Thread Rating:
  • 58 Vote(s) - 3.5 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Adultery " কুয়াশার মাঝে..... " (প্রাপ্ত বয়ষ্ক বড়ো গল্প/ সমাপ্ত)
[Image: file-00000000c530720b993a419cb9ad882e.png]

কুয়াশার মাঝে.... 
(পর্ব- ২৩)


জকের রাতটা আমি অফিস কর্মী বিকাশের বাড়িতেই অতিথি হয়ে এসেছি।  রানাঘাট হেড অফিসে জয়েন করতে করতে আমার দিন কাবার হয়ে গেলো।  জানতে পারলাম আপাতত কোয়ার্টার নেই। আমাকে কোথাও ভাড়া থাকতে হবে।  শহরে ভাড়া বাড়ি খুঁজলে পাওয়া যাবে কিন্তু তার জন্য দুই তিনদিন সময় লাগবে।  আমি ভেবেছিলাম কোন লজে কটা দিন কাটিয়ে দেবো।  সেইমত বিকাশকে জিজ্ঞাসা করতেই ও বললো, 

" স্যার.... আপত্তি না থাকলে দুটো দিন আমার বাড়িতে থেকে যেতে পারেন। একটা ছোট ঘর আছে ফাঁকা.... আপনার অসুবিধা হবে না..... "

এখানে আসার পর নতুন অফিসে জয়েন করার কাজে বিকাশ আমাকে অনেকটাই সাহায্য করেছে।  প্রায় বছর ত্রিশের মিষ্টভাষী তরুন বিকাশ।  প্রথম দেখাতেই বেশ ভালো লেগে যায় ওকে।  তারপর ওর আন্তরিক ব্যাবহার দেখে আরো ভালো লাগে।

তবুও আমি একটু হেজিটেট করি, হাজার হোক সদ্য পরিচিত।  তার উপর ওর বাড়ির লোক কিভাবে নেবে,  তাই ব্লি " কিন্তু তোমার বাড়ির লোকজনের... "

" কেউ নেই স্যার..... মা আছেন,  না থাকার মত। অনেকদিন ধরে অসুস্থ.... তবে  বাড়িতে কেউ এলে মা খুশী হয়,  নিজে কিছুই করতে পারে না,  তাও.... "

বিকাশের আতিথেয়তার প্রস্তাব একেবারে আন্তরিক সেটা ও চোখ মুখের ভাবই বলে দিচ্ছিলো। গরীব মানুষ..... যেচে এতো করে বলছে,  তাছাড়া এই অবেলায় নতুন জায়গায় একজন পরিচিত থাকলে সুবিধা। শেষে অন্তত আজকের রাতটা ওর বাড়িতেই কাটানোর সিদ্ধান্ত নিই। কাল দেখা যাবে।

নিজের ব্যাগপত্র নিয়ে শ্রীলেখাকে সাথে নিয়ে আমি একটা মোটর ভ্যানে চেপে বসি।  টাউন পার করে একটু এগোতেই আশেপাশের পরিবেশ পালটে যায়।  পাকা রাস্তার দুপাশে ফসলের জমি,  তাতে হলুদ সর্ষেফুলে ঢেকে আছে.... মাঠের পর মাঠ হলুদ হয়ে আছে। শেষ বিকালের ঠান্ডা হাওয়ায় রিতিমত কাঁপুনি ধরে যাচ্ছে। শ্রীলেখা হুডির চেন টেনে দিয়েছে।  ও ফিরে যেতে চেয়েছিলো,  কিন্তু এখন সন্ধ্যায় আর ওকে একা ছাড়তে মন চাইছে না।  জোর করে ধরে রাখি..... কাল সকালে ট্রেনে তুলে দেবো।  অদ্ভুত খামখেয়ালি মেয়ে একটা।  সবার থেকে যেনো আলাদা।  না হলে কেউ এভাবে কারো জন্য চলে আসে?  ওর মত কিছু কিছু মানুষ এখনো আছে বলে ভালোবাসা,  সম্পর্ক,  আন্তরিকতা এই জিনিসগুলো হারিয়ে যায় নি..... তমার সূত্রে না,  যেনো আলাদাই কোন একটা যোগসূত্র আছে আমার সাথে ওর। 

টাউন থেক খুব বেশী দূর না,  কিন্তু মনোমুগ্ধকর গ্রামীন পরিবেশ।  শীতের শব্জি আর সর্ষেফুকের ঘ্রাণ নিতে নিতে পিচঢালা পথ বেয়ে প্রায় আধঘন্টা চলার পর একটা বাড়ির সামনে এসে দাঁড়াই। ইটের দেওয়াল আর টিনের চাল দেওয়া সুন্দর ছোট বাড়ি বিকাশের।  চারিপাশে বাঁশের বেড়া দেওয়া।  গাছ গাছালিতে ঘেরা।  আড়ম্বর কোথাও নেই,  কিন্তু খুবসুন্দর পরিবেশ..... পরিষ্কার পরিচ্ছন্ন একটা মন ভালো করা ঠিকানা। কোথাও কোন হৈ হট্টগোল নেই..... নেই কোন যান্ত্রিক আওয়াজের উৎপাত..... চারিপাশে উত্তরে হাওয়ায় দোলা গাছে পাতার সরসর আওয়াজ আর মিস্টি গন্ধ। 

আমরা দুজনে নেমে আসি।  বিকাশ ওর বাইক নিয়ে আগেই পৌছে গেছিলো।  ও আমাদের সাদরে অভ্যর্থনা জানায়।  সন্ধ্যা প্রায় হয়ে এসেছে।  আমি আর শ্রীলেখা টানা বারান্দায় উঠে আসি।  পাশাপাশি দুটো মাঝারী মাপের ঘর।  সিমেন্টের মেঝে,  রঙ করা দেওয়াল..... চারিদিকে একটা শ্রী বিরাজ করছে।  বিকাশ বিয়ে করে নি,  কিন্তু তবুও ঘর দোর দেখে কেউ বলবে না যে এই বাড়িতে কোন মেয়ে নেই। 

