13-06-2026, 06:27 PM
(26-09-2021, 08:58 PM)Jupiter10 Wrote: সুন্দর শহরের ঝাপসা আলোসুমিত্রার হস্তমৈথুনের প্রয়াস অতিরিক্ত বাস্তব। অনেক স্মৃতি ভিড় করে এল।
তৃতীয় খণ্ড (পঞ্চম পর্ব)
সহ- লেখক ঃ nilr1
ঘড়িতে এখন প্রায় সাড়ে দশটা বাজে। সুমিত্রা দুপুরের রান্নাবান্না করে নিয়ে তাদের বসার ঘরে সোফার উপর গিয়ে বসে।
ছেলেকে অফিস পাঠানোর পর তার এখন যেন আর কোনও কাজ নেই। বেলা একটার দিকে ভাত টুকু করে নিলেই হবে। ফাঁকা ঘর। সম্পূর্ণ একলা এবং নীরব। ছেলে নেই বলে মনটা কেমন উদাস হয়ে আসে।নতুন বাড়িতে তারা সদ্য দু’দিন এসেছে। তাতেও যেন মনে হয় কয়েক যুগ পেরিয়ে গেছে। ফেলে আসা দিনের কথা যেন আবছা লাগে। বস্তির মধ্যে কাটানো জীবন সে মনে করতে চায়না। কিন্তু ছাত্রীনিবাসের দিন গুলো বড্ড মনে পড়ছে তার। কিভাবে সেই দুই মাসির সঙ্গে সারা দিন রান্নার কাজে ব্যস্ত থাকতো সে।আর সেখানকার মেয়ে গুলো ও সবাইকে নিয়ে একটা বড় পরিবারের মতো মনে হত তার। ছাত্রীনিবাসের মালকিনও বেশ সম্মান এবং শ্রদ্ধা করতেন তাকে। সেই সমস্ত কিছু এখন যেন তার স্বপ্ন বলে মনে হয়। যেন এখানেই এই বিছানায় শুয়ে শুয়ে সে সব কিছু ঘুমের মধ্যে কল্পনা করেছে।
সংঘর্ষের দিন গুলো মনে করলেই বুকটা কেমন ভারী হয়ে আসে। সারা শরীর যেন অসাড় হয়ে যায়।
বেশ কিছুক্ষণ সোফায় একমনে বসে সাত পাঁচ ভাবার পর বসার ঘরের সংলগ্ন উত্তর দিকের ব্যালকনিতে গিয়ে দাঁড়ায় সে। স্টিলের রডের ফাঁকে পা রেখে চার পাশটা দেখে নেয় সে একবার। এখানে দাঁড়িয়ে থাকতে তার ভালো লাগছিল খুব।মন চায় এই নিঝুম পরিবেশে যেন সারাদিন ঠায় এখানেই দাঁড়িয়ে থাকতে। অনেক নিচে পিচ বাঁধান কালো রাস্তা। তারপর তাদের সোসাইটির বাউন্ডারি প্রাচীর। তার বাইরে দূরে আরও বড় পিচঢালা রাস্তা। রাস্তায় বাস, হলুদ ট্যাক্সি, অন্যান্য যাওনবাহন ও পথচারীদের ভিড়। দূর থেকে সব ছোট্ট দেখতে লাগছে। বিকেল বেলা তার ছেলে সঞ্জয় ঠিক কোন পথ দিয়ে আসবে?
