Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Erotic Thriller অসমাপ্ত লেখা - গৃহদহন By Guruman X ToxicBoy24
#4
আপডেট 
-------------------------------------------------------------------------------
সাদা কালো জেব্রার মতো ডোরাকাটা জামা, গলায় বাঁধা রয়েছে একটা রুমাল, পায়ে কালো প্যান্ট আর মুখে মেকাপ করা রয়েছে লোকটার। কয়েকটি বল শূন্যে ছুড়ে দিয়ে আবার লুফে নিচ্ছে এবং কাজটা এতটাই দ্রুত করছে যে একটি বল হাতে পড়ার আগেই হাতে থাকা বলটি আবার শূন্যে ছুড়ে দিচ্ছে।
নিখিল: "ওটাকে জাগলিং বলে।"
অজয় : কি? "
নিখিল : "জাগলিং, জাগলিং, আমাদের ইংরেজি বইতে ছবি আছে "
অজয় আঙ্গুল তুলে উল্টোদিকে একটি লোকের দিকে দেখিয়ে বললো"আর ওটাকে? "

নিখিল মুখ ফিরিয়ে দেখলো সেই জোকারটা, আগেরদিনের মতো একই জামা কাপড় পড়ে রয়েছে এবং সেই একই মেকাপ। "লোকটাকি সব সময় মেকপেই থাকে নাকি," নিখিল মনে মনে ভাবলো। মাঠের দু দিকে দুটো খুটি পোতা রয়েছে, আর মাটি থেকে ফুট পাঁচেক উঁচুতে একটা দড়ি বাঁধা দুটি খুঁটির দূরত্বের মাঝখানে। এবং সেই দড়ির উপরেই হাটছে জোকারটা, হাঁটতে হাঁটতে চারিদিকে দেখে হাঁসির অঙ্গভঙ্গি করতে লাগলো যেনো হাজারো মানুষ তার দিকে তাকিয়ে রয়েছে। নিখিল দৌড়ে কাছে গেলো, অজয় ও গেলো তার পিছনে। নিখিল ভেবেছিলো লোকটা হয়তো তাকে চিনতে পারবে কিন্তু
লোকটা তাঁদের দিকে তাকালোই না, অভিনয় করতে লাগলো অদৃশ্য দর্শকদের মনোরঞ্জন করতে। লোকটি নেমে গেলো অন্য দিকের খুটি দিয়ে, নিখিল দৌড়ে লোকটার কাছে যাওয়ার আগেই লোকটা ফাঁকা মাঠ ছেড়ে পাশের বড়ো তাঁবুতে ঢুকে পড়লো। নিখিলের মনটা খারাপ হয়ে গেলো।

"ওই দেখ, ওই দেখ "অজয় বলল কথাটা।

অজয়ের চোখ লক্ষ্য করে নিখিল ও তাকালো, দেখলো একজন লোক লম্বা লম্বা বাঁশের সাথে নিজের পা বেঁধে রেখেছে এবং সেই ভাবেই হাটছে, দেখে মনে হচ্ছে যে লোকটা বিশাল লম্বা। চারিদিকে আরও অনেক মানুষই সাড়া মাঠ জুড়ে কিছু না কিছু করছে। কেউ উল্টো দিকে ঘুরে সাইকেল চালাচ্ছে তো কেউ আবার চোখ বাঁধা অবস্থাতে চুরি ছুঁড়ছে একটি নির্দিষ্ট দিকে।

বিকেল গড়িয়ে এলো, কলেজ ছুটির পরে অনেক্ষন ধরে দুজন মিলে সার্কাস এর প্রাকটিস দেখছিলো কিন্তু এবার বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। মাঠের পাশের রাস্তা দিয়ে ওরা বাড়ির পথে রওনা দিলো, কিছুটা হাটতেই হঠাৎ অজয় বললো"ওই দেখা সেই জোকারটা না?"
নিখিল দেখলো যে মাঠের একেবারে শেষে ঝোপঝারের পিছনে যে জঙ্গল আছে জোকারটি সেটার মধ্যে ঢুকে পড়লো।নিখিল ভাবলো"ওই জঙ্গলে কেন ঢুকলো লোকটা, ওখানেতো কেউ থাকেনা। " নিখিলের সন্দেহ হলো, সে কোনো দুঃসাহসিক ছেলে নয়, তবে আজকে তার কি হলো কেউ জানেনা। সে অজয়কে বললো "আমার সাথে আয়, আর কোনো শব্দ করবিনা" অজয় এক পায়ে রাজি থাকে এইসব কাজের জন্য, সে নিখিলের পিছন পিছন হাঁটতে থাকলো।