একটা ঘরে বিকাশের মা খাটে বসে ছিলেন।  সামনে টিভি চালানো।  আমরা প্রথমে সেই ঘরে ঢুকি.... বছর পঁয়ষট্টির অশীতিপর মহিলা,  পরনে সাদা কাপড়,  আমাদের দেখেই একগাল হাসেন..... " আসুন.... আমাদের গরীবের বাড়ি,  না জানি কত অসুবিধা হবে। "

বিকাশ দুটো প্লাস্টিকের চেয়ার এগিয়ে দেয় আমাদের।  আমি বসতে বসতে হাসি, !  এ কি?  আপনি কেন?  আমাকে তুমি বলবেন...... "

উনি হাসেন, " আচ্ছা বাবা...... তাই বলবো খন... তা বৌমা দাঁড়িয়ে কেনো?  বোসো মা। "

শ্রীলেখাকে আমার বৌ ভেবেছে।  আমার হাসি পেলো।  শ্রীলেখাও মুখ টিপে হাসে।  আমি ভুল শুধরে দিই... " মাসীমা,  এ আমার বৌ না..... আমার শালী... আমাকে ছাড়তে এসেছে। "

" ও মা..... আমি তো ভাবলাম,  " উনি লজ্জা পান,  " এমন মানিয়েছে তোমাদের যে মনে হলো.... " উনি লাজুক হেসে কথা অসমাপ্ত রাখেন।

আমি আড়চোখে চাই শ্রীলেখার দিকে। ওর চোখের কোনেও হাসি।  আসলে শ্রীলেখার মুখে একটা লক্ষ্মীশ্রী আছে। উগ্র আধুনিকতা না,  যেনো মাটির প্রতিমার মত মন ছুঁয়ে যাওয়া সৌন্দর্য্য।  মা কাকীমাদে মতে আদর্শ বৌ এর চেহারা ওর।  তাই বিকাশের মায়ের যে ওকে ভালো লাগব্র এটাই স্বাভাবিক।

বিকাশ পিছনেই দাঁড়িয়ে ছিলো। এবার আমাকে ইশারায় ডাকে,  আমি চেয়ার ছেড়ে উঠে বাইরে দাঁড়াই,  " স্যার.... আমিও তো ভাবলাম উনি আমাদের ম্যাডাম.... মানে  আপনার মিসেস..... কিন্তু আমার এখানে তো ঘর আর নেই... রাতে আমি মার কাছেই থাকি,  মায়ের কষ্টটা রাতেই বাড়ে কিনা.... একটা ঘরে কিভাবে...?  " ওর কপালে ভাঁজ পড়ে। 

" ঠিক আছে..... অসুবিধা নেই.... উপর নীচে করে একটা ঘরেই আমরা এডজাস্ট করে নেবো... অবশ্য তুমি যদি কিছু মনে না করো। "

আমার কথা বুঝে দাঁতে জীভ কাটে বিকাশ... " ছি ছি.... কি বলছেন? ...... আমি বরং নীচে একটা গদি করে সেখানে বিছানা পেতে দেওয়ার ব্যাবস্থা করবো। "

আমি ঘরে ফিরে দেখি শ্রীলেখা বিকাশের মায়ের সাথে গল্প জুড়ে দিয়েছে। দুজনে হাসিমুখে খোশগল্পে মত্ত।  ভালো লাগলো..... মেয়েটা এতো মানিয়ে নিতে পারে,  কত সহজেই পরকে আপন করে নেয়।  অথচ ওকেই ভগবান এই শাস্তিটা দিলো?  কে বলবে মনের মধ্যে কত কষ্ট চেপে আছে ও?  কাউকে জানতে দেয় নি..... আজ ট্রেনে আসতে আসতে সবটা শুনি আমি....

না..... শ্রীলেখার ভালোবাসার মর্জাদা রাখতে পারে নি স্বপ্নীল।  অফিসেই ওর এক কলিগ দীপিকা দেশাই এর সাথে এফেয়ার্স এ জড়িয়ে পড়ে।  যদিও ওদের মধ্যে বন্ধুত্বের সম্পর্কই ছিলো..... কিন্তু এক পার্টি থেকে হঠাৎ দুজনের মধ্যে ইন্টিমেসি তৈরী হয়...... দীর্ঘদিন শারীরিক সম্পর্ক থেকে দূরে থাকা স্বপ্নীল সহজেই দীপিকার সাথে জড়িয়ে যায়। 

দীপিকা কর্নাটকের এক সাধারন মধ্যবিত্ত ঘরের মেয়ে।  ব্যাঙ্গালোরে একা থেকেই কাজ করতো।  ওর টাকাতেই সংসারের সব খরচ চলতো..... কিন্তু স্বপ্নীল জানতো না যে অফিসে কাজ করার বাইরেও দীপিকা অতিরিক্ত টাকা রোজগারের জন্য এসকর্ট হিসাবেও কাজ করতো।  আর সেই কাজ করতে গিয়েই ও নিজের অজান্তেই আক্রান্ত হয় AIIDS এর কবলে। 

হঠাৎই একদিন দীপিকা অফিস থেকে বাড়ি চলে যায় বিনা নোটিসে।  তখনো স্বপ্নীল কারণ জানতো না।  জানলো পরে..... টানা জ্বরের কারণে নিজেকে পরীক্ষা করাতেই ধরা পড়ে স্বপ্নীলও আক্রান্ত মারন ভাইরাসে।  না...... AIIDS ওর হয় নি,  তবে স্বপ্নীল HIV positive.  দ্রুতো চিকিৎসা শুরু করায় এখন অনেকটা ভালো..... কিন্তু এই রোগ শুধু ওর অপরাধকেই না.... শ্রীলেখার সাথে বিশ্বাসঘাতকতাকেও সামনে নিয়ে আসে....


