Thread Rating:
  • 4 Vote(s) - 3.75 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Adultery তমালের ডায়েরি থেকে - "ঊর্মিলা"
#1
Heart 
 প্রতিশ্রুতি মতো একটা পুরানো গল্প নতুন ভাবে নিয়ে এলাম। অনেকেই হয়তো গল্পটা আগে পড়েছেন। তবু আবার পোস্ট করলাম নিজের নামে। কিছুট্ব রদবদলও করেছি, হয়তো মন্দ লাগবে না আপনাদের।




৬ই নভেম্বর, ২০০৯ 
 
অফিস থেকে উঠবো উঠবো করছি, সেই সময় ফোনটা এলো। সুদীপ মরিশাস থেকে কল করেছে। চারদিন হলো অফিসের একটা প্রজেক্টে মরিশাস গেছে সুদীপ। কলটা ধরতেই ওপাশ থেকে সুদীপের উৎকণ্ঠিত গলা পেলাম। "তমাল, তু এখন কোথায়?"  
আমি বললাম, "শালা, জানিস না কোথায় থাকতে পারি? মিস্টার গোয়েলের অফিসে কাজ করি, ব্যাটা এক নম্বর দানব, সাতটার আগে কি ছাড়া পাওয়ার উপায় আছে?"  
সুদীপ বলল, "কি যে বলছিস! শোন ভালো করে, খুব বিপদে পড়ে গেছি। তুই হেল্প না করলে সর্বনাশ হয়ে যাবে!" 
আমি বললাম "কি বিপদ রে? তুই ঠিক আছিস তো?" 
সুদীপ বলল, "না না, আমি ঠিক আছি। ঊর্মিলা এক্ষুণি ফোন করেছিল। মায়ের বুকে খুব পেইন হচ্ছে। ও দিশেহারা হয়ে পড়েছে। তুই একটু দেখ না তমাল, আমি এত দূর থেকে টেনশনে মরে যাচ্ছি, প্লিজ কিছু কর।"  
লাফ দিয়ে চেয়ার ছাড়লাম, সুদীপকে বললাম, "আমি এক্ষুণি যাচ্ছি, তুই চিন্তা করিস না, আমি দেখছি। তোকে জানাবো পরে। এখন রাখছি, এক্ষুণি যেতে হবে আমাকে। রাখছি রে।" 
বসকে খবরটা দিয়েই বেরিয়ে আসছি, হঠাৎ রক্তিমা পিছন থেকে ডাকল, "তমাল, দাঁড়াও, সুদীপদের বাড়িতে যাচ্ছো? আমিও যাব" 
বুঝলাম সুদীপ খবরটা শুধু আমাকেই জানায়নি! রক্তিমাকে নিয়ে গেলে ঊর্মিলার কেমন ভাবে রিঅ্যাক্ট করবে বুঝতে পারছি না, কিন্তু এই রকম অবস্থায় রক্তিমাকে আমি কিভাবে না বলি? বিশেষ করে তাকে সুদীপ যেহেতু জানিয়েছে শুধু বললাম, "বেশ, এসো!" 
ট্যাক্সিতে ওঠার আগে ঊর্মিলাকে ফোন করে জেনে নিলাম এখন কি অবস্থা মাসিমার। বলল, বুকের বা'দিকে একটা পেইন হচ্ছে আর ভীষণ ঘামছেন। ওদের ফ্যামিলি ডাক্তারকে ইতিমধ্যেই কল করেছে ঊর্মিলা। কিছুটা নিশ্চিন্ত হয়ে ট্যাক্সিতে উঠে বসলাম রক্তিমাকে নিয়ে 
ট্যাক্সির সিটে গা এলিয়ে দিয়ে পরবর্তী কর্তব্য কি তাই ভাবছিলাম তবে আগে সুদীপদের বাড়ি পৌঁছানো দরকার। সুদীপ আমার কলিগ এবং ঘনিষ্ঠ বন্ধুও। আলাপটা অবশ্য চাকরিতে ঢোকার পরে হয়েছে। দু'জনের একটা কমন ইন্টারেস্ট আছে, থিয়েটার! আমরা দু'জনই গ্রুপ থিয়েটারের ভক্ত। সেখান থেকেই বন্ধুত্বের শুরু। ও আমার চেয়ে বছর দুয়েকের সিনিয়র। বন্ধুত্ব বেশ জমে উঠল আস্তে আস্তে সুদীপের আমার বাড়িতে আর আমার সুদীপের বাড়িতে অবাধ আনাগোনা। বছর তিনেক হলো সুদীপ বিয়ে করেছে ঊর্মিলা সুদীপের স্ত্রী। বাচ্চাকাচ্চা হয়নি এখনো। বাড়িতে সুদীপ, ঊর্মিলা আর মাসিমা, মানে সুদীপের মা থাকেন। আমাকে খুব স্নেহ করেন মাসিমা। 
