25-09-2026, 12:02 PM
অনেক দিন পরে সাইটে আসলাম। এসে আপনার গল্পটা একটানা পড়ে ফেললাম। খুব সুন্দর গল্প। প্রথম প্রথম মনে হয়েছিল এ গল্পে 'কুয়াশার মাঝে' গল্পের কিছুটা ছায়া আছে। কিন্তু গল্প যতই এগিয়েছে ততই তার স্বতন্ত্র ভাব ফুটে উঠেছে। গল্পের কাঠামো দেখে মনে হয় এটি আরো অনেক দূর যাবার কথা। ইন্দ্রানী আর পলাশের মাঝে বন্ডিং এখন ধীরে ধীরে তৈরি হবে। বিদিশা, বিভাস, সুমিত্রা এই চরিত্রগুলো ধীরে ধীরে তাদের কর্মের পরিণতির দিকে এগিয়ে যাবে। সুমেধা অবশেষে তার প্রতিশোধ নিতে পারবে যার অবধারিত পরিণতি হতে পারে বিভাষের ধ্বংস। সবকিছু মিলিয়ে মনে হয় এই গল্পের ভবিষ্যতের প্লট মাত্র রচিত হয়েছে। এটি লম্বা রেসের ঘোড়া। গল্পটি আরো অনেক দূর যাবে মনে হয়। তবে গল্পে ভবিষ্যতে আরো নতুন কোনো চরিত্র আসলেও সেটা যেন প্রয়োজনে আসে এবং মূল গল্পের কাঠামো যেন ঠিক থাকে সেদিকে দৃষ্টি রাখার জন্য অনুরোধ করছি। আর একটা অনুরোধ করবো গল্পের প্রতিটি পরতে যেন উত্তেজনা আর রোমাঞ্চ বজায় থাকে এবং অবশ্যই গল্পের মাঝে মাঝে সেক্সের বর্ণনাতো থাকবেই। আপনি গল্পের ভবিষ্যত নিয়ে মতামত চেয়েছিলেন বলেই কথাগুলো বললাম। পরবর্তী পর্বের অপেক্ষায় থাকলাম। ভালো থাকবেন।

![[+]](https://xossipy.com/images/bootbb/collapse_collapsed.png)