21-02-2026, 12:13 AM
(20-02-2026, 07:01 PM)sarkardibyendu Wrote:তরতরে গল্পের কাঠামো। মজবুত। শ্রীতমার তরুণী বয়সের অ্যাবিউসের ফল যৌন পারভার্সন - অবিশ্বাস্য ও অকারণ মনে হলেও লেখার শক্তিতে সে বাধা প্রায় অতিক্রান্ত।
কুয়াশার মাঝে...(পর্ব-১৯)
চলন্ত গাড়ীতে জানালার বাইরে কিছুই দেখা যাচ্ছে না অন্ধকারে। মাঝে মাঝে আলোকিত দোকানপাট নিমেষে চোখে ধরা দিয়েই মিলিয়ে যাচ্ছে। দেখার কিছুই নেই সেখানে। তবুও আমি বাইরের দিকে তাকিয়ে আছি.... দৃষ্টিতে যা ধরা পড়ছে সেটা মস্তিষ্ক পর্যন্ত যাচ্ছে না.... মাঝখানে আমার চিন্তা ভাবনা জাল বিছিয়ে রেখেছে। সারাটা দিন এদিক ওদিক ঘুরেছি কিন্তু কোথাও মন স্থির হয়ে বসে নি। সারাক্ষণ একটা অস্থিরতা কাজ করেছে। আট বছরের একটা সম্পর্ক খাদের কিনারায় এসে দাঁড়িয়ে..... সেখান থেকে ফেরার পথ থাকলেও আবার আগের মত মসৃণ করার কোন জায়গা নেই। আশ্চর্য্য হলো তন্বী আর সৌম্যর ভিডিও দেখার পর ওদের প্রতি আমার কোন রাগ বিদ্বেষ কিছুই তৈরী হয় নি..... বরং একটা বিষাদ গ্রাস করে নিয়েছে আমাকে। আমি জানি, সৌম্যর আমার প্রতি যে অগাধ বিশ্বাস ছিলো.... সেটা হয়তো ওর নিজের প্রতিও ছিলো না। আমি জানতাম এমন দিন আসবে যেদিন আমাকে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হবে.... তার জন্য নিজেকে অনেক বার তৈরী করার চেষ্টাও করেছি.... কিন্তু পারি নি।


![[Image: file-00000000df8c7208873a522478a0e4c1.png]](https://i.ibb.co/5Wwh3N3T/file-00000000df8c7208873a522478a0e4c1.png)
![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)