ঘুরাতে বিষ ঢালতে থাকেন—"মুখে তো বড় বড় সংস্কৃতির কথা শুনিস, কিন্তু বংশে একটা আলো দিতে পারলি না! আমার ছেলের কপালটা একেবারে পুড়িয়ে দিল এই মেয়েটা।"

মেঘলা স্বভাবগতভাবে ভীষণ লাজুক, শান্ত এবং অন্তর্মুখী স্বভাবের। রক্ষণশীল পরিবারের রক্ত ও সংস্কার তার মুখ সেলাই করে দিয়েছে। যা শিখিয়েছে—"স্বামীর ঘরই নারীর শেষ ঠিকানা, শত নির্যাতন হলেও মুখ বুজে সহ্য করতে হয়।” শত অত্যাচার, অপমান বা মার খাওয়ার পরেও তার মুখ দিয়ে কোনো জোরালো প্রতিবাদ বের হয় না। সে শুধু চোখের জল লুকিয়ে ফেলে আঁচলের কোণে।
এদিকে গত তিন দিন ধরে রান্নাঘরের পেছনের বেসিনের পাইপটা ফেটে জল বের হচ্ছে। রান্নাঘরের মার্বেল মেঝেতে পচে যাওয়া এঁটো পানি আর ময়লা জমে একাকার হয়ে গেছে। দুর্গন্ধে টেকা দায়। মেঘলা একাধিকবার আবিরকে হাতজোড় করে অনুরোধ করেছিল, "গ্রাম থেকে কাউকে ডেকে পাইপটা একটু সারিয়ে দিন না গো, আমার একা হাতে এগুলো সামলাতে খুব কষ্ট হচ্ছে।"

আবির তার দিকে শীতল, উদাসীন চোখে তাকিয়ে শুধু বলেছে, "তোমার কাজ তুমি করো। সামান্য একটা পাইপের জন্য পকেট থেকে টাকা খরচ করার প্রবৃত্তি আমার নেই। ওই ময়লা তোমারই সাফ করতে হবে, ঘরের নোংরা পরিষ্কার করার দায়িত্বও তোমার। নিজের কাজ নিজে করতে হাত খসে পড়ে নাকি?"

আবির এই গ্রামের অন্যতম প্রভাবশালী ব্যক্তি ও মহাজন। বাইরে সে অত্যন্ত ধার্মিক, মার্জিত এবং গোঁড়া * পরিবারের সফল এক সন্তান। তার ইশারায় গ্রামের সাধারণ মানুষ তটস্থ থাকে। গায়ে সাদা ধুতি-পাঞ্জাবি আর কপালে চন্দনের তিলক আঁকা আবিরকে দেখে বোঝার উপায় নেই যে এই মানুষটার ভেতরটা কতটা নিষ্ঠুর এবং পিশাচতুল্য। সে তার মায়ের প্রতিটি কথা অন্ধের মতো মেনে চলে এবং মায়ের একটু নালিশেই মেঘলার ওপর পৈশাচিক আক্রোশ ঝাড়তে দ্বিধা করে না।

সন্ধ্যা নামার ঠিক আগে, যখন গ্রামের মন্দিরে সন্ধ্যা আরতির ঢাক ও খোল বাজতে শুরু করেছে, ঠিক সেই মুহূর্তে আবির গাড়ি থেকে নেমে বাড়ির ভেতর প্রবেশ করল। উঠানের তুলসীতলায় প্রণাম সেরে সে যখন ড্রয়িংরুমে পা রাখল, তার মা তখনই নালিশের ঝুড়ি নিয়ে হাজির হলেন—"তোর বউয়ের কীর্তি দেখ বাবা! দিনভর ঘরের কোণে পড়ে থাকে, আর আমি একটু জলের গ্লাস চাইলে উল্টে মুখের ওপর কথা শোনায়।" (যদিও মেঘলা সারাদিনে টু শব্দটিও করেনি)।

