26-02-2026, 08:42 PM
(22-02-2026, 08:42 PM)sarkardibyendu Wrote: হতে পারে আপনি নায়িকা হিসাবে অনামিকাকে অনেকটা সিনেমার মত ব্যাতিক্রমী সর্বজয়া মহিলা হিসাবে দেখতে চেয়েছেন, আমি কিন্তু সেভাবে তাকে তৈরী করি নি.... একজন সাধারন ঘরের যুবতী নারী সমাজব্যাবস্থার বীপরিতে হেঁটে ঘর ছাড়ার পর তার অনভিজ্ঞতা, মানুষকে চিনতে না পারা..... নিজের পরিচিতিদের কাছে ঠকে যাওয়া, এইসব নানা ঘাত প্রতিঘাত কাটিয়ে তার অভিষ্টে পৌছানো.... এটাই দেখাতে চেয়েছি, আর সত্যি বলতে নিয়মিত খবর দেখলেই বুঝতে পারবেন মেয়েরা কিভাবে পদে পদে বিপদের মুখে পড়ছে, এমনকি বেশীরভাগই তার পরিচিত, পরিবারের সদস্যও হয়তো.... অনামিকা সংসারী নারী, বাইরের জগতের অভিজ্ঞিতাহীন..... তাই দীপ্তর মত পূর্বপরিচিত যেমন তার সুযোগ নিতে চায়, তেমন আবার পুলোকেশের মত অপরিচিত মানুষ তাকে সাহায্য করতে এগিয়ে আসে...... এটাই সমাজ, মানুষ চেনা এখানে বড়ো দায়...... তাই এখানে গল্পের গরু গাছে এমন না, এটা আপনার আর আমার চিন্তার পার্থক্য....... আমি জানি পাঠক সবসময় নিজেকে নায়ক বা নায়িকার জায়গায় রেখেই ভাবে, আর তাদের আচরন তার ভাবনার সাথে না মিললেই তার ভালো লাগে না সেটা। কিন্তু আসলে একটা বাইরের জগতে অনভিজ্ঞ মেয়ের বাইরের সমাজের অভিজ্ঞতার মাধ্যমেই এগোতে চেয়েছি আমি.... যাই হোক, অনেক ধন্যবাদ..... আমি সবসময় পাঠকের মতামতকে গুরুত্ব দিই.... তাই আপনার কথারো যুক্তি আছে মানছি, কিন্তু আমি কিছু যুক্তি দেখালে আপনি সোজাসুজি সেটাকে নস্যাৎ করে দিচ্ছেন.... আমার একটাই প্রশ্ন, আমার কথাগুলো কি একেবারেই অবাস্তব? এক ধাপ এগিয়ে আপনি বললেন গাছ ছেড়ে চাঁদে পৌছে গেছে...... আসলেই কি তাই?
অনামিকা বাইরের জগতে অভিজ্ঞতাহীনা হতে পারে, তবে মূর্খ নয়। নারী সহজাতভাবে বিপদ অনেক আগে বুঝতে পেরে সাবধানী হয়ে যায়। সেটা প্রথম কথা। আর এই উপন্যাসে যেমন থিক থিক করছে ক্রিমিন্যাল পুরুষেরা সেটা অস্বাভাবিক। এত প্রায় অগুন্তি ক্রিমিন্যাল পুরুষ সমাজে দেখা যায় না।


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)