05-05-2026, 07:52 PM
(This post was last modified: 05-05-2026, 07:53 PM by Vritra Shahryar. Edited 1 time in total. Edited 1 time in total.)
অ্যানাউন্সমেন্ট পোস্ট:
"আমি অত্যন্ত দুঃখিত... আপনাদের কাছে ক্ষমা চাওয়ার মতো কোনো ভাষা আমার কাছে নেই।"
বন্ধুরা,
আজ ৫ই মে। আমার কথা ছিল যে ২রা মে সকাল ৬টা থেকে আমি 'চ্যাপ্টার ৬' এবং তারপরের বেশ কিছু চ্যাপ্টার নিয়ে একটি বড় সারপ্রাইজ দেব। সেই মতোই আমি দিন-রাত এক করে পুরো স্টোরিটা প্রায় শেষ করে ফেলেছিলাম। আমার প্ল্যান ছিল একবারে প্রচুর আপডেট দিয়ে আপনাদের চমকে দেব।
কিন্তু দুর্ভাগ্যবশত, ২রা মে সকালবেলায় যখন আমি ফাইনাল আপলোডের প্রস্তুতি নিচ্ছিলাম, ঠিক সেই সময় একটি টেকনিক্যাল এররের জন্য আমার সেভ করা সবকটি লেখা (চ্যাপ্টার ৬ থেকে পরের সবকটি) ডিলিট হয়ে যায়। আমি সেদিন থেকে আজ পর্যন্ত অনবরত চেষ্টা করেছি ফাইলগুলো রিকভার করার, কিন্তু আমি ব্যর্থ হয়েছি।
আমার কাছে এটা একটা বড় শোকের মতো ছিল। আমার পুরো ওয়ার্ল্ড-বিল্ডিং, সব মেহনত এক নিমেষে মুছে যাওয়ায় আমি মানসিকভাবে ভেঙে পড়েছিলাম, তাই আপনাদের সামনে আসতেও একটু দেরি হয়ে গেল।
তবে আমি হার মানব না। সব কিছু আবার লেখা শুরু করেছি। হয়তো একটু সময় লাগছে কিন্তু আমি ফিরবই। আমার এই অনিচ্ছাকৃত ভুলটা প্লিজ ক্ষমা করবেন এবং আমার ওপর বিশ্বাস হারাবেন না। খুব দ্রুত আপডেট আসছে।
পাশে থাকবেন।


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)