Thread Rating:
  • 32 Vote(s) - 2.88 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Adultery ভয়ংকর শহর ( জেলের কয়েদি ও গৃহবধূর তীক্ত সম্পর্ক)
#12
পর্ব - ৭

ঈশানীকে কোলে নিয়ে দোতলায় উঠে এলো কাদের। সিঁড়ির মুখে এসেই হাঁক দিল,

"গেট খোলো! দরজা খোলো!"

ভেতর থেকে তুলসী দৌড়ে এলো। দরজা খুলেই সে থমকে গেল। তার চোখ কপালে।

তার সামনে দাঁড়িয়ে আছে এই বাড়ির সুন্দরী বউ - যাকে সে নিজের ছোট বোনের মতো দেখে - এক ভয়ংকর, জেল পালানো আসামীর কোলে। ঈশানীর শাড়ি এলোমেলো, মুখ লাল হয়ে আছে লজ্জায় আর ব্যথায়। সে মুখ ঘুরিয়ে আছে, কাদেরের দিকে তাকাচ্ছেও না।

কাদের খুব স্বাভাবিক গলায় বলল, যেন কিছুই হয়নি,

"দেখো, ঈশানী সিঁড়ি থেকে পড়ে গেছে। পায়ে চোট পেয়েছে, দাঁড়াতে পারছে না। তাই কোলে করে নিয়ে এলাম। না হলে ওখানেই পড়ে থাকত।"

তুলসী তাড়াতাড়ি বলল, "ও মা, কি বলছেন! ভালো করেছেন দাদা, খুব ভালো করেছেন। বৌদি একদম নিজের খেয়াল রাখে না। সবসময় তাড়াহুড়ো।"

ঈশানীর এই কথাটা একদম ভালো লাগল না। এই ফ্ল্যাটের মালিক সে, কিন্তু তুলসী এখন কাদেরের কথায় সায় দিচ্ছে। গত এক সপ্তাহে কাদের আর গণেশের ভয়ে পুরো বাড়ির হাওয়া বদলে গেছে।

কাদের ঈশানীকে সোজা নিয়ে গেল বেডরুমে। যে বেডরুমে অর্ক আর ঈশানী থাকে, যেখানে তাদের বিয়ের ছবি টাঙানো। সেই ঘরে আজ ঈশানীকে কোলে করে ঢোকাচ্ছে কাদের।

ঈশানী ভেতরে ভেতরে কুঁকড়ে যাচ্ছিল লজ্জায়, রাগে।

কাদের তাকে আস্তে করে বিছানায় নামিয়ে দিল। ঈশানী সঙ্গে সঙ্গে উঠে বসার চেষ্টা করল।

"আহ!"

আবার ব্যথা। সে উঠতে পারল না। পা টা ফুলে উঠেছে।

কাদের বলল, "নড়বি না। ওখানেই শুয়ে থাক।"

তারপর তুলসীর দিকে তাকিয়ে হুকুমের সুরে বলল, "যা, গিয়ে সরষের তেল একটু গরম করে নিয়ে আয়। গরম তেল মালিশ করলে ব্যথা কমে যাবে।"

ঈশানী সঙ্গে সঙ্গে বলল, "লাগবে না। আমার কিছু লাগবে না। আমি ঠিক আছি। এমনিই ঠিক হয়ে যাবে।"

কেউ তার কথা শুনল না।

তুলসী দাঁড়িয়ে আছে, কি করবে বুঝতে পারছে না। একদিকে তার বৌদি, যে তাকে বোনের মতো ভালোবাসে, বলছে লাগবে না। আরেকদিকে কাদের দা, যার চোখের দিকে তাকালেই তার হাত-পা ঠান্ডা হয়ে যায়।

কাদের এবার গলাটা একটু শক্ত করল, তুলসীর দিকে তাকিয়ে বলল, "তোমাকে যেতে বললাম না? যাও।"

ঈশানী অবাক হয়ে গেল। এই বাড়ির মালিক সে। কাজের লোককে আদেশ করার অধিকার তার। কিন্তু তুলসী কাদেরের আদেশ মানল। তার শরীর, তার মুখভঙ্গি, তার গলার স্বর - সবকিছু দিয়েই সে বুঝিয়ে দিচ্ছে, এই বাড়িতে এখন তার কথাই চলবে।

