Thread Rating:
  • 68 Vote(s) - 4.31 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Adultery কাকের ঘরে কোকিল ছানা
পর্ব ৩৫

পরদিন সকাল।

ডাইনিং রুমে নাস্তার টেবিলে তিনজন বসে আছে — রাতুল, রিয়া আর হরিশ। বাইরের আকাশ এখনো মেঘলা, ঘরের ভিতরেও যেন একটা গুমোট ভারী আবহাওয়া। কেউ কথা বলছে না। শুধু চামচের শব্দ আর চায়ের কাপে চুমুক দেওয়ার আওয়াজ হচ্ছে।

আরজুদা বেগম আর মমতা দুজনেই সবাইকে সার্ভ করছে। আরজুদার মুখটা শক্ত, চোখে একটা অস্বস্তি। রিয়া মাঝে মাঝে চুপিচুপি হরিশের দিকে তাকাচ্ছে। হরিশ নির্বিকারভাবে পরোটা আর ডিম ভাজা খাচ্ছে, যেন কিছুই হয়নি।

ঠিক তখনই মূল দরজায় জোরালো নক পড়ল।

টক টক টক!

মমতা তাড়াতাড়ি হাত মুছে বলল,
“বড় আপা, আপনি সার্ভ করুন। আমি দেখে আসছি কে এসেছে।”

আরজুদা বেগম মাথা নেড়ে বললেন, “হ্যাঁ, যাও।”

মমতা দরজা খুলতেই একজন বয়স্ক লোক দাঁড়িয়ে। রোগা, কালো, গালে খোঁচা খোঁচা দাড়ি। পরনে সস্তা শার্ট আর লুঙ্গি।

“কে আপনি?” মমতা জিজ্ঞাসা করল।

লোকটা ভিতরের দিকে উঁকি দিয়ে বলল,
“আমি গনেশ। হরিশের বাসা তো এটাই?”

মমতা একটু অবাক হয়ে বলল, “হ্যাঁ, হরিশ ভাই এখানেই থাকে। আসুন ভিতরে।”

গনেশ ভিতরে ঢুকতেই ডাইনিং রুমের সবার চোখ তার দিকে চলে গেল।

হরিশের মুখের খাবার যেন গলায় আটকে গেল। চোখ দুটো বড় বড় হয়ে গেছে। সে চেয়ার ছেড়ে উঠে দাঁড়াল।

“গনেশ?!”

গনেশও হরিশকে দেখে থমকে গেল। তার চোখে বিস্ময়, ঘৃণা আর হিংসা মিশে একাকার। গ্রামের সেই গরিব ঘরের ভাইটা, যার সাথে জমি-জমা নিয়ে কয়েক যুগ ধরে ঝগড়া, আজকে এত বড় বাড়ির ডাইনিং টেবিলে বসে পরোটা-ডিম খাচ্ছে — এটা তার কাছে একেবারে অবিশ্বাস্য লাগছিল।

গনেশের ঠোঁটে একটা তিক্ত হাসি ফুটে উঠল। সে চারপাশটা দেখতে দেখতে বলল,

“কী রে হরিশ… এত বড় বাড়ি, এসি, সুন্দর সুন্দর মানুষজন… তুই তো এখন বড় মানুষ হয়ে গেছিস দেখছি। আর আমি ভাবছিলাম জেলে থেকে এসে তোর খোঁজ নিতে আসব, কিন্তু এখন ত তোর খোঁজ নেয়ার কথা ছিল। ভাই বিপদে পরেছে, আর তুই।”

হরিশের চোয়াল শক্ত হয়ে গেল। সে রিয়ার দিকে এক ঝলক তাকাল, তারপর আবার গনেশের দিকে।

রিয়া চুপ করে বসে রইল, কিন্তু তার হৃদপিদ্দটা জোরে জোরে বাড়ছিল। তার মুখে কোনো ভাব ফুটল না।

আরজুদা বেগম আর মমতা দুজনেই থমকে গিয়ে একে অপরের দিকে তাকাল। ঘরের ভিতরের গুমোট আবহাওয়া হঠাৎ আরও ভারী হয়ে উঠল।

যেন কিছু একটা ভয়ংকর ঘটতে চলেছে।


আরজুদা বেগম প্রথমে নীরবতা ভাঙলেন। মুখে একটা কৃত্রিম হাসি ফুটিয়ে তিনি বললেন,

“আরে হরিশ ভাই, ইনি আপনার ভাই নাকি?”

