১.২
বুড়োকে বসে বসে একটু জিমুতে দেখে, মা বলে, "ওনার হয়তো বসে থাকতে কষ্ট হচ্ছে। উনি কিছু খাচ্ছেনও না। ওনার হয়ত বিশ্রাম দরকার। "
তখন জিতু ভাইয়া বলে, " হ্যাঁ, ভাবি। উনি একটু বেশিই অসুস্থ। যদি কোন রুম খালি থাকে, ওনাকে সেখানে দিয়ে আসি। "
মা বলে," ঠিক আছে। " পরে মায়ের রিম দেখাতে গেলে সাথে জিতু ভাইয়া বুড়োকে ভিতরে নিয়ে যায়। একটু পরে দুজনে সামনে এসে বসে।
জিতু ভাইয়া বলে, " বৃদ্ধ লেকটার শরীরে অনেক সমস্যা আছে। বিশেষ করে, ওনার পানি জাতীয় জিনিস খেতে অনেক সময় লাগে। খুব অল্প পরিমানেই, পান করতে পারে একেক - বারে। উনি শক্ত খাবারও খেতে পারে না। ওনার প্যারালাইজের সমস্যা আছে। মাঝে মাঝে বাম হাত কাজ করে না, বলতে গেলে উনি কিছু ফিলই করতে পারেন না, বাম কাঁধে। "
মা বলে, " আমি সবই জানি। উনি আমাদের এখানে থাকুক এখন থেকে। দেখি ওনার সুস্থতার জন্য কতটা করতে পারি। "
এরপরে জিতু ভাইয়া আরো কিছুক্ষন কথাবার্তা বলে চলে যায়। এরপরে মা ভিতরে চলে যায়, বুড়ো জন্য খানার বানাতে, কারণ বুড়োটা তো আর শক্ত খাবার খেতে পারে না।
পরে, মা বুড়োর জন্য পাতলা স্যুপ বানায়। বুড়োর ঘরে নিয়ে গিয়ে বলেন, " চাচা স্যুপ টা খেয়ে নিন।
বুড়ো বলে, " খাওয়ার ইচ্ছে নেই, বৌমা। "
মা বলে, " চাচা, না খেলে হবে, আরো অসুস্থ হয়ে পরবেন তো। আচ্ছা, আমি বিছানার পাশে রেখে যাচ্ছি, আপনার যখন ভালো লাগবে, খেয়ে নিয়েন। "
পরে, মা ওই ঘর থেকে বেড়িয়ে আসে।
দুপুরের পর, মা খাবার নিয়ে আবার গেলে দেখেন, বুড়োটা কিছুই খায়নি। বুড়োটাকে মা জিজ্ঞেস করে, " চাচা, কিছু খাচ্চেন না কেন? " বুড়োটা বলে, " খেতে ইচ্ছে করছে না, কিছুই ভালো লাগচ্ছে না। "
পরে, মা আর কিছু না বলে বেরিয়ে আসে।
রাতেও সেই একি ঘটনা, মা খাবার নিয়ে গেলেও দেখে আগের দু'বেলার খাবার যেরকমের টা সেই রকমই পড়ে আছে।
পরে, আমি, মা ও দাদি একসাথে খেতে বসলে, কিছুক্ষন পর, মা বলল, " চাচা তো কিছুই খাচ্ছে না, এরকম হলে সে আরো অসুস্থ হয়ে পরবে। "
দাদি বলল, " তাহলে তো অনেক সমস্যা, কি করবি? "
মা বলল, " বুঝতে পারছি না, ওর বাবা বলল, চাচার ঠিকমতো খেয়াল রাখতে। "
সব শুনে, আমি বললাম, " মা, হয়ত নতুন অচেনা জায়গায় দাদু অভ্যস্ত না তাই হয়ত দাদু লজ্জা পাচ্ছে। "
তখনই মা বলল, " তাহলে কালকের থেকে তুই খাবার নিয়ে যাস। তুই ছোট মানুষ, তোর সামনে চাচা তেমন একটা লজ্জা করবে না। হয়ত, তুই তার সাথে ভাব জমাতে পারলে, সে এখানে অভ্যস্ত হয়ে পরবে। "
আমি সব শুনে শুধু বললাম, " ঠিক আছে ৷ "
এরপরে, খাওয়া - দাওয়া শেষে রাতে সবাই যে যার রুমে ঘুমাতে চলে যাই। যদিও মন চাইছিল, বুড়োটার রুমে একবার উকি দিয়ে দেখতে, যে বুড়োটা কি করছে। কিন্তু যায়নি, কারণ বুড়োটার রুমের মায়ের রুমের ঔই দিকে।
চলবে................।


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)