21-03-2026, 08:58 AM
(This post was last modified: 21-03-2026, 09:00 AM by চন্দ্রচূড় চৌহান. Edited 1 time in total. Edited 1 time in total.)
Good morning সবাইকে। আশা করি সবাই ভালো আছেন।
আপনাদের কাছে একটি সাজেশন চাইতে এই মেসেজ লিখছি,আপনাদের এ বিষয়ে মূল্যবান মতামত জানালে বাধিত থাকব।
আমি প্রথম থেকেই ঠিক করে রেখেছিলাম যে প্রথম ছয়টি পর্ব শান্তু ও সোমার ভালোবাসার শুরু ও সেটার জন্য struggle ও mental blockage গুলো নিয়ে হবে ও পরের ছয়টি পর্ব হবে সম্পর্ক শুরু হওয়ার পর সমাজ বা ব্যক্তিগত জীবনে যে সমস্যা গুলো হয় সেগুলো তারা কিভাবে একসঙ্গে মোকাবিলা করে। সেই পরিকল্পনা অনুযায়ী আমি সপ্তম পর্ব লেখা শুরু করি,ও মাঝামাঝি অবধি যাই।
এবার আমার প্রিয় বন্ধু যে দীর্ঘসময় আমার সমস্ত লেখার রিভিউ ও রিমার্ক করে ও সেটাকে ইমপ্রুভ করতে সাহায্য করে তার কাছে অর্ধেকটা লেখা রিভিউর জন্য পাঠালে সে পড়ে এই কথাটা বলে,যেটা আমি মেসেজ থেকে কপি পেস্ট করে দিচ্ছি।
" দেখ,এতদূর গল্পটা একটা সুন্দর completeness নিয়ে এগিয়েছে। পড়ে সবসময় একটা positive vibe এসেছে,no doubt তুই যে ভাবে লিখবি plan করেছিলি সেটাই executed হয়েছে। কিন্তু এই পর্বটা অর্ধেক পড়ার পর যখন দেখছি নায়ক নায়িকা খুব বাস্তব সমস্যার মধ্যে পড়েছে ও eventually সেটা overcome ও করবে যদিও কিন্তু তাও সেই আগের পর্ব গুলোর মধ্যে যে positivity গুলো ছিল সেটা ঠিক feel হচ্ছে না। লেখার style বা quality নিয়ে বলছি না কিন্তু overall কেমন যেন একটু off লাগছে ব্যাপারটা। এটা একটু ভেবে দেখ।"
মিথ্যে বলবো না লেখার সময়েও আমার এই কথাটা মনে হয়েছে যে চারদিকের এত সমস্যার মাঝে কি এদের না ফেললেই নয়? বেশ তো আছে দুজন,ভবিষ্যতে কি হবে সেটা open ended ই থাকুক না। ওদের এভাবে disturb করা কি ঠিক হচ্ছে? গল্পটা তো লাস্ট পর্বের পরেও শেষ বলে ঘোষণা করাই যায়।
আবার পরমুহুর্তে মনে হচ্ছে যে আমি যদি আমার এই লেখাটাকেও বাস্তবধর্মী করতে চাই তাহলে ঐ ঘটনাগুলো আনতেই হবে। এগুলো তো বাস্তব জীবনের অংশ।
এই দ্বিধায় পড়ে আমি ঠিক করতে পারছি না কি করা উচিৎ। আপনারা প্লিজ আপনাদের মতামত জানালে উপকৃত হই।

![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)