ঊর্মিলা দেখতে দারুণ সুন্দরী! শিক্ষিতা, রুচিশীলা এবং বুদ্ধিমতী। সেক্স অ্যাপিলও জোদার। ফিগারটা গড়পড়তা বাঙালি মেয়েদের চেয়ে যথেষ্ট ভালো। অনায়াসেই পাঞ্জাবি মেয়ে বলে চালিয়ে দেওয়া যায়। ফর্সা, ৫'৭" হাইট উচ্চতার নিরিখে ওজন অনুযায়ী তাকে স্লিম বলা যায় যদিও এখানে ওখানে একটু বাড়তি মেদ বাড়িয়ে পুরোপুরি পাঞ্জাবি মেয়ে না হয়ে বাঙালি ললনা হিসাবেই বেশি মানানসইউঁচু খাড়া খাড়া বুক আর ভারী নিতম্ব যে কোনো পুরুষের নজর কাড়েবিশেষ করে তার কলাগাছের মতো থাই দুটো সবচেয়ে আকর্ষণীয়জিন্স পরলে চোখ ফেরানো যায়না সেদিক থেকেকিন্তু এই পরিস্থিতিতে কি সব ভাবছি আমি! নিজেকে শাসন করলাম 
সুদীপ আর ঊর্মিলাকে বাইরে থেকে দেখলে মেড ফর ইচ আদার মনে হয় কিন্তু আমি ঠিক বাইরের লোক নই, ওদের খুব কাছে, তাই জানি কথাটা ঠিক নয়। ওদের সুখী না হওয়ার মতো কোনো অপূর্ণতা ছিল না, তবুও ওরা সুখী হতে পারল না। অবিশ্বাস আর আকর্ষণহীনতার মতো দু'টো মারাত্মক ত্রুটি কেন ওদের জীবনে দেখা দিল জানি না। ঊর্মিলার দিক থেকে কি ত্রুটি রয়েছে বলতে পারব না, কিন্তু সুদীপের জ্বলজ্যান্ত ত্রুটি এখন আমার সঙ্গেই একই ট্যাক্সিতে চলেছে, রক্তিমা! 
রক্তিমাও আমাদের কলিগ। সুদীপের রক্তিমার ওপর টান অনেকদিন থেকেই রয়েছে। আর রক্তিমার তো পুরো পুরুষ জাতিটার ওপর টান। না, বরং বলা ভালো পুরুষ জাতির নিম্নাঙ্গের ওপরে টান। ওদের ঘনিষ্টতা অনেক দিনেরসেটা শুধু মানসিক নয়, শরীর পর্যন্ত গড়িয়েছেমাঝে মাঝেই অফিসের ট্যুরের নাম করে হোটেলে দু'চারদিন কাটিয়ে আসে দুজনে।  
তার পরেও সুদীপ নিজের পিসেমশাইয়ের আনা ভালো ঘরের মেয়ের সম্বন্ধ আর ঊর্মিলাকে দেখে বিয়ে করে ফেলল। কিছুদিন ঊর্মিলার লীলায় ডুবে থেকে আবার দাম্পত্য সম্পর্ককে রক্তাক্ত করতে রক্তিমার দিকেই ঝুকে পড়ল সুদীপ আমি অনেক বুঝিয়েছি তাকেস্বাভাবিক অবস্থায় বোঝালে চুপ করে থাকতো, বা অন্য প্রসঙ্গ টেনে এড়িয়ে যেত। আর গ্লাসের আড্ডায় বোঝালে উত্তেজিত হয়ে পড়তো আর ঊর্মিলার উদ্দেশ্যে যা তা কথা বলতো। 
ঊর্মিলার সঙ্গে বন্ধু-পত্নী হিসেবে বেশ খোলা মেলা সম্পর্ক আমার। বেশ রসালো ঠাট্টা ইয়ার্কিও হয়, কিন্তু শালীনতার সীমা লঙ্ঘন করে নয়। কখনো তাকে সুদীপের ভাষায় অবিশ্বাসী, পুরুষ-খেকো, ষ্টা মনে হয়নি। যদিও চাহুনি থেকে আমার প্রতি দুর্বলতা ছুঁইয়ে পড়ে, আমি বিশেষ পাত্তা দেইনি কখনো। তবে নিজেকে তো নিজে মিথ্যে বলা যায় না? তাও আবার ডায়েরিতে! তাই বলতে হয় যে কখনো কখনো অদ্ভুত একটা আকর্ষণ বোধ করেছি ঊর্মিলার প্রতি, যার বেশিরভাগটাই দৈহিক। নিজেকে অনেক কষ্টে সামলেছি প্রতিবার।  
রক্তিমা আর সুদীপের সম্পর্কটার কথা ঊর্মিলার অজানা নয়। বিশেষত গত বছর অফিস ট্যুরের নামে সুদীপ রক্তিমাকে নিয়ে চাঁদিপুর ঘুরে আসার খবর কিভাবে যেন ঊর্মিলা জেনে যায় তারপর থেকে র্মি রক্তিমাকে সহ্য করতে পারে না। ওর প্রসঙ্গ উঠলেই সেখান থেকে চলে যায়। তাই আজ রক্তিমাকে নিয়ে ঊর্মিলার সামনে যেতে আমার ভীষণ দ্বিধা হচ্ছে, কিন্তু কিছু করারও নেই আমার। 
