19-09-2026, 04:45 PM
(19-09-2026, 04:08 PM)Akhilaa Wrote: খুবই বাস্তবধর্মী লাগছে এখন। সত্যি, দারুণ লেগেছে। মা যে এত সহজে সবকিছু মেনে নেয়নি—এটাই আসল, এটাই ঠিক। আর শেষের দিকের আপডেটটা তো চরম ছিল!
আমি বলেছিলাম আর পড়ব না, কিন্তু ভাবলাম একবার দেখেই যাই কেমন হচ্ছে। সত্যি বলতে, এখন লেখাটা বেশ বাস্তবধর্মী লাগছে। তবে এখনও বুঝতে পারছি না, ওই তিনটে আপডেট আপনি কেন ওভাবে লিখেছিলেন। ছেলেটাকে অন্যভাবেও অনুশোচনা করানো যেত। ওই অংশটা আমার ভীষণ বাজে লেগেছিল।
যাই হোক, এখন মনে হচ্ছে পরের আপডেটগুলো ভালো হবে। দেখা যাক সামনে কী হয়...
ধন্যবাদ।
অনুশোচনা অনেকভাবে আনা যায়, গল্পটাকে কোন পথ বেশি ম্যাচিওর করবে সেটা গুরুত্বপূর্ণ, তাই আমি ওই পথকেই বেছে নিয়েছিলাম। ওটাকে বাজে নয় জীবনের একটা অংশ ভাবতে পারেন, যেমন আমাদের জীবনে কি এমন ঘটনা ঘটেনা যা সম্পূর্ণ অপ্রত্যাশিত ? ঘটে তো... গল্পে সেটা ফুটিয়ে আমি তো গল্পটাকে আরও বেশি বাস্তবধর্মী করেছি ! জীবন ও গল্প, দুটো আলাদা জিনিস নয়, একটাই!
মনে আছে আমি বলেছিলাম ভরসা রাখতে, মিললো?
পড়ে জানাবেন কেমন লাগলো নতুন পর্ব...! অনেকদিন আপনার দেখা পাইনি বোন। ভালো থাকবেন!
