19-02-2026, 08:47 PM
(19-02-2026, 06:14 PM)sarkardibyendu Wrote:যা বাব্বাঃ!এক নিষিদ্ধ প্রেমের উপাখ্যান
সকাল থেকে এই রাস্তা ওই রাস্তা দিয়ে হেঁটেই চলেছে অনামিকা। রাস্তার পাশে দোকানের সাইনবোর্ড দেখে আগেই জেনে গেছে এটা পুরুলিয়া টাউন। যথেষ্ট সরু রাস্তা আর বাড়িঘর বেশ গায়ে গায়ে। দোকানপাট যেনো একটা অপরটার গায়ের উপরে এসে পড়ছে। কোথায় কোনদিকে যাবে কিছুই জানে না। একটার পর একটা ছোট বড়ো রাস্তা আনমনে পার করে এখন একটা তুলনামূলক নিরিবিলি রাস্তায় ঢুকেছে। মোটামুটি চওড়া পাকা রাস্তা। একটা দোকান দেখে কিছু খাওয়ার ইচ্ছা জাগলো..... সকাল থেকে ইতিউতি ঘুরেই গেছে, খাওয়া হয় নি। কিছু না খেলে হাত পা আর চলছে না।


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)