বাইরে বিকেল থাকলেও জঙ্গলের ভিতরে যেন এখনই সন্ধে নেমে এসেছে। প্রায় ১০ মিনিট হাঁটার পর লোকটি একটি ভাঙা পোড়ো বাড়ির সামনে এসে দাঁড়ালো, সেটাকে বাড়ি বলা ভুল হবে সেটি আসলে একটি মন্দিরের ধ্বংসাবশেষ। নিখিল বা অজয় দুজনেরই কেউ জানতোনা যে এই জঙ্গলে মন্দির ও আছে। লোকটি মন্দিরের সামনে দাঁড়িয়ে মুখ দিয়ে একটি অদ্ভুত শব্দ করলো তারপর কিছুক্ষনের জন্য চারিদিক একেবারে নিস্তব্দ। কয়েক মিনিট পর মন্দিরের ভিতর থেকে একটি লোক বেরিয়ে এলো, তার সাড়া গা গেরুয়া বস্ত্রে ঢাকা, মাথায় জটা, এবং গলায় রয়েছে রুদ্রাক্ষের মালা, এবং হাতে রয়েছে একটি তালপাতার বানানো পুটলি, দেখেই বোঝা যাচ্ছে এ কোনো তান্ত্রিক বা সাধুবাবা গোছের লোক। জোকারটি সাধুবাবার সামনে মাথা নত করে প্রণাম করলো এবং সাধুবাবা তাকে আশীর্বাদ করে তার হাতে তুলে দিল সেই পুটলিটা আর তারপর তারা নিচু গলায় কথা বললো কিছুক্ষন। তাঁদের কোনো কথায় শুনতে পেলোনা নিখিল বা অজয়। সাধুবাবা আবার মন্দিরে ঢুকে যেতেই জোকারও যে পথ দিয়ে এসেছিল সেই পথে ফিরত যেতে লাগলো। নিখিল বা অজয় দুজনেরই কিছু বোধগম্য হলোনা তাই অগত্যা তারাও জঙ্গল থেকে বেরিয়ে যে যার বাড়ির পথ ধরলো।

========================================================================

বাঁশঝারের মধ্যে থেকে অস্তগামী সূর্যের ছিটেফোঁটা রোদ এসে পড়েছে জানালার ধারে এবং সেখানে বসেই বাচ্চাকে ঘুম পাড়াচ্ছিলেন নীলিমা দেবী। এবং ভাবছিলেন আকাশ পাতাল জীবনের কথা।২৪ বছর বয়সে বিয়ে হওয়ার কথা, শশুর-শাশুড়ির ভালোবাসার কথা, তারা কিভাবে তাকে নিজের মেয়ের মতোই আপন করে নিয়েছিলেন, এবং এক বছর পরে নিখিলের জন্মের কথা। তবে জীবনে যেমন সুখ আসে তেমন দুঃখও আসে অনেক। নিখিলের জন্মের ৩ বছরের মাথায় শশুর মারা যান এবং তার শোকে ৬ মাস পরে শাশুড়িও গত হয়। তারপরেও সুখে দুঃখে চলছিল তাঁদের কিন্তু জীবন আবার এক নতুন মোর নেয়, নিখিলের যখন ৭ বছর বয়স তখন তারা পুরুলিয়ার এই গ্রামে চলে আসে, সেও এক নতুন অভিজ্ঞতা, প্রথম প্রথম একটু অসুবিধা হলেও এখন বেশ লাগে। নিরিবিলি, নির্ঝঞ্ঝাট জীবন তাঁদের। একজন আদর্শ পতিনিষ্ঠ নারী হিসেবে জীবনের অনেকটা অধ্যায় কাটিয়ে ফেলেছেন। কিন্তু কাল রাতে, কাল রাতে সে পাপ করেছে, তার সতীত্বে একটা ছোট্ট আঁচড় লেগে গিয়েছে যে আঁচড় আর কোনোদিন মোছা সম্ভব নয় যদি না ঠাকুর তাকে ক্ষমা করে।