ও হয়তো সারাজীবন এভাবে বেঁচে থাকবে,  কিন্তু একটা মেয়ের সব স্বপ্ন ধ্বংস করে নিজেকে দোষারোপ করেই কাটাতে হবে ওকে বাকি জীবন। না..... শ্রীলেখা স্বপ্নীলকে ডিভোর্স দেয় নি,  দেবেও না..... কিন্তু একজন অসোহায় রোগীর যে সহানুভূতি তার স্ত্রীর কাছে পাওয়ার কথা সেটা কি ও পাবে? 


রাতে বিকাশ সবার জন্যই গরম খিচুড়ি আর ডিমভাজা বানালো.... ও অনেক রান্না করতে চেয়েছিল,  কিন্তু আমিই বাধা দিই..... এই কনকনে ঠান্ডায় খিচুড়ির বিকল্প নেই।  শ্রীলেখা পাশে থেকে ওকে সাহায্য করে।

সমস্যা হলো শ্রীলেখাকে নিয়ে,  জিন্স পরে রাত কাটানো যায় না।  আর বিকাশের মায়ের শাড়ী থাকলেও ব্লাউজ শ্রীলেখার হবে না গায়ে।  বাধ্য হয়ে আমার টি শার্ট আর পাজামাই পরতে হয় ওকে। মাঝারী মাপের ঘরে একপাশে একটা সাধারণ খাট..... নীচে বিকাশ গদি পেতে  বিছানা করে দিয়েছে। আমি নীচে শুতে গেলে শ্রীলেখা বাধা দেয়।

" তুমি ওপরে আসো..... আমি নীচে শোবো। "

একপ্রকার জোর করে আমাকে উপরে শোয়ায় ও। ঘরে একটা নাইট ল্যাম্প জ্বলানো আছে।  অনেকক্ষণ এপাশ ওপাশ করি.....নতুন জায়গায় ঘুম আসছে না কিছুতেই।  নীচে কম্বল মুড়ি দিয়ে শ্রীলেখার কোন সাড়াশব্দ পাচ্ছি না।  অনেক সময় কেটে যায়.... পাশ ফিরে চোখ বুজে আছি...

" সৌম্যদা.... " ডাক শুনে চোখ খুলে তাকাই... শ্রীলেখা উঠে এসছে।  ওরও বোধহয় ঘুম আসছে না... আমি তাকাই,  " কিছু বলবি?  "

শ্রীলেখা আমার পাশে খাটে পা ঝুলিয়ে বসে,  তারপর বলে,  " দিদি যদি ফিরেও আসতে চায়,  তাহলেও ওকে মেনে নিও না কোনদিন.... "

আমি চমকাই, " হঠাৎ.... একথা বলছিস?  "

শ্রীলেখা একটু দেওয়ালের দিকে আনমনে তাকিয়ে থাকে, তারপর বলে,  " আমিও অন্যায় করেছি তোমার সাথে..... জানো অনেক দিন আগে থেকেই আমি জানি যে দিদি রনজয়ের সাথে জড়িত। "

আমার অবাক হওয়ার পালা,  " তাহলে বলিস নি কেনো?  "

" ভেবেছিলাম..... বললেই তো একটা পরিবার ভেঙে টুকরো হয়ে যাবে.... ভেবেছিলাম দিদিকে বুঝিয়ে ফেরত আনবো,  কিন্তু নিজের লাইফ নিয়ে এতোটাই ব্যাস্ত হয়ে পড়লাম যে সময় পেলাম না... " ও চোখ নামায়,  চোখের পাতা ভেজা। 

ওর হাতটা আমি টেনে নিই,  " ধুর পাগলী.... যা হওয়ার হয়ে গেছে.... আর এসব ভেবে লাভ কি? তুই শুধু শুধু নিজেকে দোষ দিচ্ছিস। "

শ্রীলেখা আমার কাছে সরে আসে।  ওর বুকের কাছে প্রায় আমার মাথা.... " জানো সেই শুরু থেকে আমি দেখেছি দিদির প্রতি তোমার ভালোবাসা শ্রদ্ধা কতটা ছিলো....... কিন্তু তোমার প্রতি ওর উদাসীনতা আমার ভালো লাগতো না..... আজকেও সব শেষের পর ওর মনে বিন্দুমাত্র কষ্টবোধ নেই..... যেনো সব দায়ভার তোমার..... তুমি যদি কিছু করেও থাকো সেটা ঠিকই করেছো..... "

আমি দীর্ঘশ্বাস ফেলি,  " থাক না.... ওসব ছাড়,  ও যদি এভাবে ভালো থাকে থাকুক...... "

" জানো..... প্রথম যখন তুমি আমাদের বাড়িতে আসতে আমি তখন সদ্য উনিশ পেরিয়ে কুড়িতে.... আজ আর বলতে লজ্জা নেই, তোমাকে সেদিনই খুব ভালো লেগে গেছিলো আমার...... এমন সুপুরুষ.... দিদি যেনো কতটা উদাসীন তোমাকে নিয়ে,  আর তুমি তবুও কত খেয়াল রাখত ওর..... আমি জানতাম,  দিদি তোমাকে ভালোবাসে না..... তবে আমি বাসতাম। এর আগে কোনদিন কারো প্রতি প্রেম ভালোবাসা জাগে নি.... কিন্তু মমে হতো আমার মমের মাঝে থাকা আদর্শ পুরুষ বোধহয় তোমারই মত..... কিন্তু লজ্জায় কোনদিন বলতে পারি নি......আমি তো দিদির মত অতটা সুন্দরী না....... "

বলতে বলতে শ্রীলেখার গালে লাল আভা দেখা দিচ্ছে।  আমি চুপ করে ওর কথা শুনছি। রাগ হচ্ছে না..... ভালো লাগছে.....যদিও শ্রীলেখা যে আমাকে ভালোবাসতো সেটা আমি কোনদিন বুঝতে পারি নি,  ও নিজেও বুঝতে দেয় নি..... আর দিলেও বা কি?  আমি তখন তমাতেই মজে ছিলাম।

