14-09-2026, 03:09 PM
(14-09-2026, 02:22 PM)Pronoy Wrote: বাজারের ঘটনাই গল্পটা নষ্ট হয়ে গেছে।
নষ্ট নয়, নতুন কিছু ঘটেছে, যেটা আমাদের পুরনো মন ঠিক নিতে পারছে না। আমরা সর্বদাই চেষ্টা করি পুরনো কাজকেই বারবার করার, যেমন সিগারেট খাওয়া, নতুন কোনো কাজ হলেই তা থেকে পিছিয়ে আসি, যেমন সিগারেট ছাড়া। কিন্তু সব আনন্দ ওই নতুনেই লুকিয়ে।
আমরা কোনো গল্প শুরু হলেই নিজের মনে কিছু কল্পনা করে নিই যে এরকম হবে সেরকম হবে, বাস্তবটা কিন্তু অন্যরকম। ভেবে দেখুন ওটা কেবল আপনার-ই কল্পনা, সেটা কিন্তু আমি জানিও না লেখক হিসেবে। আর লিখছি আমি, এবার বলুন কিভাবে আমি আপনার কল্পনার সঙ্গে গল্প মেলাতে পারবো?
আমি এখানে নতুন কিছু লেখা সৃষ্টি করতে এসেছি ভাই, পড়তে থাকুন, দেখুন ভালো লাগবে। আর যেদিন এই নতুনকে ভালোবাসতে মন তৈরি হয়ে যাবে, সেদিন আরো নতুন আপনাকে নিজের দিকে নিজে থেকেই টেনে নেবে । ধন্যবাদ, পাশে থাকুন। ভরসা রাখুন ভাই।
