22-05-2026, 05:23 PM
লেখক শুরুতেই বলেছিলেন এটা একটা ইংরেজী গল্পের অনুবাদ। শুধু অনুবাদটি নিজের মতো করে ঘষে-মেজে আমাদের সামনে উপস্থাপন করার প্রয়াস নিয়েছিলেন।যেহেতু এখানে ঘষা-মাজার একটা ব্যাপার ছিলো তাই ধরেই নিয়েছিলাম এই ঘষা দিতে গিয়ে ওনি ওনার মতো করেই গল্পটা এগিয়ে নিয়ে যাবেন। কিন্তু এই এগিয়ে নেয়ার গতি ছিলো খুবই মন্থর। তবুও মেনে নিয়েছিলাম, যেভাবেই হউক গল্পটা সামনের দিকে এগিয়ে যাবে।
আমার ধারনা শেষ পর্যন্ত লেখক পাঠকগনের চাপটা আর নিতে পারেননি। একদিকে প্রতিনিয়ত আপডেটের জন্য তাড়া তার সাথে ঘষা-মাজার জন্য উপযুক্ত শব্দ চয়ন থেকে নিয়ে বাক্য চয়ন খুঁজে বের করা। বেশ চাপে পড়ে গিয়েছিলেন লেখক। সেই সাথে ব্যাক্তিগতো কিছু কাজের চাপ যোগ হবার প্রেক্ষিতে আর কুলিয়ে উঠতে পারেননি। অবশেষে যা হবার তাই হলো। হাল ছেড়ে দিলেন লেখক। অপমৃত্যু ঘটলো খুবই ধীরে ধীরে বড় হতে যাওয়া একটি গল্পের। আসলে লেবু বেশী কচলাতে হয় না। বেশি কচলালে তিতা হয়ে যায়। আর তাই ঘটেছে এই গল্পের শেষ পরিণতিতে। কিছুই করার নেই। শুধু হতাশাই ব্যক্ত করতে পারবো। হতাশার সাথে একটা পরামর্শ দিতে চাই, যেকোনো নবীণ লেখকদের। যখন কোনো গল্প লেখা শুরু করবেন, তখন পুরো গল্পের প্লটটা একবারে মাথায় সাজিয়ে নিবেন। পাঠকদের যতো চাপ বা পরামর্শই থাকুক না কেনো, নিজের সেই প্লট থেকে কোনোভাবেই সরে আসা যাবে না। আর গল্পের শুরুতেই যেখানে গল্পটা শেষ করবেন বলে ভেবে রেখেছিলেন, ঠিক সেখানে এসে গল্পটা টুপ করে শেষ করে দিবেন। খুব বেশি জনপ্রিয় হয়ে গেলে না হয় পরবর্তীতে সেই গল্পের সেকেন্ড সিকোয়েন্স নিয়ে ভেবে আরেকটা নতুন গল্পের সংযুক্তি দিয়ে দিবেন...
গল্পাংশটুকু আমাদের সাথে শেয়ার করার জন্য লেখককে ধন্যবাদ।
সেই সাথে আশাবাদ ব্যক্ত করছি, কখনো যদি মনে করেন গল্পটি শেষ করবেন তবে যেনো তাই করে দেন।
নতুন একটি গল্পের চাইতে পুরাতন গল্প শেষ করা অনেক বড় এচিভম্যান্ট। এতে অন্তত নিজেকে স্বার্থক একজন লেখক হিসাবে প্রতিয়মান করা যাবে...