Thread Rating:
  • 58 Vote(s) - 3.5 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Adultery " কুয়াশার মাঝে..... " (প্রাপ্ত বয়ষ্ক বড়ো গল্প/ সমাপ্ত)
[Image: file-000000003b3c7208b50facb8b7c4db39.png]
[ আবার সৌম্য ]


কুয়াশার মাঝে...
(পর্ব-২১) 



জ বোধহয় পূর্ণিমা।  আকাশে গোল থালার মত চাঁদ।  জানালা খুললে ঠান্ডা লাগছে,  তবুও আমি জানালা খুলেই বসে ছিলাম......ঠণ্ডা বাতাস হাড় কাঁপিয়ে দিচ্ছে।  কোন কিছু ভাঙার আগে মন সবথেকে বেশী উতলা হয়....একবার ভেঙে গেলে সব শান্ত হয়ে একপ্রকার নীরবতা নেমে আসে।  আমারো তাই..... গত কদিন ধরে নিজের সাথে অনেক লড়াই করেছি,  চোখের সামনে সব কিছু তলিয়ে যাওয়া দেখার মত দূর্ভাগ্য আর কিছুতেই নেই।  একটা সম্পর্ক মজমুত বাড়ির মত.... তার ভিত নড়বড়ে থাকলে হাজার দক্ষ কারিগরেরো করার কিছু থাকে না....... আমার আর তমার সম্পর্কের ভিত কিছুই ছিলো না। শুধুমাত্র একটা মিথ্যা চোরাবালির উপরে ও আমাদের সম্পর্কটাকে রাখতে চেয়েছিলো।  এর ডুবে যাওয়াটা শুদু সময়ের অপেক্ষা ছিল।


বাড়িতে থাকলে আমি সাধারণত সিগারেট খাই না,  তবুও আজ একটা ধরালাম।  আমি চাঁদের দিকে তাকিয়ে আছি।  না..... বিষণ্ণতায় আমার কবিতা আসছে না,  আমি কবি না..... আদ্যপান্ত মানুষ,  বাস্তববাদী মানুষ..... তমার ব্যাভিচার জানার পর ভেবেছিলাম এখানেই সব সম্পর্ক শেষ করে দেবো। কিন্তু সব শেষ হওয়ার পর আজ কেনো এতো খারাপ লাগছে জানি না...... আজ সব শেষের পর্যায়ে যখন পৌছে গেছে তখন হঠাৎ মনে হল, থাক না.... যা হওয়ার হয়ে গেছে,  দুজন দুজনাকে ক্ষমা করে আবার পারি না একসাথে থাকতে?  সত্যি বলতে আমার আবেগটা একেবারে জেনুইন ছিলো,  ভেবেছিলাম তমাও হয়তো আমার কথায় সাঁয় দেবে..... কিন্তু অদ্ভুতভাবে ও যেনো আমাকে ছেড়ে যাওয়ার জন্যই মুখিয়ে ছিলো..... আমার অপরাধ আমি অস্বীকার করি নি একবারের জন্যেও..... কিন্তু ও যেনো এটাকেই পাথেয় করে আমাকে বিদায় জানানোর অপেক্ষাতেই ছিলো....


বেডরুমে ব্যাগ গোছাচ্ছিলো ও। ওর চেহারা জরীপ করি। ভাবলেশহীন মুখ,,এলো চুল কপালের উপর দিয়ে ঝুলে আছে, পরনে নাইটি..... এক মনে জামাকাপড় গোছানোর দিকে মন।  আমি এসেছি সেটা ও টের পেলেও তাতে আগ্রহ দেখালো না।

  মেয়ে পাশেই খেলা করছিলো।  নিস্পাপ শিশু জানে না যে বাবা মায়ের সাথে এই রাতই শেষ রাত..... আর কোনোদিন বাবা মাকে একসাথে পাবে না..... মেয়ে আমাকে দেখেই আমার কাছে ছুটে আসে, 

" বাবা.....আদৃতারা ফ্যামিলি ট্যুরে মাউন্টেইনে গেছে....আমরা কবে যাবো?  শুধু তুমি আমি মা গেলে হবে না কিন্তু...... মাসীমনি আর দিদুনকেও নিতে হবে। "

ওর এই একটা কথাতে আমার পুরুষালি কঠিন বুকের আড়ালে থাকা বরফের হৃদয় গলে জল হয়ে যায়।  মেয়েকে বুকের মাঝে চেপে ধরি।  তমাও মেয়ের এই কথাতে থমকে যায়....

মেয়েকে বলি,  " সোনামা..... তুমি পাশের ঘরে গিয়ে খেলো..... আমি আর মা একটু কথা বলে নিই। "

" উফ..... তোমাদের এতো কথা আর ভাল্লাগে না...." মেয়ে রাগ করে চলে যায়। 

তমা আবার জামাকাপড় গোছাচ্ছে।  আমি এগিয়ে যাই ওর দিকে,  ওর কাঁধে হাত দিয়ে ওকে আমার দিকে ঘুরিয়ে দিই...

