25-09-2026, 01:22 AM
(25-09-2026, 01:01 AM)ray.rowdy Wrote:ভাই, আমি গল্প শেষ হওয়ার আগে এর পরিণতি জানার পক্ষপাতী নই। তাতে, গল্প পড়ার মজাটা অনেকটাই মাটি হয়ে যায়; শেষটা জানার সেই উৎকন্ঠার অনুভূতিটা থাকে না।
আমি তোমায় পরামর্শ দেবো যে তুমি তোমার মতো করে শেষ করো। আর এটাও সুনিশ্চিত যে অনেকেরই পছন্দ হবে না; আর এটাই স্বাভাবিক। কেননা কথাই রয়েছে, নানা মুনির নানা মত। সেই অনুসারে, সবারই পছন্দ-অপছন্দ আলাদা আলাদা। আমারও মনোপূতঃ না হতে পারে, তার মানে তোমার লেখাটা কখনও খারাপ হয়ে যাবে না। গঠনমূলক সমালোচনা সাদরে গ্রহণ করো। আর এভাবেই ধীরে ধীরে অনেক কিছু শিখে যাবে। শুভেচ্ছা রইলো।
পরবর্তী পর্বের সাগ্রহ অপেক্ষায় রইলাম।
ray.rowdy দাদা কেমন আছো তুমি।
অন্তত এই গল্পটার জন্যে হলেও তোমার আভাস পেলাম।
পুরোনো মেম্বারদের কমেন্টস দেখলেও মনটা ভালো হয়ে যায়।

![[+]](https://xossipy.com/images/bootbb/collapse_collapsed.png)