আবিরের কপাল কুঁচকে গেল। তার মুখের সেই ভদ্র মুখোশটা এক নিমেষে খসে পড়ে তৈরি হলো এক ভয়ংকর নিষ্ঠুরতা। সে লম্বা পা ফেলে সোজা রান্নাঘরের দরজায় এসে দাঁড়াল। 
মেঘলা তখন ঠিক ওই পচা জলের সামনে হাঁটু গেড়ে বসে একটা কাপড় দিয়ে মেঝে পরিষ্কার করার চেষ্টা করছে। তার পিঠের পেশিগুলো ব্যথায় টনটন করছে, উপোস থাকায় মাথাটা ঘুরে উঠছে।

আবির ঠান্ডা, খুরধার গলায় বলল, "কী হচ্ছে এসব? মা কষ্ট পাচ্ছে আর তুমি এখানে নাটক নিয়ে বসেছ?"

মেঘলা অত্যন্ত ভয়ে, কাঁপতে কাঁপতে মাথা তুলল। তার ফ্যাকাশে মুখখানা দেখে মনে হলো সে যেকোনো মুহূর্তে জ্ঞান হারিয়ে ফেলবে। সে ফিসফিস করে বলল, "আমার শরীরটা আজ খুব খারাপ লাগছে গো... সকাল থেকে জ্বর…”
মেঘলার কথা শেষ হলো না। আবিরের চওড়া হাতের একটা প্রচণ্ড ভারী চড় সজোরে এসে পড়ল তার মুখের ওপর। সেই আঘাতে মেঘলার গালটা মুহূর্তের মধ্যে লাল হয়ে ফুলে উঠল, ঠোঁটের কোণ চিরে সামান্য রক্ত গড়িয়ে পড়ল রান্নাঘরের ওই পচা জলের ওপর।

আবির তার চুলের মুঠো খামচে ধরে তাকে হেঁচকা টানে সোজা করে দাঁড় করাল। তার চোখের ভেতর দিয়ে যেন আগুন ঝরছে। সে দাঁতে দাঁত চেপে বলল, 

"শরীরের অসুখ? কার টাকায় এই শরীরে মাংস জমেছে ভুলে গেছ? তুমি তো আমার খাস কামরার একটা পুজো দেওয়ার পুতুল মাত্র। যখন যেভাবে ইচ্ছা ব্যবহার করব, আর তুমি ব্যথার কথা বলবে? মুখে বড় জবান গজিয়েছে, তাই না? জিহ্বা একদম ছিঁড়ে নেব!"

মেঘলা কোনো প্রতিবাদের শব্দ উচ্চারণ করল না। সে শুধু তার নরম হাত দিয়ে আবিরের হাতের মুঠো ছাড়ানোর একটা ব্যর্থ চেষ্টা করল, আর তার দুচোখ দিয়ে গড়িয়ে পড়ল অন্তহীন নোনতা জল। 
আবির তাকে ধাক্কা দিয়ে আবার ওই নোংরা জলের ওপর ফেলে দিল। তারপর নিজের চাদরটা ঠিক করে সোজা নিজের শোবার ঘরে চলে গেল।

বাইরে তখন মন্দিরের শাঁখ ও ঘণ্টার ধ্বনি স্তিমিত হয়ে এসেছে। সন্ধ্যার অন্ধকার পুরোপুরি গ্রাস করেছে গ্রামের মেঠোপথ আর সেই  বাড়িটার বারান্দা। রান্নাঘরের সেই স্যাঁতসেঁতে অন্ধকারের মধ্যে মেঘলা একা কুঁকড়ে বসে রইল। তার গালের লাল হয়ে থাকা অংশটা জ্বলছে, ঠোঁটের কোণের কাটা দাগ থেকে গড়িয়ে পড়া নোনতা রক্ত তার নিজের শরীরের ঘাম আর ওই পচা জলের সাথে মিশে একাকার হয়ে গেছে। ভেতরে জমাট বাঁধা কান্নার স্রোত গলার কাছে এসে আটকে রইল, কিন্তু মুখ ফুটে একটা শব্দও বের হলো না। এই তিন তলা বিশাল বন্দিদশার খাঁচায় তার নিঃশ্বাস যেন ধীরে ধীরে ফুরিয়ে আসছে, আর সে নিঃশব্দে অপেক্ষা করছে আরও এক নিষ্ঠুর রাতের।

