15-09-2026, 03:14 PM
(15-09-2026, 02:53 PM)কামসম্রাট Wrote: আপনার কষ্ট হয়েছে গল্পের শেষের দিকের কিছু পর্ব পড়ে, একথা জেনে আমার কষ্ট যে আরও বেশি হচ্ছে ভাই! কিন্তু গল্পের খাতিরে আমায় কলম চালাতে হয়েছে! আপনি প্রথম থেকে আমার সঙ্গে রয়েছেন, এটুকু অনুরোধ আমার, কিছু পর্ব পড়ে সম্পূর্ণ গল্প বিশ্লেষণ করবেন না ভাই। আপনি যেমনটা ভাবছেন, গল্প কিন্তু মোটেও সেদিকে যায়নি। পর্ব - ২৪ এসে গেছে। আপনার সব প্রশ্নের উত্তর সেখানেই রয়েছে। আমি রিপ্লাই দিইনি আপনার কথায়, এই ভেবে যে যদি আমি কিছু বলি, তবে হয়তো গল্পের প্লট আমার অজান্তেই প্রকাশ হয়ে যেতে পারে।
এই পর্ব - ২৪ আপনার সব দুঃখের অবসান করবে।
গল্প যে এখনও সমাপ্ত হয়নি ভাই, গল্প আরো উন্নত হয়েছে, মজবুত হয়েছে জীবনের ভুল ও তা থেকে শিক্ষার আলোয়!
আপনার কথায় কষ্ট পাইনি, কিন্তু আপনার কষ্ট দেখে আমার কষ্ট হয়েছে। আর আপনি নগন্য নন, আপনার ও আপনার মতো পাঠক পাঠিকারাই আমার কাছে মহামূল্যবান! আপনি না থাকলে যে অনেক কিছু চলে যাবে ভাই! একজন ভালো ভাই চলে যাবে আমার! আপনারা থাকলেই তো এই পথ চলা সম্ভব!
এই পর্ব - ২৪ আপনার সব দুঃখ মুছে ফেলবে....! পড়ে জানাবেন... অপেক্ষায় থাকবো!
আগের মন্তব্যের জন্য আমি দুঃখিত। প্রথম থেকেই গল্পটিকে খুব ভালোবেসে ফেলেছিলাম, নিজেকে মূল চরিত্রের নায়ক ভেবে নিয়েছিলাম, তাই চরিত্রের পরিবর্তন বা অধঃপতনের জন্য খুবই কষ্ট পেয়েছিলাম। তাই রাগে বা ক্ষোভে কিছু ভুলভাল কথা বলে ফেলেছি, যার জন্য আমি সত্যি অনুতপ্ত। দয়া করে মনে কিছু নিবেন না। এই আপডেট পড়ার পর নিজের ভুল বুঝতে পেরেছি। আশা করি লেখক আমায় ক্ষমা করে তার চিরাচরিত নিয়মে আমাদের তার কলমের জাদুতে মুগ্ধ করে যাবেন।
ভালোবাসা নিবেন। সৃষ্টিকর্তা আপনার মঙ্গল করুক।

![[+]](https://xossipy.com/images/bootbb/collapse_collapsed.png)