Thread Rating:
  • 11 Vote(s) - 2.09 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Misc. Erotica পরিত্যক্তা by প্রফেসর X রুম্পা দাস
#1
Video 
  গল্পের শিরোনাম: পরিত্যক্তা
 লেখক: প্রফেসর ও রুম্পা দাস
     কাহিনী ও সংলাপ: রুম্পা দাস
     ধরন: ইরোটিক থ্রিলার| ১৮+

© সকল স্বত্ব সংরক্ষিত.



**লেখকের কথা–**

একটি সমাজ, একটি পরিবার এবং একজন নারীর আত্মাকে তিল তিল করে ভেঙে ফেলার গল্প হলো "পরিত্যক্তা"।
আমাদের সমাজব্যবস্থায় অনেক সম্পর্কই বাইরে থেকে দেখতে সুদৃশ্য মোড়কে মোড়ানো এক নিখুঁত প্রাসাদ বলে মনে হয়। চকচকে মার্বেলের তিন তলা বাড়ি, উচ্চবিত্তের অহংকার, সমাজে প্রভাবশালীর প্রতিপত্তি—সব মিলিয়ে এক আপাত সফল জীবনের ছবি। কিন্তু এই দালানের ভেতরে যখন প্রবেশ করা হয়, তখন তার আসল রূপটা বেরিয়ে আসে। এটি এমন এক অন্ধকূপ, যেখানে বাতাস কম, দমবন্ধ করা নিঃশ্বাস বেশি, যেখানে সম্পর্কের নাম কেবল ক্ষমতার চর্চা আর শোষণের লাইসেন্স।

এই গল্পের প্রেক্ষাপট কোনো সাধারণ পারিবারিক কলহ বা চটজলদি উত্তেজনার বিনোদন নয়। এটি একটি মনস্তাত্ত্বিক অবক্ষয়ের দীর্ঘ জার্নি। মেঘলা চরিত্রটি হলো সেই নিঃশব্দ বলি, যে তার অস্তিত্বের সমস্ত রং হারিয়ে একটা ঘানি টানা পশুর মতো বেঁচে আছে। রক্ষণশীল মধ্যবিত্তের সংস্কার তাকে মুখ বুজে সহ্য করতে শিখিয়েছে, আর উচ্চবিত্তের নিষ্ঠুর অহংকার তাকে পায়ের তলায় পিষে ফেলতে চেয়েছে। একজন নারী যখন সমাজের চোখে কেবল বংশরক্ষার বা সন্তান উৎপাদনের একটি মাধ্যম ছাড়া আর কিছু হয়ে ওঠে না, তখন তার নিজস্ব স্বপ্ন, তার নাচের ছন্দ, তার ব্যক্তি-সত্তা, সবকিছুকেই সমাজ ও পরিবার এক নিমিষেই কেড়ে নেয়।

আবিরের চরিত্রটি আমাদের সমাজের সেই মুখোশধারী ক্ষমতার প্রতীক। যে বাইরে ভীষণ ভদ্র, সফল এবং মার্জিত, কিন্তু ঘরের কোণে সে এক ঠান্ডা মাথার নরপিশাচ। তার পৌরুষের অহংকার যখন নিজের অক্ষমতাকে ঢাকতে ব্যর্থ হয়, তখন সে তার সমস্ত ক্ষোভ ও হীনম্মন্যতা গিয়ে ওড়ায় এক নিঃসহায় নারীর ওপর। আর তার মা হলেন সেই ব্যবস্থার রক্ষক, যিনি নিজে নারী হয়েও আরেক নারীর ওপর নির্যাতনের স্টিম রোলার চালাতে বিন্দুমাত্র দ্বিধা করেন না।