###


রাত গভীর হয়। তিন তলা জমিদার বাড়ির দেওয়ালের পেছনের ঘন বাঁশঝাড় থেকে ভেসে আসা ঝিঁঝিঁ পোকার একঘেয়ে ডাক আর পেঁচার দূরবর্তী আর্তনাদ পুরো পরিবেশটাকে আরও বেশি ভারী করে তোলে। ড্রয়িংরুমের বিশাল প্রাচীন ঘড়িতে যখন রাত দুটোর কাঁটা পার হয়, তখন এই বাড়ির প্রতিটি ইট যেন এক একটি দীর্ঘশ্বাসের মতো ভারী হয়ে ওঠে। বাইরে থেকে দেখলে মনে হবে এটি কোনো অভিজাত ও সম্মানিত পরিবারের শান্তির নীড়, কিন্তু এর অন্দরের ঘরে তখন কেবল জমাট বাঁধা অন্ধকার আর যন্ত্রণার নিঃশব্দ প্রতিধ্বনি।

বিছানার একপাশে পিঠ ঠেকিয়ে আবির গভীর ঘুমে আচ্ছন্ন। তার চওড়া বুকটা নিয়মিত ছন্দে উঠানামা করছে; তার মুখে বা কপালে দিনের সেই নিষ্ঠুরতার কোনো অনুশোচনা বা ক্লান্তির লেশমাত্র নেই। সে এক অপরাধী অথচ সমাজ স্বীকৃত এক মহাজন ও প্রভু, যার কাছে এই ঘরের স্ত্রী কেবল তার মালিকানার একটি বস্তু মাত্র।

আর ঠিক তার পাশেই, বিছানার অপর প্রান্তে, মেঘলা কুঁকড়ে শুয়ে থাকে। সে রাতের পর রাত জেগে থাকে, ঘুম তার চোখের ত্রিসীমানায় আসে না। তার সারা শরীর জুড়ে তখন এক অব্যক্ত ব্যথা, যা চামড়া ভেদ করে সরাসরি গিয়ে আঘাত করে তার আত্মায়। মেঘলা তার নিজের ডান হাত দিয়ে নিজের বাঁ বাহুটা চেপে ধরে রাখে, যেখানে আবিরের শক্ত আঙুলের চাপে কালচে দাগ বসে গেছে। সে ফ্যালফ্যাল করে চেয়ে থাকে ঘরের অন্ধকার ছাদের দিকে।


এই অন্ধকারেই তার মনটা ধীরে ধীরে পিছিয়ে যেতে শুরু করে সাত বছর পেছনের এক অতীতে। ঠিক এই শোবার ঘরটিই, এই চওড়া বিছানাটাই সেদিন সাজানো ছিল লাল ও সাদা রজনীগন্ধার মালায়। চারপাশের বাতাসে সুবাস ছড়াচ্ছিল প্রদীপের ঘি আর ফুলের গন্ধ।
সেদিনের মেঘলা আর আজকের মেঘলার মধ্যে যেন আকাশ-পাতাল তফাত। সেদিন বিয়ের পর যখন সে প্রথম এই ঘরে এসে বসল, তার বুক কাঁপছিল এক অদ্ভুত ঘোরের মধ্যে। লাল বেনারসি শাড়িতে মোড়ানো তার শরীরটা তখনো অচেনা এক আতঙ্কে থরথর করে কাঁপছিল। 

