04-08-2026, 09:12 AM
(04-08-2026, 08:44 AM)Akhilaa Wrote: যাহ বাবা! গল্পটা রাইটাররা লেখে পাঠকের জন্য। এতে তো সব রাইটারই রিভিউ চায়, এতে দোষটা কোথায়? আজব তো!!
এন্ডিংটা সত্যিই ভীষণ তাড়াতাড়ি হয়ে গেল। তবে গল্পের প্লটটা ভালো ছিল।
আর ফ্রিতে লেখা হোক বা পেইড সাহিত্য—সাহিত্য তো একটা শিল্প। সেটা আবার টাকার ভিত্তিতে মান কমানো বা বাড়ানো যায় নাকি?
আমার কথাটা খারাপ ভাবে নেবেন না। একটা মানুষ যখন লিখছে তাকে উৎসাহিত করুন। সবার সব দিক থাকে না।
আর হ্যাঁ রান্না করাটাও একটা শিল্প। আপনি যদি তার বিনিময়ে রাঁধুনিকে টাকা না দেন সে এক দুদিন আপনাকে করে খাওয়াবে ফ্রী তে। রোজ নয়।
যেসব লেখক রা বিভিন্ন গল্পের বই লেখেন তারাও তো টাকা পেয়ে থাকেন। আপনাদের আমি টাকা দিতে বলছি না। দয়া করে নেগেটিভ কমেন্ট করবেন না। তাতে যে কোনো লেখকের লেখার উৎসাহ নষ্ট হয়ে যায়। একটা বইয়ের যেমন ১০ টা পাতা পড়ে বইটাকে বিচার করা যায় না। সেরম কোনো লেখকের একটা লেখা দিয়ে তাকে বিচার করা যায় না।
এই জন্য অনেক ভালো ভালো লেখক লেখা বন্ধ করে দিয়েছেন।
আর উনি তো বলেইছেন যে গল্পটা সত্য ঘটনার পরিপ্রেক্ষিতে লেখা। আর সত্য ঘটনা কখনোই কাল্পনিক কাহিনীর মতো হবে না। এটাই তো স্বাভাবিক।।
উনি চাইলে এখানে বানিয়ে একটা মার্ডার বা অন্য কিছু অ্যাড করতে পারতেন। কিন্তু যেটা বাস্তবে ঘটেনি উনি সেটার বর্ণনা করেন নি।
আবারো বলছি দয়া করে কিছু মনে করবেন না।।
Subho007


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)