" তবুও মাঝে মাঝে ভাবতাম,  যদি এমন হয় যে তুমি আমাকে ভালবাসলে..... আকাশ কুসুম কল্পনার রঙে সাজিয়ে বসে থাকতাম.... জানতাম যে এমন হওয়ার না,  তবুও ভাবতে ভালো লাগতো.... কোন কারণে তুমি আমাকে স্পর্শ করলে শরীরে শিহরণ জাগতো.... একটা তীব্র সুখ বাঁধাভাঙা খুশীতে ভেসে যেতাম আমি..... ভাবতাম, তুমি যদি আমার হও তাহলে সারাজীবন তোমাকে আগলে রাখবো আমি..... এতো ভালবাসবো যে পালাতে পারবে না.... আমার মধ্যে কোন অপরাধবোধ ছিলো না,  কারণ আমি জানতাম যে দিদি তোমাকে ভালো বাসে না..... তাই কারো ভালবাসাতে আমি ভাগ বসাচ্ছি না..... আমি চাইতাম না এভাবে ভালোবাসাহীন কোন মেয়েকে তুমি বিয়ে কর.....তবুও তোমরা যখন বিয়ের সিদ্ধান্ত নিলে তখন আমি ভেবেছিলাম,  বিয়ের পর হয়তো দিদি পালটে যাবে।  নিশ্চই তোমাকে ভালোবাসবে......"

শ্রীলেখা থামে।  দুটো ভেজা চোখের পাতা তুলে লাজুক দৃষ্টিতে তাকায় আমার দিকে,  " রাগ হচ্ছে আমার উপর?  "

আমি মাথা নাড়ি,  " না...... ভাবছি,  ভগবান কেনো সঠিক টা মেলায় না?  "

শ্রীলেখা উপরে উঠে আসে।  আমার একেবারে কোল ঘেঁষে আসে।  ওর ভারী দুই স্তন.... ভারী নিতম্ব.... একটু মোটা হলেও শারিরীক গঠন ভালো.... মুখে আলগা শ্রী আছে.... এক আলাদা সৌন্দর্য্য।  আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে।  দুজনের মাঝে ন্যুনতম গ্যাপটাও নেই।  যদিও বহুবার ওকে আমি জড়িয়ে ধরেছি এর আগে,  ও নিজেও আমার কাছে ঘেঁষতে কোন দ্বিধা করে নি.... কিন্তু সেগুলো পরিস্থিতি আলাদা ছিলো.... আজ এই বদ্ধ ঘরে ওর আবেগভরা স্বীকারক্তির পর এই নৈকট্য শরীরে মৃদু শিহরন জাগায় বৈ কি? 

" জানো.... একসময় স্বপ্নীলের মাঝে তোমাকে খুঁজে পেয়েছিলাম, দিদির মত বিকল্পহীন ভেবে স্বপ্নীলকে বিয়ে করি নি.... ভেবেছিলাম ওকে ভালোবাসবো সারাজীবন.... তোমাকে তো আর পেলাম না.... ওর মধ্যেই তোমাকে পেয়েছিলাম আমি.... খুব খুব ভালোবাসতাম ওকে.......কোনভাবে ওকে অপূর্ণ রাখতে চাই নি.... তবুও.... "

আমি ওকে থামাই,  " আর এসব ভাবিস না..... জীবন ঠিক পথ দেখাবে,  যেমন আমাকে দেখিয়েছে। "

" সৌম্যদা.... " শ্রীলেখা আলতো করে ঠোঁট নাড়ায়। ভেজা চোখের পাতা তিরতির করে কাঁপছে,  মুখে লজ্জার ছাপ স্পষ্ট...

" বল "

" একটা জিনিস চাইবো আজ?..... দেবে?  "

" কি? ..... বল?  "

একটু সময় চুপ করে থাকে ও।  যেনো তলিয়ে ভাবছে।  " তোমাকে একটা চুমু খাবো?  জানি সবাই সবকিছু পায় না..... আমি চাইও না পেতে.... কিন্তু এইটুকু পেলেও আমি ভাববো আমার জীবনে সব পেয়ে গেছি। "  ওর দৃষ্টিতে সলজ্জ আবেদন...

আমি কি বলবো ভেবে পাই না..... একটা যুবতী মেয়ে, একাকী আবদ্ধ ঘরে আমরা দুইজন..... মন সাঁয় না দিলেও শরীর জেগে উঠতে কতক্ষণ?  কিন্তু ওর এই চাওয়াটার মাঝে কোন উগ্রতা নেই..... যেটা অহনার ছিলো। শ্রীলেখা যেটা চেয়েছে সেটা অতি সামান্য হলেও ওর দৃষ্টিকোন থেকে সেটা অনেক কিছু। ও যে আবেগে ভাসছে সেটা জানি..... না হলে নিজের সব লজ্জা ভুলে এভাবে কাতর আবেদন করা ওর স্বভাব বিরুদ্ধ.....

শ্রীলেখা আমার উপরে ঝুঁকে আসে।  আমার ঠোঁটে ওর নরম ভেজা ঠোঁট ডুবিয়ে দেয়।  আমি হতবাক..... বাধা দেওয়ার ক্ষমতা নেই আমার।  আজীবন কিছু না পাওয়া মেয়েটা সামান্য এইটুকু নিয়ে শান্তি পেতে চায়....