তমার চোখ নিস্পৃহ।  সেখানে কোন আবেগের চিহ্নমাত্র নেই। যেনো কাল কোন ট্যুরে যাবে এভাবেই প্যাকিং এ ব্যাস্ত।

" কিছু বলবে?  " আমার চোখের দিকে তাকিয়ে ও অস্ফুটে বলে। আমি জানি না কেনো আমার চোখ ঝাপ্সা হয়ে আসছে।  পুরুষ মানুষ কাঁদতে পারে না ঠিকই... তাই বোধহয় কষ্টটা জমাট বেঁধে বুক বেশী ভার হয়ে আসে।

" এসো না,  সব ভুলে আবার আমরা এক হয়ে যাই?  অন্যায় তো দুই পক্ষেই ছিলো..... তাহলে মেয়েটাকে কেনো কষ্ট দেবো বলতে পারো?  "

তমা আমার হাত সরিয়ে দেয়,  " এসব কথার কোন মানে নেই সৌম্য,  তুমিও ভালো করেই জানো আমরা আর একসাথে সুখে থাকতে পারবো না.... "

" কে বলেছে পারবো না?  একবার থেকেই দেখো না.... " আমি ওর হাত ধরে আবার টানি।

" এটা আগে ভাবা উচিত ছিলো সৌম্য.... এতো সব কিছু করার পর আর ফেরার রাস্তা থাকে না..... " তমা স্পষ্টত বিরক্ত বোধ করে। 

" একটা বার মেয়ের কথা ভাববে না তুমি?  " আমি চেঁচিয়ে উঠি।

" তুমিও তো ভাবোনি সৌম্য?  ভাবলে তন্বীকে নিয়ে শুতে না? ....... তাও ছেড়ে দিলাম,  সুলতাকেও তুমি......?  এরপর আবার একসাথে থাকার কথা বলতে ইচ্ছা করছে তোমার?  " তন্বী চাপা স্বরে হিস হিস করে ওঠে। 

" সুলতার ব্যাপারটা একটা এক্সিডেন্ট..... পরিস্থিতির শিকার..... আমার কোন দূর্বলতা নেই ওর প্রতি। "

তমা আমার দিকে ঘোরে,  " এরপর বলবে তন্বীর প্রতিও তোমার কোম দূর্বলতা নেই?  তাই তো?  " ঠোঁটের কোনে হেসে তমা আবার জামাকাপড় গোছানোতে মন দেয়।

" না বলবো না..... কারণ তক্ন্বীর প্রতি আমার দূর্বলতা আছে,  যেমন তোমার আছে রনজয়ের প্রতি...... তবুও আমি চাই আমরা এইসব দূর্বলতা কাটিয়ে মেয়ের জন্য আবার একসাথে থাকি। " আমি মিনতির সুরে বলি।

" মেয়ের দোহাই দিয়ে সব পাপ ঢাকা যায় না সৌম্য..... মেয়ের ভাগ্যে যা আছে সেটাই হবে। "

" পাপ????  কে করেছে তমা?  গত আট বছর আমি তোমার হয়ে থেকেছি..... কিন্তু তুমি তো আমার হও নি কোনদিন?  যদি বলি তোমার এই ব্যাভিচার আমাকে এই দিকে ঠেলে দিয়েছে? "

তমা রাগী বিড়ালের মত তাকায় আমার দিকে,  " ও..... এখন সব দোষ আমার?  নিজেকে ঠিক রেখে যদি এই কথাগুলো বলতে আমি মেনে নিতাম..... কিন্তু তুমি তো সেটা করোনি সৌম্য?  তাহলে কেনো আমাকে দোষ দিচ্ছ? ........ প্রথম যখন তোমার আর তন্বীর ব্যাপারে জানলাম তখন আমি নিজেকে দোষী করেছিলাম,  তোমার জন্য খারাপ লেগেছিলো,  কিন্তু সুলতা?......যখন দেখলাম তুমি তো অনেক বড়ো মাপের খেলোয়াড়..... " তমা ব্যাঙ্গের হাসি হাসলো।  আমার দিক থেকে মুখ ঘুরিয়ে আবার কাজে মন দিলো। আসলে আমার সাথে ওর কথা বলার ইচ্ছাটাই নেই।

" বারবার এক কথা বলো না তমা,  আমি বলেছি তো যে সুলতার ব্যাপারটা একসিডেন্টালি ঘটে গেছে.... তুমিও ভালো করে জানো যে আমার সাথে ওর কোন সম্পর্ক নেই। "

" প্লীজ.... সৌম্য, এখন যাও.......এই সম্পর্কে থেকে না তুমি সুখী হবে না আমি.... জাস্ট বেরিয়ে যাওয়াই ভালো। "

" তার মানে এই রিলেশান থেকে বেরোতে তোমার একটা অজুহাত প্রয়োজন ছিলো আর তুমি সেটা পেয়ে গেছো তাই তো?  " আমার দৃষ্টি ওর মুখের এক্সপ্রেশন পড়ছে। সেখানে কোন ভাব ফুটে ওঠে না।  নির্বিকার একটা তাচ্ছিল্য ছাড়া।

আমি অবাক হয়ে যাই।  তমা কি এই সম্পর্কটা থেকে বেরোনর ছুতো খুঁজছিলো?  হয়তো তাই।  না হলে আজ আমার এতো অনুরোধেও মন গললো না কেনো ওর?  একই অন্যায় দুজনের,  অথচ নিজের অপরাধ নিয়ে সামন্যও অনুশোচনা বোধ নেই ওর? আমাকে দিয়ে ও নিজের করা ছলনাকে জাস্টিফাই করছে?  আমার থেকে ওর অন্যায় হাজার গুণ বেশী..... কিন্তু সেটা বোঝার মত মানসিকতা থাকা চাই.... এই মূহুর্তে তমার সেটা নেই বলেই আমার মনে হয়।  এক মরিচীকার পিছনে ছূটছে ও।


