21-09-2026, 03:45 PM
(20-09-2026, 09:08 PM)All IS WELL Wrote: মাত্র দু সপ্তাহে ১ লক্ষ ভিউ । এত তাড়াতাড়ি কোনো গল্পে দেখিনি ।তবে আপনার consistancy কে সেলাম । কোনো দীর্ঘ সময়ব্যাপী উপন্যাস লেখার প্ল্যান আছে আপনারা?
আমি কৃতজ্ঞ এতো ভালোবাসা আপনাদের কাছ থেকে পেয়ে! দেখা যাক আরও কত গল্প লিখে যেতে পারি... বিভিন্ন স্বাদের! ধন্যবাদ জানাই সকলকে।
দীর্ঘ সময়ব্যাপী উপন্যাসের দিক থেকে যদি বলি, তবে বলতে হয়, গল্পের প্রেক্ষাপট যদি বেশি সময় ধরে অগ্রসর হওয়া ডিমান্ড করে, আমি লিখবো।
চারুলতার পর্ব-৪৭ হবে শেষ পর্ব। আর ৭ টা পর্ব অবশিষ্ট! আমার এরপরের গল্প আসছে, 'ধুর বোকা মেয়ে' ... বাবা-মেয়ের গল্প, তারপর ভাই-বোনের গল্প , তারপর প্রেমিক-প্রেমিকার ... এই চারটা এই বছরের গল্প।
আমার কাজের ধরনটা একটু আলাদা । আমি একসাথে একাধিক গল্প লিখি না। একটা গল্প শুরু করে শেষ করবো, তারপর পরের গল্প শুরু করবো আর নতুন পর্ব রোজ। এই বছরের এটা প্ল্যান...এই বছর বড় উপন্যাস রাখিনি। কিন্তু পরের বছরের জন্য প্ল্যান তৈরি এখনও করিনি।
এই মাত্র ১৫ দিন হলো এখানে লেখা শুরু করেছি, কিছু সময় কাটুক। এই ছোট উপন্যাসগুলো পড়তে থাকুন। আপনি নিশ্চিন্তে থাকুন, যদি আমার কোনো কাহিনীর প্রেক্ষাপট 'সময়' ডিমান্ড করে, আমি লিখবো তখন বড় উপন্যাস।
আপনাকে প্রথম থেকেই পাশে পেয়েছি। খুব ভালো লাগে আপনাদের বিস্তারিত মতামত পড়ে। সংক্ষিপ্ত হলে ঠিক বোঝা যায় না বক্তব্য, মিশ্রিত লাগে, বিস্তারিত লিখলে গল্পটা আপনাদের মনে ঠিক কোথায় গিয়ে বসেছে, বুঝতে পারি। ভালো থাকবেন।

![[+]](https://xossipy.com/images/bootbb/collapse_collapsed.png)