ওর ভারী বুক চেপে বসেছে আমার বুকে.... এক আদিম নারীর গন্ধ ওর শরীরে,  গরম নিশ্বাস আমার মুখে পড়ছে।  ওর পিপাসার্ত ঠোঁট আমার ঠোঁটের মাঝে সুখ খুঁজে নিতে থাকে..... ওর শরীর চেপে বসেছে আমার শরীরের সাথে।  কতক্ষণ এভাবে ও আমার উষ্ণতা নিতে থাকে খেয়াল নেই।  শুধু বুঝতে পারছিলাম..... শরীর না খুলেও কেউ কেউ তার আকাঙ্খা পুরোন করতে পারে।


আমার হাত ওর কোমরে পৌছে গেছে..... এর বেশী এগোনো যায় না..... নিজেকে রোধ করছি আমি।  ওর স্তন যে আমার বুকে পিষ্ট হচ্ছে সেই খেয়াল নেই শ্রীলেখার।  যেনো স্বর্গসুখ প্রাপ্তি হচ্ছে ওর।

হঠাৎ উঠে বসে ও.... আমাকে ছেড়ে দিয়ে। হাতের চেটোতে নিজের ঠোঁট মুছে লাজুক দৃষ্টিতে তাকায়।  কিছু না বলেই উঠে গিয়ে শুয়ে পড়ে নিচে। 

আমি হতবাকের মত তাকিয়ে থাকি...... শুধু এইটুকুতে কেউ সন্তুষ্ট হয়ে যায়? জানি না কেনো,  শ্রীলেখার প্রতি একটা অদ্ভুত সহানুভূতি গ্রাস করে আমাকে।  মেয়েটা যেনো ভালো থাকে..... আর কিছু চাওয়ার নেই ওর জন্য।  


খুব সকালে শ্রীলেখাকে ছাড়তে এসেছি।  চারিদিক কুয়াশায় ঢাকা। কুয়াশা ভেদ করে সিগনাল পোষ্টের লাল আলোটা আবছা দেখা যাচ্ছে।

চারিদিক দেখে শ্রীলেখা বলে,  " কি দারুণ সুন্দর স্টেশন,  না?  "

" হুঁ..... এটা নদীয়া জেলার হিল স্টেশন.... কালিনারায়নপুর। " আমি হেসে বলি।

সত্যিই তাই।  অনেক উঁচুতে প্লাটফর্ম।  দুই দিকে অনেক নীচে বিসৃর্ণ ফসলের জমি।  এখানে রেল লাইন দুই ভাগ হয়ে গেছে।  একটা সাপের মত বেঁকে শান্তিপুরের দিকে চলে গেছে..... আর একটা কৃষ্ণনগর। কোলাহলমুক্ত শান্ত চারুদিকে সবুজের মাঝে পরিষ্কার ঝকঝকে স্টেশন খুব কম দেখা যায় এদিকে... এককথায় মন ভাল করা পরিবেশ।

" সৌম্যদা... "

" হুঁ " আমি ঘুরে তাকাই ওর দিকে।

"কালকের বাড়াবাড়ির জন্য সরি.... ভুলে যেও ওটা। " ওর চোখে অপরাধবোধ স্পষ্ট।

" সব কিছু ভুলে যেতে নেই...... " আমি ওর একটা হাত ধরি। 

শ্রীলেখা আমার দিকে অবাক হয়ে তাকায়,  তারপর একটু হেসে বলে,  " তুমি ত্ন্বীদিকে খুব ভালোবাসো তাই না?  "

আমি মাথা নাড়াই।  ও আমার দিকে ঘুরে আমার চোখের দিকে তাকায়,  " আমার মন বলছে তন্বীদি ঠিক ফিরে আসবে...... তুমিও তোমার ভালোবাসা পাবে।"

" তুই স্বপ্নীলকে ছেড়ে কাউকে আবার.... " আমাকে কথা শেষ করতে দেয় না শ্রীলেখা।

" না....  সৌম্যদা.....আমি ওর সাথেই থাকবো,  ক্ষমা করে দিয়েছি আমি ওকে...... আমার যা পাওয়ার পেয়ে গেছি,  আর চাই না কিছু...... ওকে সুস্থ করে আবার স্বাভাবিক জীবনে না ফেরানো পর্যন্ত আমার ছুটি নেই... "


ট্রেন ঢুকছে প্লাটফর্মে।  শ্রীলেখা ট্রেনে উঠে বসে।  জানালা দিয়ে আলতো করে ওর হাতটা ছুঁই আমি..... " ভালো থাকিস..... আর আমার মেয়েটাকে দেখে রাখিস। "

ট্রেন শব্দ করে বেরিয়ে যায়।  কিছুক্ষণ তাকিয়ে থাকি সেদিকে,  অদ্ভুত...... একই মায়ের পেটে দুই বোন....কত তফাৎ...... ভগবান কি সত্যিই ভুলোমনা? 









আজ অফিস ছুটি।  তাই সকালে ঘুম থেকে উঠি নি।  দেখতে দেখতে এখানে ছয়মাস কেটে গেলো আমার।  এই ছয়মাসে মাত্র দুই বার কলকাতা গেছি।  তার মধ্যে একবার তমার সাথে ফাইনাল ডিভোর্স এর আপ্লিকেশনের দিনে।  অনেক দিন পর তমার মুখোমুখি হয়েছিলাম আমি। রনজয়ও ছিলো সাথে....

আমিই এগিয়ে যাই ওর দিকে,  " কেমন আছো তমা। "

ওর কাছে আমার এই ব্যাবহার বোধ হয় প্রত্যাশিত ছিলো না। একটু হকচকিয়ে যায়,  তারপর স্বভাবসিদ্ধ ভাবে মৃদু হেসে বলে,  " ভাল.... তুমি?  "

আমি কাঁধ ঝাঁকাই,  " ভালো... "

আর কি বলবো জানি না।  তমাকে আজও খুবই সুন্দরী লাগছিলো।  একটা অলিভ গ্রীন ইন্ডিয়ান সিল্ক শাড়িতে এসেছিল ও। মুখে হালকা মেক আপ।  ওর চেহারার ঔজ্জ্বলতা বুঝিয়ে দিচ্ছিলো ভালো আছে ও।  সময় প্রায় হয়ে এসেছিলো,  আর কথা বলার সময় ছিলো না।  দ্রুতো কাজ মিটিয়ে আমাকে আবার ফিরতে হবে।

জাজের চেম্বার থেকে বেরিয়ে আমি ডাকি ওকে,  " তমা। "

ও ঘুরে দাঁড়ায়।  চোখে জিজ্ঞাসা.... একটা কাগজ আর চাবি বের করে ওর হাতে দিই...

