13-09-2026, 04:21 AM
(13-09-2026, 01:07 AM)vivekkarmakar Wrote: গল্পের শুরু হয়েছিল অনেক সাহিত্য প্রতিশ্রুতি নিয়ে। গল্প যেভাবে চলেছে - তাতে অনেকটা আষাঢ়ে গল্পে পরিণত হয়েছে। সাধুবাবা, মায়ের অন্ধবিশ্বাস, অতি অত্যাচারী বাবা - এসব গল্পের বিশ্বাসযোগ্যতায় চিড় ধরিয়ে দিয়েছে।
বর্ণনাও অপূর্ব থেকে সাদামাটায় পরিণত হয়েছে। কেবল একটিই পজিটিভ - লেখক ঘন ঘন আপডেট দেন। কিন্তু বিপরীতটাও সত্য, এত ঘন ঘন আপডেটে গল্পের কোয়ালিটি মার খায় এবং অনিবার্য ভাবে, খেয়েছে।
ধন্যবাদ ভাই, তবে কিছু ব্যাপার পরিস্কার করে দেওয়া দরকার, নয়তো আপনার মনে আরও ভুল ধারণা চলে আসবে।
এই গল্পটা যেসব প্রতিশ্রুতি দিয়ে শুরু হয়েছিল, তা বজায় আছে এবং পূর্ণও হবে শেষ পর্যন্ত।
আপনি বলছেন আষাঢ়ে, আমি কোথাও বলিনি এটা বাস্তব ঘটনা থেকে লেখা, এটা সম্পূর্ণই কাল্পনিক। এই কাহিনী ১৯৬০ এর, সেইসময় মেয়েরা অন্ধ বিশ্বাসী, অনেক স্বামীরা অত্যাচারী আর এমন ভন্ড সাধুবাবা....এসব তো ছিলই, বরং এটা ভুল বলা হবে না, বর্তমানেও আছে। এতে বাস্তবতায় চিড় ধরেনি, তা বাস্তব হয়েছে আরও বেশিই!
বর্ণনা অপূর্ব থেকে সাদামাটায় পরিণত হয়েছে, সেটা আপনারাই বিচার করবেন, কিন্তু আপনি ছাড়া আমি সেভাবে কারোর কাছে থেকে এই কথা শুনিনি, বরং বাকিরা উল্টোই জানাচ্ছে! আর বর্ণনা কিভাবে করতে হবে তা ঘটনার ওপর নির্ভর করে, সব ঘটনায় একরকম বর্ণনা হয়না, কম বেশি হয়।
আর শেষ কথা আপনার, যে আমি ঘন ঘন আপডেট দিই, তার জন্য কোয়ালিটি মার খেয়েছে, বাকিরা কিন্তু অন্য কথা বলছে। একটা পর্ব হয়তো তাদের পছন্দ না হতে পারে, কোয়ালিটি নিয়ে কথা আসেনি এর আগে।
ধন্যবাদ ভাই... গল্পের শেষ অবধি যদি যান, সবটা ভালোই লাগবে। এটুকু বলতে পারি শুধু!

![[+]](https://xossipy.com/images/bootbb/collapse_collapsed.png)