আমি এই সাইটে দীর্ঘদিন কেবল পাঠিকা হিসেবেই আছি। আইডি খুলেছিলাম মন্তব্য করতে। কখনও লেখালেখি করব ভাবি নি। সেরকম কোনও অভিজ্ঞতাও নেই৷ তবুও মনের মধ্যে নানা রকম রঙ খেলা করে। স্বপ্নও থাকে কিছু লুকোনো। যেগুলোকে ফ্যান্টাসী বলেই চাপিয়ে রাখি আমরা ভিন্ন একদিকে। সেরকম কত কল্পনার রাজ্যেই তবে ভেসে যায় আমাদের আদরের পথঘাট। এমনই এক কাল্পনিক জগৎকে কথায় রূপ দেবার প্রচেষ্টায় এই লেখা শুরু। একটি স্লো বিলাদ ফ্যান্টাসী সিরিজ ই বানানোর প্রচেশজটায় আছি আমি। তাই তাড়াহুড়ো যাদের, তারা তৃপ্তি নাও পেতে পারেন। মাসে ২ থেকে ৩টা আপডেট দেবার ইচ্ছে আছে। একজন সহলেখক/এডিটর খুঁজছিলাম। না পাওয়ায় সাহস করে একাই শুরু করছি। ভুল ত্রুটি নিজগুনে ক্ষমা করবেন। সকলকে নমস্কার, সালাম, আদাব।
মুখবন্ধ
জীবন কি কেবলই একঘেয়ে রুটিন, নাকি এর গভীরে লুকিয়ে আছে কোনো অজানাকে ছোঁয়ার তীব্র আকাঙ্ক্ষা? ৩৮ বছর বয়সে পৌঁছে যখন চারপাশের দেয়ালগুলো কেবলই ‘বিচ্ছেদ’ আর ‘একাধিক শূন্যতা’র কথা মনে করিয়ে দেয়, তখন হঠাত করেই কোনো এক অনলাইন প্লাটফর্মের নীল আলোয় নতুন কারো অস্তিত্ব জানান দেয়। একঘেয়ে শহর, ইটপাথরের খাঁচা আর যান্ত্রিক সম্পর্কের ভিড়ে আমরা যখন হাঁপিয়ে উঠি, তখনই শুরু হয় আসল খোঁজার পালা।
এই উপন্যাসটি কেবল দুজন মাঝবয়সী মানুষের প্রেমের গল্প নয়; এটি মূলত শেকল ভাঙার গল্প। একজন ৩৮ বছর বয়সী নারী এবং একজন ৪৫ বছর বয়সী পুরুষ—যাদের পিঠে বিচ্ছেদের ক্ষত আর চোখে অভিজ্ঞতার ভার—তারা যখন প্রথাগত ক্যাফে-রেস্টুরেন্টের দেখা করার রীতি ভেঙে বাইকের সিটে বসে অজানার উদ্দেশ্যে পাড়ি জমায়, তখন থেকেই বদলে যেতে থাকে জীবনের সংজ্ঞা।এই ভ্রমণে বাঙালির চেনা আবেগের মোড়কে আছে পশ্চিমা ঘরানার ভবঘুরে জীবনবোধ। এখানে প্রেম আছে, আছে রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার, আর আছে শরীর ও মনের আদিম ও অকৃত্রিম টান। যৌনতা এখানে কেবল জৈবিক চাহিদা নয়, বরং দীর্ঘদিনের গুমোট একাকিত্ব থেকে মুক্তির এক পলায়ন। ধুলোবালিমাখা পথ, ইঞ্জিনের গর্জন আর হিমেল বাতাসের মাঝে তাদের এই ‘রোড ট্রিপ’ শেষ পর্যন্ত তাদের কোথায় নিয়ে যায়, তা-ই এই গল্পের মূল উপজীব্য।
শহুরে ব্যস্ততা থেকে কিছুটা সময় চেয়ে নিয়ে আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এই বোহেমিয়ান যাত্রায়। যেখানে গন্তব্য নয়, পথই হলো আসল গন্তব্য।
(চলবে)
আমি চলে গেলেও রেশ থেকে যাবে...


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)