" কোথায় যাবে?  " আমি অস্ফুটে বলি।

তমা একটু চুপ করে থাকে,  তারপর বলে,  " আপাতত মায়ের কাছে থাকবো কিছুদিন..... রনো ফ্ল্যাট  দেখছে,  পেয়ে গেলে সেখানে শিফট করবো। "

" বা :...... তার মানে আমার সাথে কথা বলার আগেই সব ঠিক করে এসেছো?  " আমি বলি।

" সেটাই তো স্বাভাবিক..... আমার কারণে সুলতা রনকে ডিভোর্স দিচ্ছে,  ও যে একা হয়ে যাবে সেটা তো আমাকেই দেখতে হবে না?  আর আমার মনে হয় না,  তুমি মিউচুয়াল ডিভোর্স এর জন্য কোন আপত্তি জানাবে। " ব্যাগ গুছিয়ে সেটাকে এক কোনে রেখে তমা গুছিয়ে বসে।

"এবার যাও ঘুমাও...... আমিও ক্লান্ত,  একটু রেস্ট দরকার। " তমা যে আর কথা বাড়াতে আগ্রহী না সেটা ইশারায় বুঝিয়ে দেয়।

" তাহলে এই বাড়িটার একটা ব্যাবস্থা করতে হয়.... এখানে তো দুজনারি ভাগ আছে..... এটাকে বিক্রি করে দেওয়াই ভালো। " আমি বলি।  ওর চোখে কোন প্রতিক্রিয়া দেখা যায় না।

" সেসব পরে ভাবা যাবে..... আগে ডিভোর্স টা হয়ে যাক,  স্বামী হিসাবে তোমাকে অপছন্দ করলেও এসব ব্যাপারে যে তুমি আমাকে ঠকাবে না সেটা আমি জানি.... তাই এই ব্যাপারে ভাবছি না। "


একটা শেষ আপ্রাণ চেষ্টা করে নিজের ভাঙা ঘরকে ঝড়ে উড়ে যাওয়ার হাত থাকে বাঁচাতে পারলাম না। শেষবারের মত তমার ঘর থেকে নেএইয়ে আসলাম..... দীর্ঘ আট বছরের সম্পর্কের ইতি টেনে।


সারারত ঘুম।আসলো না।। অন্ধকার ঘরের মধ্যে খোলা জানালা দিয়ে আসা এক চিলতে জ্যোৎস্না ছাড়া বাকি সব অন্ধকার।  দেওয়াল গুলো যেনো হাঁ করে দানবের মত কামড়াতে আসছে আমাকে।  এলোমেলো চিন্তাগুলো ঘুরেফিরে একি পথে বারবার ফিরে আসছে। 





আজ মাস ঘুরতে গেলো তমা চলে গেছে।  সময় তার স্বাভাবিক গতিতেই বইছে কিন্তু আমি যেনো কোন এক চোরাবালিতে আটকে গেছি।  অপেক্ষা করছি তলিয়ে যাওয়ার। গত কয়েকদিনে ত্ন্বীর একের পর এক মেসেজ জমে আছে..... একটাও সিন করি নি।  বাধ্য হয়ে ও ফোন করে.... সেটাও ধরি নি। অফিসে এসেই কাজে বসে যাই।  আশারুল তমার যাওয়ার খবর জেনেছে কিন্তু হাজার বার আমাকে খুঁচিয়েও তার কারণ বের করতে পারে নি। জানি সময়ের সাথে সাথে একদিন আমি স্বাভাবিক হবো আবার হয়তো হবো না..... আচ্ছা তমা কি স্বভাবিক জীবন কাটকচ্ছে?  জানি না..... যাওয়ার পর আর কথা হয় নি আমাদের।  শ্রীলেখা কয়েকবার কল করলেও আমি ধরি নি..... বলতে গেলে সবাইকে এড়িয়ে গর্তে লুকিয়ে আছি আমি।

আজকাল অফিসে আসতেও ভয় লাগে।। আসলেও নিজের মতই কাজ করে বেরিয়ে যাই। কারো হাসি ঠাট্টা সহ্য হয় না। আমার সামনে কেউ হেসে গল্প করছে দেখলেই মনে হয় আমাকে নিয়ে কথা চলছে।। একটা তীব্র লজ্জা অপমানে কুঁকড়ে যাই।  রাস্তায় চেনা কেউ ডাকলে চট করে সাড়া দিতে পারি না।  নিজের খেয়ালেই ডুবে থাকি।


বাড়িতে ফিরেও অসহায়তা আরো বেড়ে যায়।  বন্ধু বান্ধব আড্ডা সব ভুলে গেছি মনে হয়।  ছেঁড়া ছেঁড়া ঘুমে রাত কেটে যায়..... মাঝে মাঝে সারারাত বিছানায় বসে থাকি।  আমি কি দিশাহারা হয়ে যাচ্ছি?  বুড়িয়ে যাচ্ছি?  শরীর সাড়া দিতে ভুলে গেছে মনে হয়.... আজকাল আর উত্তেজনা আসে না। একপ্রকার নিস্তেজ নির্লিপ্ততা গ্রাস করে নিয়েছে আমাকে। 

" সৌম্যদা.... একজন ম্যাডাম এসেছে, আপনার খোঁজ করছে। " অফিস পিওন বাবলুর কথায় চমকে তাকাই " ম্যাডাম?  " কে হতে পারে।

" হ্যাঁ" বেশ সুন্দরী।  বাবলু হাসে। 

" ঠিক আছে,  বাইরে বসা,  আমি আসছি। "

হাতের কাজ শেষ করে আমি বাইরে আসি।  ওয়েটিং স্পেস এর দিকে চোখ পড়তেই চমকে উঠি,  সুলতা....

