05-06-2026, 07:47 PM
(19-03-2023, 08:43 PM)Jupiter10 Wrote:খ্যাতনামা লেখকের রচনা পাঠ করতে করতে যেন হারিয়ে গেছিলাম তাদের জীবনচর্যায়। নতুন পর্বের অপেক্ষায় রইলাম।প্রথম ত্রৈমাসিক
সহ লেখক- nilr1
|| ১ ||
গত রাতে খুব বৃষ্টি হয়েছে। আজ সকালের থেকেই সূর্যের দেখা নেই। বেলা বারোটার দিকে মেঘ সরে গিয়ে একটু রোদ দেখা দিয়েছিল। তাদের শোওয়ার ঘরের পুব দিকে লাগোয়া ব্যালকনির খোলা দরজা দিয়ে এক ফালি রোদ এসেছিল দুই মুহূর্তের জন্যে। তারপরেই উধাও। এবছর যেন কোন্ অদৃশ্য নিয়ম মেনেই গত ১৪ই জুনেই প্রবল বর্ষণের সঙ্গে সঙ্গে কলকাতায় ঢুকে পড়েছে বর্ষাকাল। তারপর থেকে আজ দিন পনেরো জুড়ে চলেছে প্রায় অবিরাম বৃষ্টিপাত।
সুমিত্রা লক্ষ্য করেছে যে ভোরের দিকে সাধারণতঃ বর্ষা থাকেনা। তাই গত সপ্তাহ থেকেই সে রোজ প্রায় ঘন্টাখানেক আগেই ঘুম থেকে উঠে পড়ছে । প্রাতঃকৃত্যাদি সেরে নিয়ে ভোর সাড়ে পাঁচটার সময় শাড়ি ও স্নিকার পরে সুমিত্রা ওদের হাউজিং সোসাইটির পার্কে হাঁটতে বেরোয়। দ্রুতগতিতে মিনিট তিরিশেক হাঁটাহাটি করে। হাঁটা শেষ করে পুব মুখ করে দুই চোখ বুজে কিছুক্ষণ স্থির দাঁড়িয়ে থাকে সুমিত্রা। প্রথম ঊষার কিরণের চ্ছ্বটায় সর্বাঙ্গ ধুয়ে নেয় সে। তার জঠরের নিভৃত কক্ষে যে সন্তানকে তিলতিল করে লালন করছে সে, সুমিত্রার মনে হয় সেই অনাগত শিশুকে যেন দেবতারা দিনের প্রথম আলোর ঝর্নাধারায় আশীর্বাদ করছেন। বড় নির্মল, ঝরঝরে পবিত্র লাগে তার। ঘরে ফিরে এসে ঘর্মাক্ত গরম শরীরে ডাইনিং টেবিলে বসে জিরোয় সে খানিক।
যে সঞ্জয় ছাত্রাবস্থায় আটটার আগে কোনদিনও বিছানা ছেড়ে উঠতে পারত না, আশ্চর্য যে সুমিত্রাকে পত্নী হিসেবে গ্রহণ করার পর পরই একজন দায়িত্ববান স্বামী ও পিতার ভূমিকা নিয়েছে সে অনায়াসে। সকাল ছটার মধ্যেই সেও ঘুম থেকে উঠে পড়ে। প্রাতঃকৃত্য সারার আগেই সে বাথরুমের গিজার চালিয়ে দেয়। রান্নাঘরে গিয়ে মার জন্যে গরম জল ফুটায়। টগবগে ফুটান জলে ঠান্ডা জল ঢেলে গ্লাসে করে কুসুম কুসুম গরম জল খেতে দেয় মাকে। সুমিত্রার সকালে উঠেই যে গা বমির ভাবটা হয় ঈষদুষ্ণ জল ধীরে ধীরে খাওয়ার পর তা প্রায় ম্যাজিকের মত অদৃশ্য হয়ে যায়।


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)