19-08-2026, 06:12 PM
(19-08-2026, 05:22 PM)sarkardibyendu Wrote:গল্পের চারিপাশের অজানা চরিত্রগুলির প্রতি লেখকে মমত্ব দেখার মত। তাদের উপস্থিতি এই রচনাকে অনেক সমৃদ্ধ করেছে।পর্ব -৮
রাত কত হলো সেটা খেয়াল নেই চন্দ্রিমার। কতক্ষণ হয়ে গেলো বাইরের ঝুল বারান্দায় বসে আছে সেটাও ভুলে গেছে। দুই গালে নোনা জলের ধারা, না কষ্টের না তার চেয়েও বেশী অপমানের...... তীব্র অপমান.... আর আত্মমর্জাদায় আঘাত লাগলে মানুষের কোন কষ্ট হয় না, হয় একটা অসহ্য যন্ত্রনা, সেই যন্ত্রনায় দুই চোখ ভেসে যায়। চন্দ্রিমারও ভেসেছে..... বর্ষার নদীও যেমন একটা সময় ক্ষীনধারা হয়ে আসে, চোখের জলের ক্ষেত্রেও তাই..... কতক্ষণ দুইচোখ ঝাপসা করে কেঁদেছিলো জানে না, তবে কান্না বোধহয় যন্ত্রনা কমানোর মহাঔষধ.... তাই এখন দুই গালে জলের ধারার শুকনো দাগ ছাড়া আর কিছু নেই, আর জল আসছে না চোখে...
নীচে রাস্তায় দুটো বস্তির স্বামী-স্ত্রীর গালিগালাজ চলছে। স্বামী বোধহয় মদ্যপ হয়ে এসেছে ঘরে, বৌ এর সাথে ঝামেলা করে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। এখন বৌ হাতে পায়ে ধরে তাকে ফিরিয়ে নিয়ে যেতে চাইছে। লোকটা বৌটাকে গালাগালির সাথে ধাক্কাধাক্কিও করছে। বৌটা সেগুলো সহ্য করেই ওকে বোঝানোর চেষ্টা করছে। এরা বেশ ভালো...... স্বামী যতই অন্যায় করুক স্বামীর হাতে পায়ে ধরে আবার ঘরে নেবে, আবম্বার লাথি ঝাঁটা খাবে। আবার ঝগড়া করবে।
ওদের মত ভদ্র লোকের সাথে ওদের পার্থক্য এটাই যে ওরা ঘরের কেচ্ছা রাস্তায় এনে সমাজের সামনে তুলে ধরে আর চন্দ্রিমার শ্বশুরবাড়ির মত ভদ্র লোকেরা ঘরের মধ্যেই লুকিয়ে কেচ্ছা করে.....

![[+]](https://xossipy.com/images/bootbb/collapse_collapsed.png)