আমাকে দেখেই উঠে দাঁড়ায় সুলতা,  " কি ব্যাপার সৌম্য? ...... একেবারে ভুলে গেলে? কত ফোন মেসজ করেছি তোমাকে..... কোন সাড়া নেই.... বাধ্য হয়ে আজ এখানে এলাম। "

আমার মেরুদণ্ড মেয়ে ঠান্ডা স্রোত বয়ে যায়।  সুলতা কি আমাকে ব্লাকমেল করবে?  এমনিতেই সব হারিয়ে বসে আছি আমি.... এরপর কি চাকরী আর সম্মানটাও হারাবো? 

" না না তেমন কিছু না..... আসলে এতো ডিস্টার্ব আছি তাই। " আমি আমতা আমতা করে বলি।

সুলতা হাসে,  " আরে তুমি এতো টেনশনে পড়ে গেলে কেনো?  কাজের চাপ আছে?  নাহলে চলো কোথাও বসি। "

আমি মাথা নেড়ে ভিতরে আসি। আশারুলের কাছে বলি,  " ভাই আধ ঘন্টা একটু আসছি,  দেখে নিস। "

আশারুল মাথা নাড়ে।  সুলতাকে সাথে নিয়ে আমি বাইরে আসি।  আমাদে অফিসের উল্টোদিকেই একটা মধ্যমানের কফিসপ আছে।  সেখানে ঢুকি দুজনে।  একটা টেবিলে মুখোমুখি বসে বলি....

" কি খাবেন?  "

সুলতা হাসে,  " যা ইচ্ছা " আজ একেবারে সাধারণ সাজ সুলতার। কালো বুটিকের চূড়িদার।  চুল খোলা।  কানে ছোট দুল। কিন্তু ওর নারী শরীর আমাকে একেবারেই টানছে না......

আমি দুটো কফি আর দুই প্লেট পনীর পকোড়া অর্ডার করি। 

সুলতা কোন ভণিতা ছাড়াই সোজা কথায় আসে,  " এভাবে আমাকে ঠকাতে পারলে সৌম্য?  ভুলে যেও না তোমার ভিডিও ফুটেজ আছে আমার কাছে..... ইচ্ছা করলেই আমি তোমার বিরুদ্ধে ফিসিক্যাল আসাল্ট এবং সেক্সুয়াল আবিউজ এর কেশ আনতে পারি..... নন বেলেবল, চাকরীও যাবে,  জেলের ঘানিও টানবে। "

আমার কপালে ঘাম জমছে।  আমি জানতাম এমন কিছু বলার জন্যেই ও এসেছে এখানে।  কিন্তু বলে না,  দেওয়ালে পীঠ ঠেকে গেলে সবাইকেই ঘুরে দাঁড়াতে হয়..... আমার কাছেও আর কোন রাস্তা নেই।

" আমি আপনাকে ঠকাই নি..... " আমি চোখ নামিয়ে বলি। 

" তাহলে সেদিন বললে না কেনো যে আমার প্রতি তোমার ইন্টারেস্ট নেই?  " সুলতা যেনো উকিল আর আমি কাঠগড়ার আসামী।

" বলতে চেয়েছিলাম.... আপনি শুনতে চান নি। "

" হুঁ..... তার মানে তমার কথাই তোমারো কথা?  আমার ঢলে পড়া যৌবন নিয়ে বেশ্যাও হতে পারবো না আমি?  "
সুলতার চোয়াল কঠিন হয়ে ওঠে।

আমি সোজা তাকাই,  " না.... তমার কথা তমার, আপনার সৌন্দর্য্য নিয়ে আমার কোন সন্দেহ নেই..... নেশার ঘোরে সেটাই আমাকে আকর্ষণ করে..... তাই আমি আপনাকে পেতে চেয়েছিলাম, কিন্তু...... "

" কিন্তু কি?  ত্ন্বীকে ছেড়ে আমার কাছে আসতে পারবে না..... তাই তো?  " সুলতার ঠোঁটের কোনায় হাসির রেখা ফুটে ওঠে।


"আপনি সবটা জানেন না..... তন্বীর প্রতি ভালোবাসা আমার আজকের না..... ওর জায়গা আমার কাছে আলাদা। " আমি বলি।

" জানি..... জানি.... সব জানি...... জানতে হয়েছে,  কষ্ট করে। " সুলতা চেয়ারে গা এলিয়ে দেয়।

একটা ছেলে এসে দুই কাপ কফি আর পকোড়া দিয়ে যায়।

" দেখুন ম্যাডাম........আমি জানি আপনি চাইলেই অনেক কিছু করতে পারেন,  হয়তো করবেনও..... কিন্তু তাতে কি সত্যিটা বদলে যাবে?  যাবে না তো?  আমার আর বলার কিছুই নেই....... এমনিতেও আমি ডিপ্রেসড।"

সুলতা কফির কাপে চুমুক দিয়ে শান্ত ভাবে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে।  তারপর বলে,  " তোমার মত ছেলের কাছে এতো সহজে হার মেনে নেওয়াটা ঠিক ভালো লাগে না সৌম্য। "

" মানে?  কি বলছেন আপনি?  "

" মানে বলছি..... তমাকে এভাবে সহজে যেতে দিলে?  ভাবলে না যে ও তোমার সাথে কতটা জঘন্য কাজ করেছে?  "

আমি চুপ ক্ক্রে থাকি।  সুলতাকে আমি এখনো বুঝে উঠতে পারি নি।  আসলে কি চায় ও।

" জানো সেদিন তমার কাছে তোমার আর তন্বীর কথা জেনে মারাত্বক রাগ হয়েছিলো আমার,  ঠিক করেছিলাম তোমাকে এর শাস্তি দিয়েই ছাড়বো। "

আমি চুপ করে তাকিয়ে আছি।  কিছু বলার নেই আমার। একটা পকোড়া তুলে নাড়াচাড়া করছি...

