19-09-2026, 02:10 PM
(19-09-2026, 12:07 PM)sarkardibyendu Wrote:আপনারা যারা নিয়মিত কমেন্ট ও লাইক করে আমাকে উৎসাহিত করছেন তাদের কাছে আমি সত্যিই কৃতজ্ঞ, আমি প্রত্যেককে আলা আলাদা রিপ্লাই দিতে পারি না হয়তো, তাতে কেউ খারাপ ভাবে নেবেন না, প্রত্যেকের কমেন্ট আমি খুবই ভালোবেসে পড়ি.... শুরুতে ধন্দে ছিলাম কতটা এগোতে পারবো গল্পটা নিয়ে, কিন্তু আপনাদের ভালোবাসা আমার সেই ভিতি দূর করেছে..... আমার একটা দূর্বলতা যে অনেকের মত সেক্স সীন খুব বেশী দীর্ঘায়িত করতে পারি না, তবে গল্পে প্রতি মূহুর্তে উত্তেজনা ধরে রাখার চেষ্টা করি... …....আমার মনে হয় শুধু সেক্স গল্পকে একমুখী করে তোলে, সেক্সের সাথে নানা ঘটনার মিশেলেই আসলে পূর্নিতা প্রাপ্তি ঘটে, এটা একান্তই আমার ব্যাক্তিগত মতামত, কেউ সহমত নাই হতে পারেন....... তবু সবাইকে ধন্যবাদ।
আর একটা কথা, আপনারাই মতামত দিন গল্পটা সংক্ষিপ্ত করে শেষ করবো নাকি দীর্ঘায়িত করবো। আপনাদের ভালোবাসা আপনাদের মতামতকেই আমি প্রাধান্য দেবো।
আমি আপনাকে একটা suggestion দিতে চাই। গল্পটা কতটা বড় করবেন, সেটা আপনার নিজের সিদ্ধান্ত অনুযায়ী করলেই ভালো হবে। কারণ পাঠকরা স্বাভাবিকভাবেই চাইবে গল্পটা আরও বড় হোক, আরও update আসুক। কিন্তু সেই চাহিদা অনুযায়ী গল্পটা বাড়াতে বাড়াতে অনেক সময় মূল গল্পটাই তার সৌন্দর্য হারিয়ে ফেলে।
এই site-এ এমন অনেক উদাহরণ আছে—গল্পটা ভালোভাবে শুরু হয়েছিল, কিন্তু শুধু পাঠকদের চাহিদার কারণে অযথা বড় করতে করতে শেষের দিকে গল্পটা একেবারে অন্যরকম বা দুর্বল হয়ে গেছে।
তাই আমার একটাই suggestion, আপনি গল্পটা লেখার সময় যতটা length আপনার কাছে গল্পের জন্য appropriate মনে হবে, ঠিক ততটাই রাখুন। শুধু পাঠকদের চাহিদার জন্য গল্পটা unnecessarily lengthy করবেন না। গল্পের মূল বিষয়, flow আর quality যেন ঠিক থাকে—এটাই বেশি গুরুত্বপূর্ণ।
আর যদি আপনার মনে হয় আগামী কয়েকটা update-এর মধ্যেই এই গল্পটা সুন্দরভাবে শেষ করা সম্ভব, তাহলে সেটাও করতে পারেন। এরপর চাইলে নতুন কোনো গল্প নিয়ে ভাবতে পারেন।
সবশেষে শুধু এটুকুই বলব—আমাদের মতো পাঠকদের কথা ভেবে গল্পটা অযথা বাড়াবেন না। গল্পটা যতটুকু হওয়া দরকার, ততটুকুই রাখুন। শেষে শুধু গল্পটা lengthy করার জন্য যেন গল্পের মূল জিনিসটাই নষ্ট না হয়ে যায়। ❤️

![[+]](https://xossipy.com/images/bootbb/collapse_collapsed.png)