বাড়ির বাইরে গাড়ি দাঁড়িয়ে দেখেই বুঝলাম ডাক্তার এসেছেন। অনেকটা নিশ্চিন্ত হওয়া গেল। বেল বাজাতেই ঊর্মিলা দরজা খুলল। দুশ্চিন্তায় বিষণ্ণ হয়ে আছে মুখটা। চোখ দুটোর একটা অসহায় হরিণীর ক্লান্ত চাহনি, আমার দিকে টানা টানা চোখ মেলে চাইল। কিন্তু দৃষ্টি আমাকে ছাড়িয়ে পিছনে চলে যেতেই মুহূর্তে জ্বলে উঠল মুখের ভাব বদলে গিয়ে থমথমে হয়ে গেল। একপাশে সরে দাঁড়িয়ে ছোট্ট করে শুধু বলল, "এসো।" 
রক্তিমাকে আগে ঢুকতে দিয়ে আমি জিজ্ঞেস করলাম, "ডাক্তার এসেছেন?" ঊর্মি বলল, "এই মাত্র এলেন, উপরে আছেন, চলো।" সিঁড়ি দিয়ে উঠতে উঠতে আমার কাছে সরে এসে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, "এই বিচ্‌ টাকে নিয়ে এলে কেন?"  
আমি শ্রাগ্‌ করে নিঃশব্দে বোঝালাম যে আমার কিছুই করার নেই, উপর মহল থেকে খবর পেয়ে এসেছে। ঊর্মিলার চোখে এবার আক্ষরিক অর্থেই আগুন জ্বলতে দেখলাম। 
ECG আর নানা রকম পরীক্ষা করে ডাক্তার বললেন একটা মাইল্ড অ্যাটাক্‌ হয়ে গেছে। এখনই নার্সিং হোমে দিলে ভালো হয়। কয়েকটা দিন অবজারভেশনে রাখা উচিত। বাড়িতে রাখাটা ঠিক হবে না। ঊর্মিলা আমার দিকে চাইল পরামর্শের আশায়। আমি বললাম আপনি যা ভালো বোঝেন ডাক্তারবাবু। সুদীপ দেশে নেই, তাই কোনো রিস্ক নেওয়া যাবে না।  
ডাক্তার বললেন তাহলে আমি অ্যাম্বুলেন্স আসতে বলে দিই, বাকিটা নার্সিং হোমেই কথা হবে। খুব ভয়ের কিছু আছে বলে মনে হয় না। তবে বয়স হয়েছে তো, জেনারেলি একটা মাইল্ড অ্যাটাক হবার পরে আর একটা বড় অ্যাটাকের চান্স থাকে, তাই হসপিটালাইজ করা আর কি।  
ডাক্তারবাবু ফোন করে নার্সিংহোমে ব্যাবস্থা করে দিলেন, সেইসাথে অ্যাম্বুলেন্সও পাঠাতে বললেনফীস মিটিয়ে দিতেই ডাক্তার চলে গেলেন। আমরা সোফায় বসে অ্যাম্বুলেন্সের অপেক্ষা করতে লাগলাম। ঊর্মিলা রক্তিমাকে ইগনোর করেই আমার সাথে কথা বলে যেতে লাগল। 
তিরিশ মিনিটের ভিতরে অ্যাম্বুলেন্স চলে এল। মাসিমাকে উঠিয়ে দিয়ে ঊর্মিলা বলল, "তমাল, শুধু তুমি আর আমি গেলেই চলবে, আর কারো যাবার দরকার নেই" 
রক্তিমা কিছু একটা বলতে যাচ্ছিল, ঊর্মিলা বলল, "অহেতুক ভীড় বাড়িয়ে লাভ নেই। উঠে পড়ো তমাল!" আমাকে একরকম জোর করে ঠেলে তুলে দিয়ে নিজে উঠে দরজা বন্ধ করে দিল। অপমানিত, বিস্মিত, রক্তিমা ধীরে ধীরে ছোট হতে হতে গলির মোড়ে অ্যাম্বুলেন্স বাক নিতে দৃষ্টি-সীমার বাইরে চলে গেল!

Tiger

                kingsuk25@ জিমেইল ডট কম
[+] 7 users Like kingsuk-tomal's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
তমালের ডায়েরি থেকে - "ঊর্মিলা" - by kingsuk-tomal - 15-07-2026, 10:26 PM



Users browsing this thread: Honeym, 8 Guest(s)