" বাড়ি ফিরে অনেক ভাবলাম..... অনেক..... তারপর একটা সময় মনে হলো তোমার আর আমার কোথাও একটা মিল আছে......"

আমি অবাক হয়ে তাকিয়ে আছি সুলতার মুখের দিকে..

" কোথায় জানো?  "সুলতা জিজ্ঞেস করে।

আমি মাথা নাড়ি। সুলতা হেসে বলে,  " আমরা দুজনেই একই প্রতারনার শিকার....."

একটু চুপ করে থাকলো ও।  চোখের দৃষ্টি ভাবুক,  এই মূহুর্তে ওকে একজন সাধারন আবেগী মহিলা ছাড়া আর কিছু মনে হচ্ছে না.....

" জানো..... তখন আমার পঁচিশ বছর বয়স,  উনিভার্সিটি থেকে মাস্টার্স করে বাড়িতেই আছি..... টুকটাক এপ্লাই করলেও চাকরী করার ইচ্ছা আমার কোনদিন সেভাবে জোরালো ছিলো না.....যুবতী সুন্দরী আমি,  ছেলেদের ভীড় সহজেই আমাকে ঘিরে ধরতো,  কিন্তু আমি এড়িয়ে যেতাম..... কত বড়লোকের ছেলেকে ছেড়ে শেষে আমার মন গিয়ে পড়লো এক ফটোগ্রাফারের উপর..... একটা বিয়ের অনুষ্ঠানে ফটোগ্রাফি করছিলো ও। আমিও ছিলাম সেই খানে।  সুপুরুষ কুন্তল কথাবার্তাতেও সাবলীল। সব ছেড়ে ও বারে বারে আমাকে ফোকাস করছিলো...... তরুন ফটোগ্রাফারের এই বেলেল্লাপনায় আমি রাগ না করে উলটে খুশী হয়েছিলাম...... বিয়ের অনুষ্ঠানের পর আমাকে ধরে ও।

' আপনার ফোন নাম্বার টা দেবেন। '

আমি কৃত্তিম রাগ দেখাই,  ' কেনো?  '

ও থতমত খ্যে যায়,  ' না মানে আপনার বেশ কিছু ছবি আছে.... সেগুলো পৌছে দিতাম। '

আমি মুখ ঘুরিয়ে নিই,  ' কারো বিনা অনুমতিতে ফটো তোলা নিষেধ জানেন না?  আর আমি অপরিচিতদের ফোম নাম্বার দিই না। '

ও একটু গোবেচারা মুখ করে ও বলে, ' তাহলে আপনার বাবার টা দিন..... অসুবিধা নেই। '

ওর এই কথাতেই আমি হেসে গড়িয়ে পড়ি।  সেদিনই ভালো লেগে যায় ওকে। ধিরে ধিরে সম্পর্ক এগোতে থাকে তার ছন্দে। রাগ, অনুরাগ,  ভালোবাসায় ক্রমশ জড়িয়ে পড়ি ওর সাথে।  তখনো আককের দিমের মত ডেটিং এর পরের দিনই বিছানায় যাওয়ার রেওয়াজ অতোটা জনপ্রিয় হয় নি।  ভাবতাম না যে একেবারে তা না...... কুন্তলের কাছে আসলেই আমার শরীরে কাঁটা দিয়ে উঠতো,  এক অদ্ভুত ভালোলাগা গ্রাস করতো আমাকে। মাঝে মাঝে একান্তে আমরা চুমু খেতাম..... বিশ্বাস করো সৌম্য......সেই চুমুর অভিজ্ঞতাই বেড সেক্সের থেকে কোন অংশে কম ছিলো না।  আমার কোমরে হাত রেখে ওর কঠিন বুকে আমাকে টেনে নিতো কুন্তল...... আমার নরম বুক আর ওর পাথরের মত বুকের মাঝের ব্যাবধান ঘুঁচে এক হয়ে যেতো...... ভিজে উঠতাম আমি।  বাড়িতে ফিরেও ওর শরীরের গন্ধ পেতাম নিজের গায়ে।  ওর সিগারেট খাওয়া মুখের ঘ্রাণ..... সারারাত ঘুম আসতো না..... উত্তেজনায় ছটফট করতাম,  ভাবতাম কবে ওকে একেবারে পাবো নিজের করে..... "

আমি চুপ ক্ক্রে শুনছি,  কথা বলার জায়গা নেই।  সুলতা আমার দিকে তাকিয়ে হেসে বলে, " কি হলো?  সিনেমার থেকে গল্প শোনাচ্ছি বলে মনে হচ্ছে না তো?  "