এই উপন্যাসে প্রাপ্তবয়স্ক বা এডাল্ট উপাদানগুলো কেবল সস্তা বিনোদনের খোরাক জোগাতে আসবে না, বরং তা ব্যবহার করা হবে চরম বাস্তবতার নিরিখে যেখানে শরীর কেবল মাংসের দলা নয়, বরং নির্যাতনের ক্যানভাস এবং ক্ষমতার অপব্যবহারের এক নিষ্ঠুর দলিল হয়ে ওঠে। সমাজ যখন একজন নারী কে সম্পূর্ণ নিঃস্ব ও পরিত্যক্ত করে দেয়, তখন বেঁচে থাকার সংজ্ঞা বদলে যায়। চারপাশের লোলুপ মানুষেরা কীভাবে সেই ভাঙা মানুষের অসহায়ত্বের সুযোগ নেয়, তা ফুটিয়ে তুলতে এই প্রাপ্তবয়স্ক ও অন্ধকার থিমগুলো গল্পের অপরিহার্য অঙ্গ হয়ে উঠবে।
এটি কেবল মেঘলার পতন বা ধ্বংসের গল্প নয়; এটি টিকে থাকার এক আদিম, রক্তাক্ত এবং ভয়ংকর লড়াইয়ের দলিল। যেখানে তিলে তিলে রূপ নেওয়া ট্র্যাজেডি  এক গভীর অস্বস্তি এবং আত্মোপলব্ধির মুখোমুখি দাঁড় করাবে।


চলুন, এবার ধীরে ধীরে প্রবেশ করা যাক এই অবরুদ্ধ অন্ধকূপে, যেখানে মেঘলার নিঃশব্দ কান্না আর জমার বাঁধা ক্ষোভের বিস্ফোরণ ঘটার অপেক্ষায় রয়েছে।


*****

গল্পের সুচনা

তিন তলা বিশাল বাড়িটার বাইরে তখন বিকেলের নরম রোদ এসে পড়েছে। উচ্চবিত্তের জাঁকজমকে মোড়ানো এই বাড়িতে দূর থেকে দেখলে মনে হবে কোনো রাজপ্রাসাদ। কিন্তু সেই প্রাসাদের অবরুদ্ধ অন্তপুরে প্রবেশ করলেই টের পাওয়া যায় এক পচা গন্ধ, তা কেবল রান্নাঘরের বেসিনে জমে থাকা নোংরা জলের নয়, বরং একটা পচে যাওয়া সম্পর্কের, এক অবদমতি নরকের।
বিয়ের বয়স সাত বছর পার হয়ে গেছে। এই দীর্ঘ সাতটি বছরে মেঘলার জীবনের সমস্ত রং, সমস্ত ছন্দ ধীরে ধীরে শুষে নেওয়া হয়েছে। বিয়ের আগে যে মেয়েটি তার পাড়ার ঘরে বা নিজের মধ্যবিত্ত বাড়ির ছিমছাম বারান্দায় আপন মনে ঘুঙুর পায়ে নাচত, যার চোখের চাহনিতে ছিল একরাশ স্বপ্ন আর সৃষ্টির আনন্দ। আজ সে এক জীবন্ত লাশ। সেই নাচ হারিয়ে গেছে তাল স্বমী আবিরের বুটের নিচে, রক্ষণশীল পরিবারের কঠোর অনুশাসনে আর প্রতিনিয়ত বয়ে চলা অবহেলায়।

বাড়িতে এখন কোনো কাজের লোক নেই। আবির ইচ্ছা করেই সব কাজের মানুষ তাড়িয়ে দিয়েছে, যাতে মেঘলার হাত দুটো সবসময় ব্যস্ত থাকে, বিশ্রামের কোনো সুযোগ না থাকে। সকালের প্রথম আলো ফোটার আগেই যার ঘুম ভাঙে রান্নাঘরের ধোঁয়া ওঠা উনুন আর ঝাড়ু হাতে, তার দিন শেষ হয় গভীর রাতে আবিরের শরীরী ক্ষুধার যূপকাষ্ঠে মাথা রেখে।

