18-03-2026, 08:07 PM
গল্প: বিপদের বন্ধু
অধ্যায় ২: বিদায় বেলা
দুই মাসের নিরব তদন্তের পর অবশেষে সত্যিটা ধীরে ধীরে স্পষ্ট হতে শুরু করেছিল।
রাতের পর রাত, ফাইলের পর ফাইল, ব্যাংক স্টেটমেন্ট, ডেলিভারি স্লিপ—সবকিছু খুঁটিয়ে দেখেছে সাব্বির আর রাহা। শুরুতে যেটা শুধু সন্দেহ ছিল, সেটাই ধীরে ধীরে রূপ নেয় এক ভয়ংকর বাস্তবে।
একটা নির্দিষ্ট গ্রুপ।
একাউন্টস ডিপার্টমেন্টের কয়েকজন, আর তাদের সঙ্গে জড়িত আরও কিছু লোক। হিসাবের ছোট ছোট ফাঁকফোকর দিয়ে কোটি টাকার লেনদেন সরিয়ে নেওয়া হচ্ছিল—এমনভাবে, যেন কেউ সহজে বুঝতেই না পারে।
আর সবচেয়ে ভয়ংকর বিষয়টা ছিল—
সব প্রমাণে একটাই নাম ঘুরে ফিরে আসছিল—রহমত মিয়া।
---
এক সন্ধ্যায়, সাব্বির আর রাহা বসে আছে তাদের রুমে।
টেবিলের উপর ছড়ানো ফাইলগুলো যেন একেকটা বিস্ফোরক।
“সব একসাথে মিলিয়ে দেখলে… আর কোনো সন্দেহ থাকে?”—রাহা নিচু গলায় বলল।
সাব্বির দীর্ঘশ্বাস ফেলল।
“আমি এখনো বিশ্বাস করতে পারছি না…”
“বিশ্বাস না করলেই কি সত্যিটা বদলে যাবে?”—রাহার গলায় কঠোরতা।
সাব্বির চুপ করে গেল। তার চোখে স্পষ্ট দ্বন্দ্ব—একদিকে সত্য, অন্যদিকে ছোটবেলা থেকে দেখা এক বিশ্বাসের মানুষ।
কিছুক্ষণ নীরবতার পর সে বলল,
“চলো… বাবাকে জানাই।”
---
সেদিন রাতেই তারা সব প্রমাণ নিয়ে বসে সফিক 'র সামনে।
ড্রয়িংরুমে ভারী পরিবেশ।
সফিক একে একে সব ফাইল দেখছেন।
প্রথমে তার চোখে ছিল অবিশ্বাস।
তারপর ধীরে ধীরে সেই অবিশ্বাস জায়গা করে নেয় হতবাক নীরবতায়।
“এইগুলো… নিশ্চিত?”—তার কণ্ঠ যেন শুকিয়ে গেছে।
রাহা শান্ত গলায় বলল,
“আমরা সব যাচাই করেছি, বাবা। ব্যাংক থেকে শুরু করে সাপ্লাই—সব জায়গায় মিল আছে।”
সাব্বির মাথা নিচু করে বলল,
“বাবা… আমরা চাই না এটা সত্যি হোক… কিন্তু…”
সফিক আর কিছু শুনলেন না।
চুপচাপ উঠে দাঁড়ালেন।
তার চোখে তখন শুধু একটাই জিনিস—
ভাঙা বিশ্বাস।
---
(বর্তমান সময়)
ড্রয়িংরুমের সেই উত্তপ্ত মুহূর্ত।
সব অভিযোগ, সব প্রমাণ—সবকিছু সামনে আসার পর রহমত মিয়া আর কিছু বলার চেষ্টা করল না।
সে বুঝে গেছে—আজ সে ধরা পড়ে গেছে।
মাথা নিচু করে দাঁড়িয়ে আছে।
সফিক ধীরে ধীরে বললেন,
“তুই চলে যা, রহমত…”
ঘরের সবাই থমকে গেল।
“তোর সাথীরা সবাই জেলে আছে…”—তার গলায় ক্লান্তি,