দরজা দিয়ে আবির যখন ঘরে প্রবেশ করেছিল, তার চোখে তখন কোনো নিষ্ঠুরতা বা অন্ধকারের ছাপ ছিল না। বরং এক ধরনের মুগ্ধতা নিয়ে সে এগিয়ে এসেছিল মেঘলার দিকে।
আবির সেদিন খুব যত্ন করে মেঘলার মাথা থেকে ঘোমটা সরিয়ে দিয়েছিল। তার স্পর্শে কোনো তাড়াহুড়ো ছিল না, ছিল এক স্নিগ্ধ অধিকারবোধ। সে মেঘলার চিবুক ধরে ফিসফিস করে বলেছিল, 

"এত ভয় পাচ্ছ কেন, মেঘলা? এ বাড়ি তোমারই। এই বাড়ির প্রতিটি ইটের ওপর যেমন আমার অধিকার, এই ঘরের ভেতর তোমার ওপরও তেমনি আমার পূর্ণ অধিকার, কিন্তু তার চেয়েও বড় কথা—তুমি আমার ঘরের লক্ষ্মী।"

সেদিনের সেই রাতটি ছিল এক অন্য বাস্তবতার গল্প। আবিরের কোমল কথায় মেঘলার ভেতরের সমস্ত ভয় ধীরে ধীরে গলে জল হয়ে গিয়েছিল। আবির যখন তাকে নিজের বাহুডোরে টেনে নিয়েছিল, সেই স্পর্শে কোনো পৈশাচিকতা ছিল না; ছিল এক নবদম্পতির প্রথম শারীরিক মিলনের উষ্ণতা ও আকুলতা। আবিরের প্রতিটি ছোঁয়া, তার ঠোঁটের না বলা আদর মেঘলার সমস্ত সত্তাকে এক মায়াবী ঘোরে আচ্ছন্ন করে ফেলেছিল। মেঘলা তখন নিজের অজান্তেই নিজেকে সঁপে দিয়েছিল সেই নতুন পুরুষের বাহুতে। সেই রাতে তাদের মিলনের প্রতিটি স্তরে স্তরে ছিল এক অপূর্ব শিহরণ, যা মেঘলার কিশোরী মনকে বিশ্বাস করিয়েছিল যে সে এক পরম যত্নের মাঝেই এসে পড়েছে।

কিন্তু সেই স্মৃতি আজ বর্তমানের এই নরকের গায়ে এসে ছাইয়ের মতো ঝরে পড়ে। সাত বছর আগের সেই মিষ্টি আদর, সেই প্রতিশ্রুতির উষ্ণতা আজ কোথায় হারিয়ে গেছে? সময়ের পরিবর্তনে সেই মানুষটাই কীভাবে ধীরে ধীরে এক নির্মম মহাজনে রূপান্তরিত হলো, যে আজ আর ভালোবাসে না, কেবল শাসন করে, পিষে মারে আর শরীরটাকে ছিঁড়েখুঁড়ে খায়।

মেঘলা বর্তমানের এই তীব্র যন্ত্রণার মধ্যে অতীতের সেই মধুর স্মৃতিগুলোকে মেলাতে গিয়ে দীর্ঘশ্বাস ফেলল। তার দুচোখ বেয়ে গড়িয়ে পড়া নোনতা জল বালিশের খাপে মিশে গেল, আর সে একা জেগে রইল এই মরা বাড়ির অন্ধকারের সাথে……..


……..(চলবে)।।।।।।






…. (চলবে) ……।। 

Ex_Professor
Let's make a happy moment.
[+] 5 users Like ex_professor's post
Like Reply


Messages In This Thread
RE: পরিত্যক্তা by প্রফেসর X রুম্পা দাস - by ex_professor - 30-09-2026, 05:49 PM



Users browsing this thread: 1 Guest(s)