21-07-2026, 01:53 AM
(07-07-2026, 10:29 AM)All IS WELL Wrote: এই ফোরামে আপনার পড়া সেরা কাহিনী কোনগুলো ।
অনঙ্গপাল নামে একজন লেখক ছিলেন। তিনি খুব কম লিখেছেন কিন্তু বাংলার উপর তার অসামান্য দখল ছিল। আমার মতে এখানে তার লিখনশৈলীই সেরা।
এর বাইরে ভালো লেখা বলতে কী বোঝায় সেটা পাঠকের উপর নির্ভর করে। একজন লেখক হিসাবে আমি সেইসব লেখাকেই হাই রেটিং দেব যেগুলো সেক্স বাদ দিলেও ছাড়াও মেইন স্ট্রিমে চালানো যাবে।
আমার কামদেবের লেখা বেশ ভালো লাগে, জুপিটারের সুন্দর শহরের ঝাপসা আলো, কাদেরের অঘটন ঘটন পটিয়সী, পিনুরামের লেখা গল্পগুলো। বহুরূপী, দিব্যেন্দু সরকারের লেখাও বেশ ভালো। ডিমপুচের 'জীবন', চিত্রবের রোমান্টিক গল্পগুলো, যোনিগন্ধার এযুগের রামায়ণ, নীলসমুদ্রের লেখা গল্পগুলো। ডিমপুচের বাকি গল্পগুলোও ভালো।
ইংরেজিতেও বেশ কিছু ভালো গল্প আছে।
লেখার বিষয়ে বলব লিখতে শুরু করার আগে গল্পের এন্ডিং সম্বন্ধে আপনার ভিশন পরিষ্কার থাকতে হবে। নাহলে গল্প শেষ তো হবেই না উল্টে ডেভেলপ করতেও প্রবলেম হবে।
যদি উপন্যাস লিখতে চান তাহলে আপনাকে একটা ওয়ার্ল্ড বিল্ড করতে হবে। ছোট গল্পে সেই সমস্যা নেই। কিন্তু, আমার মনে হয় ছোট গল্প লিখতে বেশি দক্ষতা লাগে। আপনি ওয়ার্ল্ড বিল্ডিং, ক্যারেক্টার ডেভেলপমেন্টের সুযোগ পাচ্ছেন না। ছোট পরিসরে আপনাকে ঝলক দেখাতে হবে।
কী জঁনরা লিখবেন সেটাও গুরুত্বপূর্ণ। ভূতের গল্পে পরিবেশ, থ্রিলারে প্লট, সামাজিক গল্পে চরিত্র ভীষণ গুরুত্বপূর্ণ।
আমি ফোনেই লিখি। কম্পিউটারে আমার আসল জীবনের লেখা সেভ করা থাকে।


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)