নীলিমা দেবী দেখলেন নিলয় ঘুমিয়ে পড়েছে। ওকে বিছানায় সুইয়ে দিয়ে তিনি স্নানের ঘরে গেলেন। দিনে দু বার স্নান করতে হয় তাকে, দ্বিতীয় বার স্নান করেন রোজ সন্ধ্যায় সন্ধ্যা দেওয়ার পরে মায়ের পূজো করার জন্য। আজ তিনি মায়ের পায়ের কাছে লুটিয়ে পড়বেন, ক্ষমা চাইবেন তার পাপের।
"মা, ও মা"

নীলিমা দেবী শুনতে পেলেন নিখিলের গলা, তিনি চেচিয়ে সাড়া দিলেন বাথরুম থেকে। নিখিল আসন্ত হলো কিছুটা, সে দৌড়ে ছাদে উঠে গেলো মূর্তিটা দেখার জন্য। নাহ, কিছুই বদলায়নি, কাল রাতে যেমন ছিল তেমনই আছে আজও।"তারমানেকি শুধু রাতেই রং বদলায় এই মূর্তির নিখিল মনে মনে ভাবলো। এবং নিচে এসে জামা কাপড় বদলাতে লাগলো।

নীলিমা দেবী সন্ধে দিয়ে এসে ঠাকুর ঘরে ঢুকলেন এবং দরজা বন্ধ করে দিলেন ভিতর থেকে। নিখিল কিছুটা অবাক হলো কারণ মাকে কখনো দরজা বন্ধ করে পূজো দিতে দেখেনি সে। নিখিল কিছুটা সাহস জুগিয়ে আস্তে আস্তে গিয়ে ঠাকুর ঘরের দরজায় কান রাখলো, প্রথমে কিছুক্ষন শঙ্খর শব্দ শুনতে পেলো আর তার কিছুক্ষন পরে শুনতে পেলো একটা চাপা কান্নার শব্দ, তার মা কাঁদছেন, কিন্তু কেন, তার মায়ের কিসের দুঃখ, কেন কাঁদছেন তার দেবীর মতো মা।
ভিতরে নীলিমা দেবী ঠাকুরের পায়ের কাছে লুটিয়ে পড়েছেন, ক্ষমা ভিক্ষা চাইছেন তার পাপের। এমন সময় হঠাৎ ঠাকুরের হাতের ফুলটি নীলিমা দেবীর মাথার উপর এসে পড়লো, তিনি উজ্জ্বল মুখে তাকালেন ঠাকুরের দিকে, তার অশ্রু ভেজা চাহনিতেও যেন এক খুশির ঝলক খেলে গেলো।

"ঠাকুর আমার কথা শুনেছো, আমাকে ক্ষমা করেছো তুমি, আমাকে ক্ষমা করেছো মা"
আকুল কণ্ঠে বললেন তিনি। তার পর পূজো শেষ করে বাইরে এলেন। অনেকটা হালকা লাগছে তার এখন, যেন একটা বোঝা বুক থেকে নেমে গেছে।

======================================================================
announce পাঠকগনদের উদ্দেশ্যে কিছু কথা : মূল লেখক Guruman তার লেখা গৃহদন এখানেই অসমাপ্ত রেখে গেছেন, তিনি আর আপডেট দেন নি

তাই আমি "আপডেট ৪ "থেকে শুরু  করবো ।

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

announce মূল কথা হলো লেখক তার মতো করে যতো চরিত্র রেখেছে আমি তা রাখতেছি না ,আমি আমার মতো করে লিখবো , " আপডেট ৪ " থেকে শুরু হবে আমার লেখা , পাঠকগনদের বলতে চাই আপনারা আমাকে লিখতে সাপোর্ট করুন 

রিপ্লাই পেলে আপডেট দিবো, ধন্যবাদ ।
[+] 1 user Likes ToxicBoy24's post
Like Reply


Messages In This Thread
RE: অসমাপ্ত লেখা - গৃহদহন By Guruman X ToxicBoy24 - by ToxicBoy24 - 24-06-2026, 10:54 PM



Users browsing this thread: 2 Guest(s)