" না না..... মানুষের জীবন থেকেই তো সিনেমা হয়,  সিনেমা থেকে জীবন না। " আমি বলি।

" যাই হোক..... রন তখন আমার প্রেমে হাবুডুবু,  বড়লোক বাবার একমাত্র সুন্দরী মেয়ে আমি,  বাবার কাছে ওর ইমেজ তৈরী করতে সচেষ্ট...... আমি পাত্তা নাদিলেও বাবা ওকে পছন্দ করে ফেলেন,  বনেদী বাড়ির ছেলে,  উচ্চ শিক্ষিত...... তার মেয়ের জন্য এর থেকে ভালো জামাই আর কে হতে পারে?  যদিও রনদের তখন নামেই তালপুকর.... ভালো করে ঘটিও ডোবে না,  তবুও বাবার ওকেই পছন্দ..... কুন্তলকে দেখার আগেই নাকচ করে দেন..... ফটোগ্রাফি করা আবার একটা কাজ নাকি?  আমি কুন্তলকে বলি,  আমার জন্য হলেও একটা ভদ্রস্থ চাকরী যোগার করতে যাতে বাবার সামনে ওকে নিয়ে দাঁড়াতে পারি...... কিন্তু ও রাজী হয় না,  আমার থেকেও ওর প্রফেশান বড়ো হয়ে দাঁড়ায় ওর কাছে।  একদিন এই নিয়ে তুমুল ঝামেলার পর আমি ওর সাথে সব সম্পর্ক ছিন্ন করে দিই...... বিয়ে করে নিই রনোকে।

জানো সৌম্য.....মেয়ে হলে বুঝতে নিজের অপছন্দের ছেলেকে বিয়ে করে নিজের শরীর তাকে দেওয়াটা কতো কষ্টের।  তবুও আমি মেনে নিয়েছিলাম।  রনোকে নিয়েই আস্তে আস্তে সুখী হতে চেয়েছিলাম......ওকে ব্যারাকপুরের ওই ভগ্নপ্রায় বাড়ির থেকে তুলে এনে এখানে বাড়ি করি......ওর শখ আহ্লাদ অনেকটাই আমি পুরণ করতাম,  কিন্তু একটা সময় বুঝতে পারি রনো আমাকে সিঁড়ি বানিয়ে উপরে উঠতে  চেয়েছে শুধু.... আমার প্রতি ওর কোন টান,  ভালোবাসা কিছুই নেই.....আমি রনোর থেকে অনেক অনেক বেটার,  তাও ও আমাকে ইগনোর করতো.....আমাকে একা রেখে প্রায় সারাদিন গভীর রাত পর্যন্ত বাইরে থাকা,  বন্ধু বান্ধব পার্টি সব নিয়ে ও ওর মতো কাটাচ্ছিলো আর আমি একাকী বাড়ির চৌহদ্দির ভিতর অসোহায় হয়ে পড়ে থাকতাম...... এই নিয়ে আমাদের মধ্যে ঝামেলার সূত্রপাত ঘটে,  আমার বিরক্তি আর ওর উদাসীনতা.... প্রায় এক সাথে থেকেও আলাদা হয়ে যাই আমরা.... সেটাও একরকম ছিলো..... মেনে নিয়েছিলাম, কিন্তু হাঁটুর বয়সী এক মেয়ের সাথে ওর এই বেলেল্লাপনা.... "

সুলতা চুপ করে যায়।  উদাস চোখে বাইরের দিকে তাকিয়ে থাকে।  আমি কি বলবো ভেবে পাচ্ছি না।  ও কেনো আমাকে এসব শোনাচ্ছে সেটাও বুঝতে পারছি না।

সুলতা একটু ঝুঁকে আমার হাত স্পর্শ করে,  " জানো সৌম্য,  আর কোনদিন আমি কুন্তলকে দেখি নি  ও নিজেও আমার কোন খোঁজ নেয় নি.... তোমাকে প্রথম।দেখার পর আমার ম্নে হয়েছিলো কুন্তল আবার ফিরে এসেছে......অনেক কষ্টে নিজেকে সামলাই,  কারণ তুমি অনেক ছোট আমার থেকে,  কিন্তু দেখা হলেই একটা আবেগ কাজ করতো আমার মধ্যে...... যেদিন জানলাম তুমিও আমার প্রতি আকৃষ্ট সেদিন মনে হলো সব বাধা ভেঙে তোমাকে আপন করে নেবো আমি...... "

" কিন্তু সেটা হয় না ম্যাডাম..... " আমি অস্ফুটে বলি। 

" কেনো হয় না সৌম্য?  তোমার ব্যাক্তিগত জীবনের বাইরে একটু সময় আমাকে দিতে পারো না?  এইটুকুই চাওয়া আমার....... কেউ জানবে না কোনদিন.... শুধু তুমি আমি ছাড়া....... আমি কুন্তলকে আবার কাছে পেতে চাই সৌম্য..... " সুলতার গলা ধরে আসে।  আমি অসহায়ের মত বসে আছি। 

আমি উঠে দাঁড়াই,  " সরি ম্যাডাম,  আপনার প্রতি আমার সহানুভুতি একশ ভাগ...... কিন্তু এটা নিজেকে ঠকানোর পাশাপাশি আপনাকেও ঠকানো হবে..... আর কিছু বলার না থাকলে আমি যাই?  "

চোখ লাল হয়ে আসে সুলতার,  " চাই না আমি সিম্প্যাথি.... আমি অসোহায় নারী না,  আমার নিজের চাওয়া পাওয়া আমি নিজেই আদায় করে নিতে পারি। "