" কলকাতার বাড়িটা বেচার দরকার নেই.... ওটা তোমাকেই দিলাম.... আমার ঠিকানা এখন আলাদা। "

আমার হাসিমুখের দিকে তাকিয়ে তমা বিস্ময়াবিষ্ট।  ওর এই অবাক চোখের দৃষ্টির সামনে থেকেই আমি বেরিয়ে আসি।  আজ খুব হালকা বোধ করছিলাম। কোন দায় আর নেই আমার।  সবাই ভালো থাকুক......



জানালাটা খুলে দিই।  এখানে আমার বাড়ির পিছনেই দিগন্ত বিস্তৃত ধানক্ষেত।  সবুজ ধানে ভর্তি। ওপাশে আকাশে ঘন কালো মেঘ জমেছে।  ধানগাছগুলো হাওয়ায় মাথা দোলাচ্ছে...... একটা সমুদ্রের ঢেউ এর মত লাগছে। আজ কি সিজনের প্রথম বৃষ্টি?  কি অদ্ভুত সুন্দর ভাবে কালো মেঘগুলো এলোমেলো ভাবে আকাশের গায়ে জমছে......


ফোনটা বেজে ওঠে।  হাতে নিয়েই অবাক হওয়ার পালা আমার, ...... সুলতা...

সেই কফিশপের পর আর কোনদিন সুলতা আমাকে মেসজ বা কল করে নি।  না...... আমার নামে কোন কেসও করে নি.... এই দিক থেকে একটা কৃতজ্ঞতাবোধ আছে ওর প্রতি আমার। অনেক কিছু ভেবেছিলাম একসময় ওকে নিয়ে..... সেসব মিথ্যা প্রমাণ করে সুলতা আমার থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছে।

" হ্যালো... "

ওপাশে সুলতার হাসির আওয়াজ পাওয়া যায়,  " বাব্বা.... আমি ভাবলাম ভয়ে ফোন তুলবেই না হয়তো। "

আমিও হাসি, " না..... ভয় কেনো?  "

" ভয় পাও না বলছো?  " সুলতা কৃত্তিম গম্ভীর হয়।

" মড়ার আর খাড়ার ঘায়ের ভয় থাকে নাকি?  " আমি হাসি।

" ইশ..... মরা হবে কেনো?  বলো নতুন জীবন পেয়েছো....তাকে উপভোগ করো। " সুলতার গলার স্বরে মমতার ছোঁয়া।

" সত্যি আমি আপনার কাছে কৃতজ্ঞ। "

" আমাকে তো খারাপ..... কুটিল.... ভিলেন মনে হয়েছিলো.... তাই না?  "

আমি চুপ করে থাকি.... অস্বীকার করার কোন জায়গা নেই।

" যাক..... ছাড়ো.... একদিন আমাকে তোমার ওখানে নিমন্ত্রন করো...... জানোই তো,  একাকী জীবন আমার। "

" যেদিন ইচ্ছা চলে আসুন না..... " আমি বলি।

তারপর একটু দ্বিধা নিয়ে বলি,  " রন আর তমা কি বিয়ে করছে?  "


সুলতা একটু অবাক হয়,  " কিসের বিয়ে?  আমি ডিভোর্স দিলে তবে তো?  "

" মানে?  আমি যে শুনেছিলাম আপনাদের মিউচুয়াল ডিভোর্স হয়ে যাচ্ছে?  " আমি যেনো আকাশ থেকে পড়লাম।

সুলতা হা হা করে হেসো  ওঠে,  " ওসব রনর রটানো গল্প..... তমাকে ধরে রাখতে..... আমি তো ওর এগেইনষ্ট  এ খোরপোষের মামলা করেছি..... যেটা দাবী করেছি সেটা দিতে গেলে আবার বিয়ে করার স্বাদ ঘুচে যাবে.... ওর কাছে একটাই রাস্তা,  আমার দাবী মেনে ডিভোর্স করুক আর না হয় তমাকে ছেড়ে ফিরে আসুক..... ওর বিরুদ্ধে সব প্রমান আছে আমার কাছে। "

" তমা জানতো না কিছু?  "

" জানতো..... কিন্তু আমি প্রথমে মিউচুয়ালে রাজী হয়ে পরে যা এভাবে পালটি মারবো সেটা ভাবে নি..... আসলে আমি জানতাম তুমি কোনদিন ওদের বিরুদ্ধে কোন রিভেঞ্জ নেবে না..... তাই আমিই বাধ্য হলাম..... এখন সারা জীবন হয় আমার গোলাম হয়ে থাকবে আর না হয় জীবনের সব সুখ স্বাচ্ছ্বন্দ্য হারাতে হবে। "

আমি চুপ করে যাই...... আমি জানি এটা আমার খুশী হওয়ার মতই খবর।  তবুও কেনো যে একটু খারাপ লাগছে জানি না।  তবে সুলতা আমার সব ধারনা মিথ্যা করে প্রমান করেছে যে সবাই এক রকম হয় না.... কেউ কেউ নারকেলের মত হয়..... বাইরে কঠিন,  কিন্তু ভাঙলে নরম,  জলে ভরা...... ওর মধ্যে যে এতটা ভালো একজন মানুষ লুকিয়ে ছিলো আমি বুঝতে পারি নি।

" ম্যাডাম!  " আমি আলতো স্বরে ডাকি।

" বলো " সুলতা বলে ওপাশ থেকে।

" বলছিলাম,,  এবার ওদের ছেড়ে দিয়ে আপনি আপনার মত থাকুন..... জীবনটা উপভোগ করুন। "

বিষণ্ণ হাসি হাসে সুলতা।  তারপর ধরা গলায় বলে,  " জানো সৌম্য.......এই জীবনে বোধহয় আর কিছু পাওয়ার নেই,  অথচ আমার তো অনেক কিছুই পাওয়ার ছিলো বলো?  গোটা যৌবনকাল একাকী কেটে গেলো..... এই পৌঢ়ত্বের দোরগোড়ায় দাঁড়িয়ে উপভোগ করার কি কিছু বাকি আছে?  "

আমি চুপ করে থাকি,  আজ প্রথমবার সুলতার জন্য খারাপ লাগছে আমার। 





টানা তিনদিন অফিস ছুটি ছিলো। কিভাবে কি করবো ভাবছিলাম। হঠাৎ ফোন অহনার.......

