29-06-2026, 12:29 AM
(28-06-2026, 10:28 PM)Johir Wrote: আপনার লেখা খুব নিখুত আর সাবলীল। শব্দচয়ন ও খুব সুন্দর।
গল্পে লেখার ক্ষেত্রে আমার একটি অনুরোধ থাকবে বিদিশার সেক্স সিন বা রোমান্টিসিজম বা কেমেস্ট্রি যেনো শুধুমাত্র অয়নের সাথেই হয়, অন্যকারো সঙ্গে যেনো না হয়। কারণ, অয়ন এবং বিদিশার মধ্যে স্ট্রং পার্সোনালিটি বিদ্যমান। জগৎ আলাদা হলেও তাদের বৈশিষ্ট্য এক এবং অভিন্ন। বিদিশার সাথে যদি অন্য কারো কেমিস্ট্রি বা সেক্স হয় তাহলে গল্প তার সাবলীলতা হারাতে পারে।
হ্যা, ধন্যবাদ এ বিশাল আপডেটের জন্য।
প্রথমত, ধন্যবাদ জানাই গল্পটা খুঁটিয়ে পড়ার জন্য। নয়তো অয়ন আর বিদিশার যে মিল আছে আমি সেটি প্রচ্ছন্ন রেখেছি। এদের দুজনের শারীরিক বৈশিষ্ট্য অনেকটা এক।
বিদিশার সাথে এখনই কারোর সেক্স হবার সম্ভাবনা নেই। সে দীর্ঘসময় ধরে নিজের নারীসত্ত্বাকে অবদমিত রেখেছিল। তার একটা কারণ অরুণ হলে অন্যটা হল ইতালির ট্রমা। রাহুল বোসের ছোঁয়াতে তা হালকাভাবে জেগে উঠছে।
আমি বিদিশার ইরোটিক জার্নির বিষয়টিকে বাস্তবসম্মত রাখব। সেটা চটির মতো আধখানা চ্যাপ্টারে ঘটবে না। দীর্ঘসময় ধরে ধীরে ধীরেই ঘটবে, এছাড়া বিদিশার নিজস্ব স্টোরিলাইন আছে। কিন্তু, অয়ন বাদে আর কারোর সাথে সেক্স হবে না এই মর্মে আমি কোন কথা দিতে পারব না। তাছাড়া, এখনও অবধি আমি এই নিয়ে কিছু ভাবিনি। গল্প থার্ড সেমিস্টারে এলে চিন্তাভাবনা করব।
শেষে বলি আমার লেখা নিখুঁত নয়। বহুবার Rewrite করতে করতে এই জায়গায় এসে পৌঁছায়।

![[+]](https://xossipy.com/images/bootbb/collapse_collapsed.png)