“কিন্তু তোকে জেলে পাঠাতে পারলাম না… আমি তোর মতো পাষাণ না।”
রহমত মাথা তুলল না।
“তুই এই বাড়ি থেকে চলে যা। আজই।”
রিনা বেগম হঠাৎ কেঁদে উঠলেন।
“এভাবে কি কাউকে তাড়াইয়া দেয়া যায়? এত বছর—”
“রিনা!”—সফিক থামিয়ে দিলেন,
“এটা কোনো সাধারণ ভুল না।”
রিনা চুপ হয়ে গেলেন, কিন্তু তার কান্না থামল না।
---
কিছুক্ষণ পর সফিক চারপাশে তাকিয়ে বললেন,
“তামাশা শেষ। যার যার কাজে যাও।”
এক এক করে সবাই সরে যেতে লাগল।
ঘর ফাঁকা হতে বেশি সময় লাগল না।
---
রাহা ধীরে ধীরে বের হয়ে যাচ্ছিল।
ঠিক তখনই—
হঠাৎ করে একটা শক্ত হাত তার কবজি শক্ত করে ধরে ফেলল।
সে চমকে উঠল।
পেছনে তাকিয়ে দেখল—রহমত মিয়া।
ড্রয়িংরুমে তখন আর কেউ নেই।
“এইটা তুই করছিস… তাই না?”—রহমতের গলা নিচু, কিন্তু ভয়ংকর ঠান্ডা।
রাহার চোখ মুহূর্তেই শক্ত হয়ে উঠল।
“আপনি হাত ছাড়ুন।”
রহমত চাপ বাড়াল।
“তুই যা করছিস… ঠিক করিস নি…”
রাহা এবার জোরে হাত ছাড়ানোর চেষ্টা করল।
“আপনি হাত ছাড়ুন! এখনই!”
তার গলায় রাগ, চোখে আগুন।
“আপনার মতো লোক আমাদের পরিবারের জন্য কলঙ্ক!”—সে দাঁতে দাঁত চেপে বলল।
এক মুহূর্তের জন্য দুজনের চোখে চোখ।
একদিকে রাগ আর ঘৃণা,
অন্যদিকে অদ্ভুত এক দহন।
রাহা হঠাৎ জোরে হাত টেনে নিল।
তার কবজি লাল হয়ে গেছে।
সে এক পা পিছিয়ে গেল, শ্বাস ভারী হয়ে উঠেছে।
---
রহমত ধীরে ধীরে দরজার দিকে হাঁটতে শুরু করল।
ঠিক তখনই পেছন থেকে রাহার কণ্ঠ ভেসে এল—
“আপনি কোথায় যাবেন?”
রহমত থামল।
রাহা ঠান্ডা হেসে বলল,
“আপনার সব সম্পদ তো বাজেয়াপ্ত করা হয়েছে। শহরে তো আর কিছু রইল না…”
একটু থেমে—
“গ্রামে কিছু থাকলে… ওখানেই যান।”
তার ঠোঁটে হালকা ব্যঙ্গের হাসি।
“নাহলে… আর উপায় কী?”—সে নিচু স্বরে যোগ করল,
“হাহ…”
---
রহমত ধীরে ধীরে ঘুরে তাকাল।
তার চোখ দুটো লাল হয়ে উঠেছে।
সে কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে রইল রাহার দিকে।
তারপর নিচু, ভারী গলায় বলল—
“এই প্রতিশোধ… আমি নিবোই।”
ঘরের বাতাস যেন জমে গেল।
রাহা কিছু বলল না।
রহমত দরজা পেরিয়ে বের হয়ে গেল।
---
বাড়ির বাইরে সন্ধ্যার আলো ধীরে ধীরে ম্লান হয়ে আসছে।
একটা সম্পর্কের শেষ...
? চলবে…

![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)