Thread Rating:
  • 32 Vote(s) - 2.88 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Adultery ভয়ংকর শহর ( জেলের কয়েদি ও গৃহবধূর তীক্ত সম্পর্ক)
#11
পর্ব - ৬

আজ সকালে ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেছে।

রাতের ঘটনার পর ঈশানীর ভালো ঘুম হয়নি। কাদেরের সাথে ওই ঘটনার পর সে সারাত বেডরুমের দরজা বন্ধ করে জেগে ছিল। ভোরের দিকে চোখটা লেগে এসেছিল। যখন ঘুম ভাঙল, ঘড়িতে তখন ৭টা ৪০।

রিশিকার কলেজ ৮টা ১৫ তে।

ঈশানী লাফিয়ে উঠল।

"রিশিকা! রিশিকা ওঠ মা! অনেক দেরি হয়ে গেছে!"

একজন গৃহবধূর যখন দেরি হয়, তখন তার মাথা ঠিক থাকে না। ঈশানীরও তাই হলো। চুলটা কোনোমতে খোঁপা করল, শাড়িটা কোনোমতে পেঁচিয়ে নিল। একদিকে গ্যাসে দুধ বসিয়েছে, আরেকদিকে টিফিন বক্সে রুটি আর আলুভাজা ভরছে। দুধ উথলে পড়ে যাচ্ছে, সে আবার দৌড়ে গিয়ে গ্যাস কমাচ্ছে।

"রিশিকা, ব্রাশ করেছিস? জলের বোতল কোথায়? তোমার জুতোর মোজা কোথায় গেল?"

রিশিকা ঘুম ঘুম চোখে বসে আছে, "মা, আজ কলেজে যাব না?"

"না, যেতেই হবে। তাড়াতাড়ি খাও।" ঈশানী ওর মুখে এক লোকমা রুটি গুঁজে দিল। "তাড়াতাড়ি খাও, মা। কলেজে লেট হয়ে যাবে।"

তখনই ঘরে তুলসি ঢুকল। আর গেস্টরুম থেকে বেরোচ্ছে কাদের আর গণেশ। দুজনেই বাইরে যাওয়ার জন্য রেডি, মাথায় গামছা।

তুলসি ঈশানীর এই দৌড়াদৌড়ি দেখে বলল, "বৌদি, আজ এত তাড়া কেন?"

ঈশানীর হাতে সময় নেই, সে রিশিকার চুল আঁচড়াতে আঁচড়াতে বলল, "আর বোলো না দিদি, আজ ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে।"

তুলসি তখন গণেশের দিকে তাকিয়ে বলল, "গণেশ দা, আপনারা তো বাইরে যাচ্ছেন। একটা টোটো ডেকে দিতে পারবেন? দিদির আজ লেট হয়ে গেছে, রিশিকাকে নিয়ে কলেজে যাবে।"

গণেশ মাথা নেড়ে বলল, "আচ্ছা, ডেকে দিচ্ছি। আমরা নিচেই যাচ্ছি।"

কাদের আর গণেশ নিচে নেমে গেল।

ঈশানীও রিশিকার হাত ধরে, ব্যাগ কাঁধে নিয়ে দ্রুত সিঁড়ি দিয়ে নামতে গেল। তাড়াহুড়োয় শাড়ির আঁচল পায়ে জড়িয়ে গেল। আর সিঁড়ির একদম শেষ ধাপে এসে পা পিছলে গেল।

ধপ করে একটা শব্দ।

ঈশানী সিঁড়ির গোড়ায় বসে পড়ল। ডান পায়ের গোড়ালিতে প্রচন্ড ব্যথা।

"উফ!"

সে আর উঠতে পারছে না। পা ধরে বসে আছে। মুখে ব্যথার ছাপ স্পষ্ট।

রিশিকা ভয় পেয়ে গেল, "মা, কি হয়েছে?"

ঈশানী দাঁতে দাঁত চেপে বলল, "মা পড়ে গেছি সোনা। খুব লাগল।"

রিশিকা বুদ্ধি করে দৌড়ে রাস্তার দিকে গেল। গণেশ আর কাদের তখনো টোটোর জন্য দাঁড়িয়ে ছিল।

"আঙ্কেল, মায়ের পায়ে চোট লেগেছে, উঠতে পারছে না।"

কাদের সঙ্গে সঙ্গে বলল, "তোমার মা কোথায়?"

