07-09-2026, 11:32 AM
(06-09-2026, 10:07 PM)কামসম্রাট Wrote:ঝরঝরে বাংলা, পড়তে ভাল লাগে।চারুলতালেখক - কামসম্রাটপর্ব - ১
সকালে ঘুম থেকে উঠে জানালা দিয়ে বাইরের বয়ে চলা নদীটার দিকে চোখ পড়লো। বর্ষার জলে ফুলে ফেঁপে উঠেছে তার বুক, কুল কুল করে তার উপর দিয়ে জলরাশি ছুটে চলেছে সাগরের সন্ধানে। কত কি মনে পড়ে এই জানালায় বসে! একদিন আমার স্ত্রী এইখানেই, এই বিছানায় আমার সঙ্গে বসে এই নদীর দিকে তাকিয়েই কত কথা শোনাতো আমায়, কত কত বার তার রূপে মোহিত হয়ে আমি বিছানায় তার পাশে শুয়ে তার ঠোঁটজোড়া নিজের ঠোঁটে ছুঁইয়ে তার তরল আমার শরীরে শুষে নিয়েছি তার বড় বড় ডাগর দুখানি চোখের দিকে চেয়ে! আজ সেসব দিন কত দূরে! যেন কত শতক আমি বৃদ্ধাবস্থায় হয়ে এখানটায় বসে আছি... একলা!

![[+]](https://xossipy.com/images/bootbb/collapse_collapsed.png)