" তাহলে রনকে এভাবে যেতে দিলেন কেনো?  আপনাকে এভাবে ঠকানোর দুসাহস ও পেলো কিভাবে?  আপনি শুধু সাহসী নারীর অভিনয়টাই করেন..... বাস্তবে আপনার সাথে আর পাঁচজনের কোন তফাৎ নেই ম্যাডাম। "

সুলতা ধনুকের ছিলার মত লাফিয়ে ওঠে।  নিজের ব্যাগটা কাঁধে নিয়ে আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে,  " সবাই সেটা সময় হলেই টের পাবে..... তুমিও। "

গটগট করে হেঁটে বেরিয়ে যায় ও।  এখন আমার আর ভয় করছে না। যা হওয়ার হবে। আমি আমার পথেই চলবো। বরং সুলতার সাথে এই সাক্ষাৎ যেনো আমার নিস্তেজ জীবনে একটা হালকা ঢেউ তুলে।দিয়ে গেলো।  কফিশপের বাইরে বেরিয়ে এলাম।আমি।  কোলাহল মুখর কলকাতা।  কারো কাছে সময় নেই।  গত এক মাসে যেনো আমি বাইরের দুনিয়া দেখি নি..... এমন ভাবে চাইলাম চারিদিকে।  মনের মধ্যের জমে থাকা পাথরের বোঝাটা হঠাৎ বেশ কম মনে হচ্ছে......একটা নারী হয়ে সুলতা এতো স্বতস্ফুর্ত.... নিজেকে নিয়ে কনফিডেন্ট.... আর আমি এভাবে লুকিয়ে বাঁচছি কেনো?  কার শোকে?  সেই সংসারের, যেটার অস্তিত্ব তমা চার বছর আগেই শেষ করে দিয়েছিলো?  শুধু আমার আগোচরে তার ভঙ্গুর কাঠামোটা লুকানো ছিলো।   আজ তার শোকে আমি কেনো দুখী হবো?  তমা আমাকে ভালোবাসেনি...... সংসারকে ভালো বাসেনি.... শুধু নিজের চাহিদা আকাঙ্খা নিয়েই হঠকারীতা করে গেছে....

অফিসে কাজ শেষ করে দ্রুতো বেরিয়ে আসি। ফোনটা বের করে হোয়াটস এপ এ ঢুকি।  গত এক মাস এর সাথে আমার সম্পর্ক নেই।  নোটিফিকেশানও অফ করে রেখেছিলাম।  এখন দেখি গাদা গাদা মেসেজ জমে আছে।  সোজা তম্বীর মেসেজে ট্যাপ করি... পনের দিন আগে ও শেষ মেসেজ করেছিলো,  আমার রিপ্লাই না পেয়ে আর করে নি..... প্রথম থেকে ওর মেসেজ পড়তে শুরু করি....

২৫ শে ডিসেম্বর :  রাত দশটা....
" কি করছিস? 

একবার ফোন করতে পারিস না? 

আমি জেগে আছি,  ঘুম আসছে না..... একবার তোর গলার আওয়াজ শুনতে ইচ্ছা করছে।

এতোদিন তো এমন হয় নি,  তোকে সব দেওয়ার পর আর থাকতে পারছি না কেনো? 

আমার শরীর মন জুটে তোর ছোঁয়া শুধু।


২৬ শে ডিসেম্বর : রাত ১১টা ৩০

এতো বললাম তাও করলি না? 

কি হয়েছে?  তোকে তো অফলাইন দেখাচ্ছে।  কোন সমস্যা?  আমাকে বল প্লীজ।

কেউ না থাকলেও আমি আছি তোর সাথে। ..... আই লাভ ইউ সৌম্য....রিয়লি আই লাভ ইউ।


২৮ শে ডিসেম্বর : রাত ১২ টা ০৩

আমি আর থাকতে পারছি না।

চিন্তা হচ্ছে।  এতোদিন অফলাইন কেনো তুই?  কলও ধরিস না? 

প্লীজ.... একবার কথা বল।

৩০ শে ডিসেম্বর,  রাত ১১:৩২

এতো কিছু হয়ে গেলো তুই আমকে জানালি না?  আমিও তো দায়ী এর জন্য।  তোর পাশে দাঁড়ানোর কি যোগ্যতা নেই আমার?  অহনাকে কল করে সব জানলাম আমি.... কষ্ট পাস না..... তমার মত মেয়েদের কোন কিছু দিয়েই বেঁধে রাখা যায় না...... আমি আছি তোর পাশে।  একটা বার কথা বল আমার সাথে।

১ ম জানুয়ারী,  সকাল ৮:৫৬

নতুন বছরের আমার সব ভালোবাসা তোর জন্য।  জানি না কিভাবে দেখা করবো তোর সাথে.... খুব ইচ্ছা করছে ছুটে যাই, তোর পাশে দাঁড়াই.... তুই একবার বল।


৪ঠা জানুয়ারি,  রাত ১১ :০৩

আজ হঠাৎ করে তোর অফিসে পৌছে গেছিলাম, ভেবেছিলাম তোকে পাবো কিন্তু তুই ছিলি না.....নিজের পরিচয় দিই নি আমি...... এতোদূর গেলাম তোকে দেখতে কিন্তু তুই একবার কল ধরলি না..... আমার মনে হয় আমাকেই তুই দোষী করছিস তোর সংসার ভাঙার জন্য..... ঠিক আছে,  আজকের পর আর জ্বলাবো না তোকে..... তবে ভালোবাসবো,  খুব...... খুব ভালোবাসবো....... কোনদিন আবার আমাকে মনে পড়লে জানাস....I love u Soumya.