"মা সিঁড়ির নিচে বসে আছে।"

কাদের গণেশের দিকে তাকিয়ে বলল, "গণেশ, তুই রিশিকাকে কলেজে দিয়ে আয়। আমি ঈশানীকে দেখছি। দেরি হয়ে যাচ্ছে।"।"

গণেশ বলল, "ওকে বস।" সে রিশিকার হাত ধরে টোটোর দিকে গেল।

কাদের দ্রুত সিঁড়ির দিকে এল। দেখল, ঈশানী সিঁড়ির একদম নিচে, দেয়ালে হেলান দিয়ে বসে, ডান পা টা ধরে আছে। চোখে জল।

"কি হয়েছে পায়ে?"

ঈশানী মুখ তুলল, "চোট পেয়েছি, পড়ে গেছি। মুচকে গেছে মনে হয়।"

কাদের হাত বাড়াল, "উঠতে পারবে? হাত ধরো।"

ঈশানী হাতটা সরিয়ে নিল, "না, দাঁড়াতেই পারছি না। পায়ে ভর দিতে পারছি না।"

কাদের এক মুহূর্ত ভাবল। তারপর কিছু না বলে সামনে ঝুঁকল। এক হাত ঈশানীর হাঁটুর নিচে দিল, আরেক হাত পিঠের দিকে দিয়ে তাকে মাটি থেকে তুলে নিল কোলে।

এটা কোনো সাধারণভাবে তোলা নয়। ভারী শরীরের একজন মানুষ যখন আরেকজনকে কোলে তোলে, তখন পুরো ভরটা হাতের ওপর পড়ে। ঈশানী হালকা হলেও ব্যথায় শক্ত হয়ে আছে।

ঈশানী সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দেখাল। সে ছটফট করে উঠল।

"আরে কি করছো! ছাড়ো! ছাড়ো বলছি! নামাও আমাকে!"

তার গলায় রাগ আর অস্বস্তি দুটোই। গতকাল রাতের ঘটনার পর কাদেরের এত কাছে আসাটা সে একদম সহ্য করতে পারছে না।

কাদের শক্ত করে ধরে রইল, "রুমে নিয়ে যেতে হবে। এখানে এভাবে বসে থাকলে হবে না। মালিশ করতে হবে, বরফ দিতে হবে।"

"আরে ছাড়ো, রিশিকা দেখে ফেলবে! কি ভাববে ও!"

"রিশিকাকে গণেশ কলেজে নিয়ে গেছে। ও । ও এখানে নেই।"

"তবুও! কেউ দেখে ফেললে! তুলসি দি আছে ওপরে! ছাড়ো আমাকে, আমি নিজে উঠব!"

ঈশানী হাত দিয়ে কাদেরের কাঁধে ধাক্কা দিচ্ছে, নামার চেষ্টা করছে। কিন্তু পায়ের ব্যথায় সে জোর পাচ্ছে না।

কাদের তখন চোখ গরম করে তাকাল।

"চুপ। নড়াচড়া করিস না। পড়ে গিয়ে আরেকটা চোট পাবি।"

এই ধমকটা শুনে ঈশানী আর কিছু বলল না। সে মুখ ঘুরিয়ে নিল। শক্ত হয়ে রইল কাদেরের কোলে, যাতে তার শরীরের সাথে যতটা সম্ভব কম স্পর্শ লাগে। তার দুই হাত নিজের শাড়ি আঁকড়ে ধরে আছে।

কাদের তাকে ওই অবস্থাতেই সিঁড়ি বেয়ে দোতলার দিকে নিয়ে যেতে লাগল। প্রতিটা ধাপে ঈশানীর শরীরটা একটু কেঁপে উঠছে ব্যথায়।

ঈশানী মনে মনে ভাবছিল, তার স্বামী অর্কও তাকে কখনো এভাবে কোলে তোলেনি। আজ এক অচেনা, ভয়ংকর লোকের কোলে তাকে অসহায়ের মতো উঠতে হচ্ছে, শুধু তার পরিবারকে বাঁচানোর জন্য।

চলবে...
[+] 8 users Like Bengali_Writer's post
Like Reply


Messages In This Thread
RE: ভয়ংকর শহর ( জেলের কয়েদি ও গৃহবধূর তীক্ত সম্পর্ক) - by Bengali_Writer - Yesterday, 12:24 AM



Users browsing this thread: Bengali_Writer, Farz@123, 14 Guest(s)