"তাড়াতাড়ি রেডি হ..... আমরা দশ মিনিটের মধ্যে আসছি তোর বাড়ি। "

" মানে?  " আমি চেঁচিয়ে উঠি। 

"মানে টানে পরে হবে..... যা বললাম কর "

" আরে বাবা কেনো সেটা তো বলবি... নাকি?  "

" উফফ.... তুইও না.... এবার গন্তব্য মন্দারমনি..... উপল আর সুতপাও আছে....ভাবিস না তোর জন্য একটা সারপ্রাইজ আছে। " অহনা হেসে ওঠে।

" কি জানি বাবা.... তোদের সারপ্রাইজ শুনলে ভয় লাগে। " আমি হেসে বলি।

প্রায় কুড়ি মিনিটের মাথায় একটা কালো স্করপিও গাড়ি এসে দাঁড়ায় আমার বাড়ির সামনে।  দরজা খুলে নেমে আসে মৈনাক আর অহনা,  সাথে উপল আর সুতপা.....

সুতপা চেঁচিয়ে ওঠে,  " একা একা ভালই নির্বাসনে কাটাচ্ছিস?  সন্ন্যাস টন্যাস নিস নি তো?  "

" না নিইনি..... তবে নেবো ভাবছি। " আমি হেসে বলি।

" আর নিতে হবে না..... তোমার ব্যাবস্থা করেই এসেছি আমরা। " উপল চেঁচিয়ে বলে।

তারপর আমার কাছে এসে আস্তে  বলে,  " সত্যি করে বল,  এই কমাসে কি হাত মেরেই কাটালি?  "

উপল সত্যি একটা ছেলে বটে।  সিরিয়াসনেস বলে কিছু নেই ওর মধ্যে।  আমি ওকে লাথি মারতে যাই। ও সরে যায়।

অহনা এগিয়ে আসে আমার কাছে,  কানে কানে বলে,  " যাও বাবু..... একবার গাড়িতে উঁকি মারো। "

আমি অবাক।  গাড়িতে আবার কি আছে? ভাবমার মাঝেই দরজা খুলে বেরিয়ে আসে তন্বী।  আমার খুশী আর বিস্ময়ে হার্টফেল হওয়ার যোগাড়।

" এই যা.... তুই বেরিয়ে এলি?  তোরও তো তর সয় না?  " অহনা হতাশ হয়ে বলে।

আমার এখনো বিশ্বাস হচ্ছে না যে তন্বী আমার সামনে।  আরো ফর্সা হয়েছে ও।  একটা শর্ট কুর্তি আর জিন্স পরা।  হাসিমুখে আমার কাছে এগিয়ে আসে...

" বলেছিলাম তো আসবো?  "

" মানে? এভাবে? ...... কি ভাবে কি হলো?  আমি তো কিছুই বুঝতে পারছি না। "

" কেনো?  তোর ভালো লাগে নি মনে হচ্ছে?  তাহলে আবার ফিরে যাবো?  " তন্বী ভ্রু নাচায়।

" ধুস..... আমি সে কথা বলেছি?  বলছি দুই দিনের জন্য?  নাকি.....?  " আমার তখনো বিশ্বাস হচ্ছে না।

" না...... এবার পার্মানেন্টলি..... ছেড়েই এলাম তোর কাছে..... "

" অনুরাগ!  ও আসে নি?  "

" কেনো তুই চাস যে ও আসুক?  " তন্বীর ঠোঁটের কোনে হাসি।

"দেখ আমার সব গুলিয়ে যাচ্ছে...... আর গুলিয়ে দিস না। " আমি কাতর ভাবে বলি।

হাসিমুখে আমার সামনে দাঁড়ায় ও  " হ্যাঁ..... ও আর এখানে ফিরবে না.... ওর এক কলিগ রিচার্ড এর সাথে লিভ ইন করছে ও.... এই নিয়ে অশান্তি শুরু..... ও নিজেও চাইছিলো আমি চলে আসি.....বিস্তারিত পরে জানাবো সময় নিয়ে।  "

আমি এখনো বিস্ময়ের ঘোরে। সত্যি এমন হয়?  এসব তো সিনেমাতেই হয়..... তাহলে বাস্তবটাও সিনেমারই মতো?  নাকি সিনেমাই বাস্তবের মতো?  আমার মনে পড়লো শাহরুক খানেই সেই বিখ্যাত ডায়ালগ..... "

" হামারি ফিল্মোকি তরহা,  হামারী জিন্দেগী মে ভি এন্ড তক সব কুছ ঠিক হি হো যাতা হ্যায়.... হ্যাপি এন্ডিং। অউর আগার ঠিক না হো.... তো বো ' The EnD ' নেহী,  পিকচার আভি বাকি হ্যায় মেরে দোস্ত "

আমার পিকচারের হ্যাপি এন্ডিং তাহলে হচ্ছে?  সত্যি তাই...... আমার দুইচোখ জলে ভরে ওঠে,  সবার সামনেই তন্বীকে জড়িয় ধরি আমি।  ওরা সবাই হৈ হৈ করে ওঠে।  মনে পড়ে ১৫ বছর আগে তন্বী প্রপোস করার সেই মূহুর্ত। 

