28-02-2026, 06:52 PM
(28-02-2026, 04:43 PM)Laila Wrote: যথারীতি লাবণ্যময় ভাষা। গল্প যেন মেঘেে ভেসে উড়ে চলেছে।
তন্বী ও সৌম্যর বয়স ৩২-৩৩। তন্বী বায়োলজিক্যাল ঘড়ি চলমান। নারী প্রচন্ড বাস্তববাদী হয়। তাই এই পাঁচ বছর অপেক্ষা করা চূড়ান্ত রোম্যান্টিক হলেও অবাস্তবতা ছুঁয়ে গেছে।
সুলতা যেন বেশি বাচাল। গড়গড় করে এমন - "ভিজে গেলাম" বলা নারীর দেখা পাওয়া দুষ্কর। তাও স্বল্প পরিচিত পুরুষের কাছে, যার সংগে এই মাত্র স্নায়ু যুদ্ধ চলছিল।
শ্রীতমা তদোপরি। সে ক্রীতদাসকে বিয়ে করে নিল/একত্রবাসী হল, যাকে সে গোলাম করে রাখতে চায়। অথচ তাকে কোনওদিন ভালবাসে নি। বিয়ে করতে যদিও কোনদিন চায়নি। হঠাৎ মনে হয় তার কাছে বিয়ের সংজ্ঞা বদলে গেছে। ওদিকে তার প্রেমিক প্রবরটি সম্পত্তির লোভে এতদিন ইনভেস্ট করল, এবার তার সম্পত্তি লোভ ছেড়ে দিয়ে ডিভোর্স করে নিচ্ছে। এত কনট্রাডিকশন এই মধ্যবয়সে এসে? তমা ও রণজয়ের আচরণ প্রগলভ কিশোর কিশোরীদের মত। রণজয় নিজের নাম বদলে রণমূঢ় করে নিতে পারে।
শ্রীলেখা তুলনায় অনেক সংযত।
অনেক অনেক ধন্যবাদ মন দিয়ে গল্পটা পড়ে তার বিশ্লেষণ করার জন্য...... ১) রোমান্টিকতা কখনো কখন বয়স না মানলেই ভালো লাগে, হোক না অবাস্তব। ২) সুলতার সাথে এতো কিছুর পর কি আর স্বল্প পরিচিত বলা চলে? ৩) তমা আত্মহঙ্কারী নারী..... এরা কারো কাছে ছোট হয়ে থাকতে চায় না, যেই মূহুর্তে তমা বুঝে গেছে সৌম্যর কাছে ও ছোট হয়ে যাচ্ছে, তখনি সেখান থেকে বেরোনর জন্য ছটফট করে ওঠে। ৪) সুলতা সব জেনে যাওয়ার পরও কি রনজয়্র উপায় আছে তমার সাথে না থেকে? গোপন অভিসার তো দিনের আলোর মত উজ্জ্বল।
জানি না, হয়তো আমি ভুল কিছু ক্ষেত্রে, শুধু আমার ভাবনা গুলোকে জানালাম। আবারো অনেক ধন্যবাদ..... পাশে থাকুন..... আর একটা মাত্র পর্বের জন্য।
আমি বৃষ্টি হয়ে
তোমার
নগ্ন শরীর বেয়ে নামতে চাই


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)