বাড়ির ছিমছাম রূপের আড়ালে শাশুড়ির মুখ সবসময় বিষ উগড়ে দেয়। আবিরের বাবা-মা দুজনেই জানত না যে সমস্যা আসলে তাদের ছেলের শারীরিক বা জৈবিক ত্রুটিতে, কিন্তু সমাজ আর বংশরক্ষার অহংকার সমস্ত দোষ চাপিয়ে দিয়েছিল মেঘলার ওপর। "বাঁজা" বা "অভাগ্যহীন" এই গালিগুলো মেঘলার নিত্যদিনের পাওনা। আর এই নালিশগুলো যখন বাড়ি ফেরত আবিরের কান পর্যন্ত পৌঁছায়, তখন আবিরের সেই ঠান্ডা, ভদ্র মুখোশটা খসে পড়ে।
আবির বাইরে সফল বড় ব্যবসায়ী, গ্রামের মহাজন, যার এক কথায় মানুষ কেঁপে ওঠে। কিন্তু ঘরের ভেতরে সে এক অসুস্থ ডমিনেন্ট পরাক্রমশালী নরপিশাচ। মায়ের ডায়েরির পাতাভরা নালিশ শোনার পর আবিরের মুখে কোনো কথা থাকে না, তার একটাই ভাষা শারীরিক ও মানসিক নির্যাতন। মেঘলার নরম চামড়ায় কালশিটে দাগ বসিয়ে দেওয়া তার কাছে কোনো ব্যাপারই না।

 মেঘলা প্রতিবাদ করতে জানে না, সে ভীষণ লাজুক আর ইন্ট্রোভার্ট। রক্ষণশীল মধ্যবিত্তের সংস্কার তার মুখ সেলাই করে দিয়েছে। মার খেলেও তার মুখ দিয়ে একটা গোঙানির বেশি শব্দ বেরোয় না, চোখ বেয়ে কেবল জল গড়ায়, যা আবিরের পৌরুষের অহংকারকে আরও বেশি উসকে দেয়। এই নির্যাতনের মাত্রা কেবল মারধরে আটকে থাকে না। বাথরুমে ঠিকমতো জল যায় না, রান্নাঘরের বেসিনের পাইপ ফেটে নোংরা জল উপচে পড়ে ঘরের মেঝেতে। এসব ঠিক করার কোনো তাগিদ আবিরের নেই। সে চায় মেঘলা নিজের হাতে সেই নোংরা পরিষ্কার করুক, হাঁটু গেড়ে বসে ওই পচা জলের ভেতর থেকে দুর্গন্ধ সারিয়ে নিজের সব পবিত্রতা বিসর্জন দিক। আবির উপভোগ করে মেঘলার এই অসহায়ত্ব।

আর এই পরাধীন ও শোষিত শরীরটার ওপর কেবল আবিরের একাধিকার থাকে না। বাড়িটার ভেতরে বা আশপাশের মানুষগুলোর লোলুপ, ক্ষুধার্ত দৃষ্টি সবসময় মেঘলাকে গিলে খেতে চায়। আবিরের অনুপস্থিতিতে গ্রামে জমি-জমা দেখতে আসা তার সাঙ্গোপাঙ্গ, মহাজনী কারবারের চাটুকার, বাইরের লোকজন কিংবা ঘরের আশপাশের পুরুষদের চোখগুলো মেঘলার শরীরের ওপর দিয়ে এক নির্মম লালসায় হেঁটে যায়। তারা বোঝে, এই বাড়ির গৃহিণী বাইরে থেকে যতটুকুই সম্রাজ্ঞী হোক না কেন, ভেতর থেকে সে এক নিঃস্ব, পরিত্যক্তা পুতুল। যার গায়ে হাত দেওয়া যায়, যাকে ব্যবহার করা যায় বিনা বাধায়।
শাশুড়ির কটূক্তি, আবিরের নির্মম শারীরিক সম্ভোগ আর বাড়ির অন্যান্য লোলুপ পুরুষের দৃষ্টি! সব মিলিয়ে মেঘলার শরীরটা একটা মাংসের দলায় পরিণত হয়েছে। যেখানে তার নিজের কোনো সত্তা নেই, কেবল ভোগের এক অবজেক্ট ছাড়া। এই নরকের ভেতর থেকে বের হওয়ার কোনো রাস্তা নেই, কেবল তিলে তিলে শেষ হয়ে যাওয়ার এক দীর্ঘ, নিঃশব্দ যন্ত্রণাময় পথ ছাড়া।


###


Ex_Professor
Let's make a happy moment.
[+] 2 users Like ex_professor's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
পরিত্যক্তা by প্রফেসর X রুম্পা দাস - by ex_professor - 29-09-2026, 07:13 PM



Users browsing this thread: 4 Guest(s)