Yesterday, 09:46 AM
দেখো, তোমার এই গল্পটির USP ছিলো দৈবিক ও অতিপ্রাকৃত দিক। আর ওটাকেই মূল উপজীব্য হিসেবে বজায় রাখো। এখন তুমি অভীক সরকার বা অনীশ দেবের গল্পগুলো থেকে প্রেরণা নিতে পারো। তুমি তোমার গল্পে বর্ণিত অতিপ্রাকৃত শক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে কোনো কাল্পনিক উপদেবতা বা উপদেবীর উল্লেখ করতে পারো। যেমন ধরো, দেবী রঙ্কিনি বা দেবতা উচাইগুড়ুম। তুমি youtube এ "গপ্পো মীরের ঠেক" - এ এই ধরণের অনেক গল্প খুব সহজেই পেয়ে যাবে; শুনে নিতে পারো। "কাউরীবুড়ীর মন্দির" বা "দেবলরাজার গড়" গল্পদুটো দারুণ। সোজা কথা তুমি দেব-দেবীর নাম কল্পনা করে নিতে পারো - একজন লেখক হিসেবে এতোটুকু সৃজনশীলতার স্বাধীনতায় কোনো বাধা আসবে না।
শুভেচ্ছা রইলো।


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)