15-09-2026, 03:22 PM
(15-09-2026, 03:14 PM)rakib6192522 Wrote: আগের মন্তব্যের জন্য আমি দুঃখিত। প্রথম থেকেই গল্পটিকে খুব ভালোবেসে ফেলেছিলাম, নিজেকে মূল চরিত্রের নায়ক ভেবে নিয়েছিলাম, তাই চরিত্রের পরিবর্তন বা অধঃপতনের জন্য খুবই কষ্ট পেয়েছিলাম। তাই রাগে বা ক্ষোভে কিছু ভুলভাল কথা বলে ফেলেছি, যার জন্য আমি সত্যি অনুতপ্ত। দয়া করে মনে কিছু নিবেন না। এই আপডেট পড়ার পর নিজের ভুল বুঝতে পেরেছি। আশা করি লেখক আমায় ক্ষমা করে তার চিরাচরিত নিয়মে আমাদের তার কলমের জাদুতে মুগ্ধ করে যাবেন।
ভালোবাসা নিবেন। সৃষ্টিকর্তা আপনার মঙ্গল করুক।
যে ভালোবাসে, সে-ই তো তার ভালোবাসাকে আগলে রাখতে ভুল করে কিছু বলে ফেলে, আপনি গল্পটাকে এতোটা ভালোবেসেছেন, তার কিছু পর্বের প্রতিক্রিয়ায় বলা আপনার ওই কথাগুলো শুনে আমি বুঝেছিলাম আপনার কষ্টের মর্মার্থ! আপনার মতো এতো ভালো একজন পাঠককে কি খারাপ ভাবা যায়! আপনি আগেও ভালোবাসা পেয়ে এসেছেন আমার কাছ থেকে, ভবিষ্যতেও পাবেন ভাই।
আমার ওপর ভরসা রাখুন! গল্প যে মুগ্ধতায় শুরু হয়েছিল, সেই মুগ্ধতার সঙ্গেই নিজের সমাপ্তি ঘটাবে !

![[+]](https://xossipy.com/images/bootbb/collapse_collapsed.png)