22-08-2026, 12:03 PM
(21-08-2026, 10:30 PM)All IS WELL Wrote: দাদা আপনার আপডেট দেরির কারণে কাহিনীর হাইপে যথেষ্ট প্রভাব পড়ছে। একটা আপডেটের পর আমাদের তিন সপ্তাহের বেশি অপেক্ষা করতে হয়।যদি আপডেট আগের মতো অন্তত সাপ্তাহিক হতো তবুও বেশ running লাগত।এখন যেন সেই আগের টোন টা হারিয়ে গেছে । জানি আপনি লেখাতে অনেক সময় দেন তবে বলছি আপনি একসাথে পুরো আপডেট না দিয়ে একটি একট করে 5দিন বা 7দিনের গ্যাপ ছোট করে ভেঙে আপডেট গুলো পোস্ট করুন।তাতে আমাদের এত দীর্ঘ অপেক্ষা করতে হবে না আর কাহিনীটা ডিসকনটিনিউ মনে হবে না। আমার মতে লম্বা গ্যাপের পর একসাথে অনেকগুলো আপডেটের চেয়ে কম সময়ের ব্যবধানে ছোট বা মাঝারি আপডেট বেশি প্রেফারেবল। এটা যেমন ব্রেকফাস্ট,লাঞ্চ না করে রাতে একসাথে পুরো দিনের খবর খাওয়া। আর মাঝের সময়গুলোতে আপনি কিছু ai post করতে পারেন। ভেবে দেখবেন ব্যাপারটা।
আমি তো শখ করে আপডেটের সময়সীমা বাড়িয়ে দিইনি, কিছু রিডারের ফালতু সমালোচনার কারণে রেগে গিয়ে ওটা করেছিলাম। কিন্তু, আগের মতো আপডেট দেওয়া সত্যিই সমস্যার, তখন চরিত্রের সংখ্যা কম ছিল। এখন অনেক চরিত্র, তাই চ্যাপ্টারের সাইজ বড় হবেই।
সিন নিয়ে চিন্তা করা, ডায়লগ সাজানো, রিসার্চ করা এসবে আমার যথেষ্ট সময় যায়। তার উপর আছে এডিটিং। এক টানা লেখা সম্ভব নয়, মানসিক ক্লান্তি আসে। তাছাড়া, আমার পার্সোনাল লাইফ বলে তো কিছু আছে নাকি ? সেটা এই গল্পের আশেপাশে revolve করে না।
এখনো এই চ্যাপ্টারের তিনটে সিন লেখা বাকি। আমি দুটো সিন বাদ দিয়ে বাকি চ্যাপ্টারটা কালকেই পোস্ট করে দেব। তার পরের আপডেটের জন্য কী করা যায় ?
আমি দুটো প্রস্তাব করছি, তুমি বেছে নাও। আমি এআই ব্যবহার শুরু করি ? সাতদিন কেন, পাঁচদিনে হয়ে যাবে। আর না হলে ছয় মাসের ব্রেক নিচ্ছি; অনেকটা লেখা হয়ে গেলে তারপর ফিরে এসে প্রতি সপ্তাহে আপডেট দেব। তুমি চিন্তা করে জানাও।


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)