হরিশের মুখটা শুকিয়ে গিয়েছিল। সে কোনোমতে গলা খাঁকারি দিয়ে বলল,
“হ্যাঁ… আমার বড় ভাই। গনেশ।”

রাতুল অবাক হয়ে হাসল। সে সবসময়ই অতিথিপরায়ণ।
“ওফ, খুব ভালো হলো। আসুন কাকা, বসুন। ব্রেকফাস্ট করুন আমাদের সাথে। মমতা, আরেকটা প্লেট দাও।”

গনেশ একবার ঘরের চারপাশে চোখ বুলিয়ে নিল। তারপর রিয়ার ডান পাশের খালি চেয়ারটা টেনে বসে পড়ল। এখন টেবিলের বিন্যাসটা এরকম — বামে হরিশ, মাঝখানে রিয়া, ডানে গনেশ।

রিয়া নিঃশব্দে বসে রইল। তার শরীর শক্ত হয়ে আছে। হরিশের দিকে এক ঝলকও তাকাল না।

রাতুল ঘড়ি দেখে উঠে পড়ল।
“আমি অফিসে বের হচ্ছি। অনেক দেরি হয়ে গেছে।”

সে রিয়ার কাছে এসে তার কাঁধে হাত রাখল,
“আমি যাচ্ছি। বিকেলে ফিরব।”

রিয়া মুখ তুলে স্বাভাবিক গলায় বলল,
“সাবধানে যেও। আর দুপুরে গ্যাস্ট্রিকের ওষুধটা খেতে ভুলো না যেন।”

রাতুল মাথা নেড়ে হাসল। গনেশের দিকে তাকিয়ে বলল, “ভাই, আপনি আরাম করে খান। আমি পরে কথা বলব।” বলে সে দ্রুত বেরিয়ে গেল।

রাতুল চলে যাওয়ার পর ডাইনিং রুমের পরিবেশ আরও ভারী হয়ে উঠল।

গনেশ চেয়ারে হেলান দিয়ে বসল। তার চোখ হরিশের উপর স্থির। হরিশের হাত কাঁপছিল। সে চামচটা টেবিলে রেখে দিল। তার চোখে স্পষ্ট ভয়। গ্রামে থাকতে যে বড় ভাইয়ের কাছে সে সবসময় ঝগড়া করেছে, যার সাথে জমি নিয়ে বছরের পর বছর ঝগড়া, আজ সেই মানুষটা তার সামনে বসে আছে — এটা তার কাছে দুঃস্বপ্নের মতো লাগছিল।

গনেশ একটা পরোটা তুলে নিয়ে হাত দিয়েই ছিঁড়তে ছিঁড়তে বলল,

“কী রে হরিশ… এত বড় বাড়িতে থাকিস, এত সুন্দর মানুষদের মাঝে আছিস, এখনো আমারে দেখে এত ভয় পাস কেন? চোখ দুটো তো কাঁপতেছে।”

হরিশ কিছু বলতে গিয়েও বলতে পারল না। তার গলা শুকিয়ে গেছে।

রিয়া চুপচাপ বসে ছিল, কিন্তু তার ভিতরে একটা তীক্ষ্ণ উত্তেজনা কাজ করছিল। তার পরিকল্পনা এখন সত্যি সত্যি শুরু হয়েছে। হরিশকে সে শাস্তি দিতে পারবে?

আরজুদা বেগম দূর থেকে সবকিছু লক্ষ করছিলেন। তার মুখে কোনো কথা নেই, কিন্তু চোখে গভীর উদ্বেগ।

ঘরের ভিতরে শুধু গনেশের চিবানোর শব্দ হচ্ছিল। আর সেই শব্দটাই যেন সবার বুকের ভিতরে একটা নতুন ঝড়ের ইঙ্গিত দিচ্ছিল।
[+] 7 users Like Mr. X2002's post
Like Reply


Messages In This Thread
RE: কাকের বাসায় কোকিল বাচ্চা - by Mr. X2002 - 17-05-2026, 03:06 AM



Users browsing this thread: 3 Guest(s)