১৩ ই জানুয়ারি,  রাত ১১ টা ১০
ভেবেছিলাম আর মেসেজ করবো না,  কিন্তু তোকে না জানিয়ে যেতেও ইচ্ছা করছে না। অনুরাগ লন্ডনে একটা অফার পেয়েছে।  আগামী পাঁচ বছর ওখানেই থাকতে হবে। আমিও চলে যাচ্ছি ওর সাথে..... জানি তোকে ছেড়ে থাকতে পারবো না..... কিন্তু তুই তো আমাকে দোষী করে একরকম বিদায় দিয়ে দ্দিয়েছিস তোর জীবন থেকে.... তাই এখানে আর থাকতেও ইচ্ছা করছে না..... জানি না আর কোনদিন দেখা হবে কিনা,  যদি হয় সেদিনও তোকেই ভালোবাসবো আমি..... আর শোন,  যে তোলে মূল্য দেয় নি,  তার জন্য নিজেকে শেষ করিস না...... নিজেকে নতুন ভাবে নতুন পথে চালিত কর..... মনে রাখিস তুই না থাকলেও ওদের কিছু যাবে আসবে না....

আগামী ২৮ তারিখ আমি চলে যাবো.... একবার কি দেখা হবে না তোর সাথে?  "


চমকে উঠি আমি..... আজ ২৫ শে জানুয়ারি,  তার মানে তিনদিন পর তন্বী চলে যাবে?  নিজের উপর অসম্ভব রাগ হলো আমার...... কেনো আমি ওর থেকেও নিজেকে লুকিয়ে রাখলাম?  ওর এই চলে যাওয়ার জন্য তো আমিই দায়ী।  প্রায় দেড় মাসে ওর একটা কল বা মেসেজের রিপ্লাই দেওয়া তো দূর,  দেখিও নি আমি.....

দ্রুতো কল লিস্ট থেকে ওর নাম্বার বের করে কল করি। বুকভরা উৎকণ্ঠা নিয়ে রিং এর আওয়াজ শুনে চলেছি.... এক একটা সেকেন্ড যেনো এক একটা ঘণ্টা..... প্লীজ একবার ধর..... প্লীজ...

ওপাশে কল রিসিভ করে তন্বী,  " এতো দেরী করে ফেললি?  কিসের এতো অভিমান আমার উপর তোর? "

ত্ন্বীর ভাঙা গলা কানে বাজে আমার।

" প্লীজ.... আমাকে ছেড়ে যাস না তন্বী..... " বন্যার জলে ভেসে সামান্য খড়কুটো আকড়ে ধরার মত অবস্থা আমার।

" চাই নি তো..... তবুও এখন আর ফেরার পথ নেই,  " তন্বীর গলায় বিষাদ উপচে পড়ছে।

" যাকে ভালবাসিস না,  চাস না.... সেও চায় না তোকে.... তাহলে কেনো যাবি?  " আমি চিৎকার করে উঠি।

তন্বী সামান্য সময় চুপ করে থাকে,  তারপর বলে,  " জানি না কেনো...... নিজের সাথে লড়ছি তো.... তবুও হেরে যাচ্ছি..... "

" আমি দেখা করবো তোর সাথে..... কালই। " আমি বলি।

" সত্যি আসবি? ........ আমি ভেবেছিলাম।আর দেখা হবে না...... " আবেগে কেঁদে ফেলে তন্বী। 

" হ্যাঁ আসবো.... " দৃঢ়স্বরে বলি আমি। 



আমি বৃষ্টি হয়ে 
তোমার 
নগ্ন শরীর বেয়ে নামতে চাই 
welcome
[+] 6 users Like sarkardibyendu's post
Like Reply


Messages In This Thread
RE: বন্দিনী - by Suryadeb - 21-11-2025, 08:12 PM
RE: বন্দিনী - by Saj890 - 22-11-2025, 12:31 AM
RE: বন্দিনী - by Jamjam - 22-11-2025, 01:09 AM
RE: বন্দিনী - by chndnds - 22-11-2025, 11:57 AM
RE: বন্দিনী - by gungchill - 22-11-2025, 12:25 PM
RE: বন্দিনী - by sarkardibyendu - 22-11-2025, 05:12 PM
RE: বন্দিনী - by sarkardibyendu - 22-11-2025, 04:44 PM
RE: বন্দিনী - by Saheb85 - 22-11-2025, 06:37 PM
RE: বন্দিনী - by Saj890 - 22-11-2025, 06:52 PM
RE: বন্দিনী - by tahsir234 - 23-11-2025, 07:12 AM
RE: বন্দিনী - by incboy29 - 24-11-2025, 02:01 PM
RE: বন্দিনী - by mity odin 2 - 24-11-2025, 03:05 PM
RE: বন্দিনী - by gungchill - 25-11-2025, 12:52 PM
RE: বন্দিনী - by sarkardibyendu - 26-11-2025, 05:32 PM
RE: বন্দিনী - by sarkardibyendu - 26-11-2025, 05:28 PM
RE: বন্দিনী - by zahira - 26-11-2025, 06:27 PM
RE: বন্দিনী - by ray.rowdy - 01-12-2025, 02:35 AM
RE: " কুয়াশার মাঝে..... " (প্রাপ্ত বয়ষ্ক বড়ো গল্প) - by sarkardibyendu - 27-02-2026, 06:23 PM



Users browsing this thread: Bulbul Sheikh, kumer, 13 Guest(s)