তুলসী মাথা নিচু করে রান্নাঘরের দিকে গেল।

ঈশানীর খুব অস্বস্তি হচ্ছে। এই ঘরে, এই বিছানায় সে আর অর্ক ছাড়া কেউ বসে না। আর এখন সে একা বসে আছে, আর তার সামনে দাঁড়িয়ে আছে কাদের। দরজাটা আধখোলা। বাইরে থেকে যে কেউ দেখতে পাবে।

একটু পর তুলসী একটা ছোট বাটিতে গরম তেল নিয়ে এলো।

"দাদা, এই নেন।"

কাদের তেলের বাটিটা হাতে নিল। তারপর ঈশানীর দিকে তাকিয়ে বলল, "কোথায় লেগেছে? দেখা।"

ঈশানী কোনো উত্তর দিল না। সে তুলসীর দিকে তাকিয়ে আছে। চোখে একটা আকুতি - "তুমি যেও না।"

তুলসীও ঈশানীর পায়ের দিকে তাকিয়ে আছে। তার মনেও একই প্রশ্ন ঘুরছে - সত্যিই কি এই লোকটা বৌদির পা মালিশ করবে? এটা কি ঠিক হচ্ছে?

কাদের বুঝতে পারল, তুলসী থাকলে ঈশানী কিছুতেই স্বাভাবিক হবে না।
সে তুলসীকে বলল, "তুলসী দি, তুমি এবার বাসায় যাও। যাওয়ার আগে নিচের মেইন গেট আর ওপরের দরজাটা ভালো করে বন্ধ করে দিয়ে যেও।"

তুলসী থমকে গেল, "আচ্ছা দাদা? এখনই যাব?"

"হ্যাঁ, এখনই।"

ঈশানী এবার আর চুপ থাকতে পারল না। তার গলায় ভয় স্পষ্ট।

"এই না, তুলসী দি! তুলসী দি তুমি কোথাও যাবে না। তুমি এখানেই থাকবে। আমার পাশেই থাকবে।"

কাদের এবার একটু মোটা গলায়, চোখ লাল করে তুলসীর দিকে তাকাল।

"তুলসী দি, আমি কি বললাম শুনতে পাওনি?"

এই গলার স্বরটা শুনে তুলসীর পুরো শরীর কেঁপে উঠল। গত এক সপ্তাহে সে এই গলার স্বর চিনে গেছে। এরপর আর কথা বললে কি হবে, সে জানে।

তুলসী কাঁপা গলায় বলল, "জ্বী দাদা, এই তো যাচ্ছি। বৌদি, আমি গেটটা বন্ধ করে দিয়ে যাচ্ছি।"

ঈশানী বিছানা থেকে প্রায় চিৎকার করে উঠল, "তুলসী দি! এই তুলসী দি! শুনে যাও! যেও না!"

কিন্তু তুলসী আর পেছনে তাকাল না। সে দ্রুত বেরিয়ে গেল। বাইরের ঘরের দরজাটা বন্ধ করার শব্দ হলো। তারপর মেইন দরজাটা বন্ধ হওয়ার ভারী শব্দ।

ঘরটা নিস্তব্ধ হয়ে গেল।

বেডরুমে এখন শুধু দুজন।

ঈশানী বিছানায় শুয়ে আছে। আর কাদের হাতে গরম তেলের বাটি নিয়ে দাঁড়িয়ে, তার দিকে তাকিয়ে।

বাইরে দুপুরের রোদ। কিন্তু এই ঘরের ভেতরটা হঠাৎ করেই খুব ঠান্ডা আর ভারী হয়ে গেল।
[+] 8 users Like Bengali_Writer's post
Like Reply


Messages In This Thread
RE: ভয়ংকর শহর ( জেলের কয়েদি ও গৃহবধূর তীক্ত সম্পর্ক) - by Bengali_Writer - Yesterday, 12:34 AM



Users browsing this thread: Bengali_Writer, Farz@123, 14 Guest(s)