আবার উড়ে চলার পালা।  একমাত্র শ্রীমন্ত বাদে আবার একসাথে আমরা।  অনেক ভাঙা গড়া হয়ে গেছে এই দুই রি ইউনিয়নের মধ্যেখানের সময়ে।  তবুও যেনো ভালো লাগছিলো....... আর কিছু না হোক,  এই বন্ধুত্বটা টিকে থাকুক আজীবন।


মেঘ ভাঙা জ্যোৎস্নায় সারা বালুচর ভেসে যাচ্ছে।  চাঁদের আলো ভেঙে পড়া ঢেউ এর মাথায় পড়ে চিকচিক করে উঠছে।  আমরা ছয়জন ছাড়া কেউ কোথাও নেই......সবাই কমবেশী আজ খেয়েছে।  আমি বালিতে পা ছড়িয়ে বসে আছি..... তন্বী সুমুদ্রের জলে পা ভেজাচ্ছে, সঙ্গী সুতপা ..... উপল আর মৈনাক আবার একটা করে বিয়ার গলায় ঢালছে। সারা রাস্তা হৈ হৈ করতে করতে এসেছি আমরা এখানে। সী বিচ লাগোয়া রিসর্ট।  রিসর্ট থেকে বেরিয়েই বালুকাময় বীচ..... আমাকে আরো অবাক করে দেয়,  এখানে মাত্র তিনটে কটেজ নিয়েছে।

উপল আমাকে বলে,  " দেখো ভাই,  আমরা কিন্তু কেউ কারো বৌ ছাড়া এখানে থাকবো না...... বাকি একটা কটেজে সিঙ্গেল দুজনে কিভাবে কি করবে বুঝে নাও।"

আমি চেঁচিয়ে উঠি,  " শালা ঢ্যামনামির সীমা আছে..... ইচ্ছা করে তোরা এই কাজ করেছিস..... এখন আর একটা কটেজ পাবো কোথায়?  সব তো ফুল..... "

উপল এগিয়ে আসে,  আমার কানে কানে বলে, " পেতে কে বলেছে?  শ্রীরাধার অনুমতি পেয়েই তো বুক করা হয়েছে..... রাধা কুঞ্জবনে মিলনের জন্য কাতর আর শ্রীকৃষ্ণ সাধু সাজছে.... "

আমি চমকে উঠি,  মানে?  তন্বীই আমার সাথে থাকতে চেয়েছে?  আর আমি ভাবছি ওই লজ্জায় রাজী হবে না। বিশ্বাস হয় না আমার।  ভাবলেই একটা গা শিরশিরে অনূভুতি কাজ করছে।

অহনা এসে আমার পাশে বসে, 

আমি ওর দিকে তাকাই,  " কিরে..... ভাল আছিস এখন। "

অহনা আমার হাতে হাত রাখে,  " অনেক বড় ভুল করতে যাচ্ছিলাম জানিস?  তোদের কষ্ট দেখে বুঝছি যে একটা সংসার শুধু সেক্স দিয়েই হয় না..... অনেকে পরিশ্রম থাকে তার পিছনে.... আমাকে পাপ করার থেকে বাঁচিয়েছিস তুই.....আমি সত্যিই ভুল করতে যাচ্ছিলাম.... "

আমি হালকা হাসি আমি ঠোঁটে,  " এই যে তুই বুঝেছিস.... এটা বুঝতে বুঝতেই অনেকে সব শেষ ক্ক্রে ফেলে..... "


কতমাস পর আবার আমরা একসাথে।  এর মধ্যে কত ঝড় বয়ে গেলো। উলটে পালটে গেলো সব হিসাব নিকাশ। ঝড় থেমে আবার শান্ত সমুদ্রের মত জীবন আমাদের।  একটাই খটকা...... শ্রীমন্ত নেই আজ আমাদের মাঝে।  কোথায় আছে ও জানি না।  বহুদিন ফোনও করে নি।  একটা সুক্ষ্ণ মন খারাপ লাগলো ওর জন্য।



আমি বৃষ্টি হয়ে 
তোমার 
নগ্ন শরীর বেয়ে নামতে চাই 
welcome
[+] 3 users Like sarkardibyendu's post
Like Reply


Messages In This Thread
RE: বন্দিনী - by Suryadeb - 21-11-2025, 08:12 PM
RE: বন্দিনী - by Saj890 - 22-11-2025, 12:31 AM
RE: বন্দিনী - by Jamjam - 22-11-2025, 01:09 AM
RE: বন্দিনী - by chndnds - 22-11-2025, 11:57 AM
RE: বন্দিনী - by gungchill - 22-11-2025, 12:25 PM
RE: বন্দিনী - by sarkardibyendu - 22-11-2025, 05:12 PM
RE: বন্দিনী - by sarkardibyendu - 22-11-2025, 04:44 PM
RE: বন্দিনী - by Saheb85 - 22-11-2025, 06:37 PM
RE: বন্দিনী - by Saj890 - 22-11-2025, 06:52 PM
RE: বন্দিনী - by tahsir234 - 23-11-2025, 07:12 AM
RE: বন্দিনী - by incboy29 - 24-11-2025, 02:01 PM
RE: বন্দিনী - by mity odin 2 - 24-11-2025, 03:05 PM
RE: বন্দিনী - by gungchill - 25-11-2025, 12:52 PM
RE: বন্দিনী - by sarkardibyendu - 26-11-2025, 05:32 PM
RE: বন্দিনী - by sarkardibyendu - 26-11-2025, 05:28 PM
RE: বন্দিনী - by zahira - 26-11-2025, 06:27 PM
RE: বন্দিনী - by ray.rowdy - 01-12-2025, 02:35 AM
RE: " কুয়াশার মাঝে..... " (প্রাপ্ত বয়ষ্ক বড়ো গল্প) - by sarkardibyendu - 7 hours ago



Users browsing this thread: Bulbul Sheikh, kumer, 13 Guest(s)