Thread Rating:
  • 9 Vote(s) - 2.89 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
অবাধ্য আকর্ষণ ( Contd after Sexdisciple post)
#70
“গুঞ্জন “
ডাক শুনে গুঞ্জন তাকাল, মেহের আলম,
“ বলুন ম্যাডাম “
“ তোমার সাথে কিছু কথা ছিল, আমার চেম্বারে একটু এস “
গুঞ্জন কে সঙ্গে নিয়ে মেহের আলম নিজের চেম্বারে ঢুকল।
“ বস গুঞ্জন, কফি খাবে?”
“ না ম্যাডাম, থাক “
“ লজ্জা করো না, আমি কিন্তু তোমার মায়ের থেকে খুব বেশী ছোট না “
“ না না ম্যাডাম তা বলিনি, বেশ দিন “ একটু অপ্রস্তুতের হাসি হেসে বলল গুঞ্জন। 
“ তোমাকে এখানে ডাকলাম, কিছু কথা ছিল “
“বলুন”
“তুমি কি অনিন্দ্যকে তোমার কাছে নিয়ে রাখতে চাও?”
“ হ্যা ম্যাডাম, নাহলে এখানে আবার যে কিছু হবে না তার তো কোন নিশ্চয়তা নেই “
“ কিন্তু তোমার ওখানে তো সমস্যা বাড়বে বই কমবে না গুঞ্জন”
“ কেন ম্যাডাম?”
“ তোমাদের বাড়ীতে মেম্বার কত জন গুঞ্জন?”
“ সব মিলিয়ে পাঁচ জন “ ……একটু ভেবে উত্তর দিল গুঞ্জন।
“ তাহলে তো কুবের দীক্ষিতের সুবিধা হবে, এই দিল্লী শহরে পাঁচ জন কে কব্জা করার মত গ্যাঙ্গের তো অভাব নেই”
গুঞ্জন কিছুক্ষন চিন্তা করল, তারপর বলল
“ ম্যাডাম তাহলে আমি সিকিউরিটি বাড়াতে বলব “
“ তোমার বাবাকে?”
“ হ্যা ম্যাডাম “
“ কেন বাড়াতে চাইছো জিজ্ঞেস করলে কি বলবে?”
“ বাবাকে পুরো ঘটনাটাই আগাগোড়া বলব”
“ উনি মেনে নেবেন অনিন্দ্য কে? “
গুঞ্জন চুপ, ঘরে যেন পিন পড়লেও আওয়াজ হবে । নিস্তব্ধতা ভাঙল গুঞ্জনই
“ অনিন্দ্য কে আমি ভালবেসে ফেলেছি ম্যাডাম, ওর জন্য ………”
“ আর তোমার বাবাকে ভালবাস না?” গুঞ্জনকে মাঝ পথে থামিয়ে দিয়েই প্রশ্ন করলেন মেহের আলম।
“ বাসি ম্যাডাম, কিন্তু অনিন্দ্যর থেকে বোধহয় বেশি না “ 
“ আচ্ছা গুঞ্জন আমার জেনারেশন, তোমার জেনারেশন আর হয়ত সব জেনারেশনের মধ্যে খুব বড় একটা মিল কি জান?”
অবাক হয়ে তাকিয়ে থাকল গুঞ্জন মেহের আলমের দিকে।
“ পারলে না তো? খুবই সহজ……প্রত্যেক জেনেরেশনই তাদের আগের জেনারেশন কে ভুল বোঝে। আমিও বুঝেছিলাম। “
“ কিছু বুঝলাম না ম্যাডাম “
“ তোমার মত আমিও আমার বাবাকে ভুল বুঝেছিলাম গুঞ্জন। কিন্তু আজ খুব অনুশোচনা হয়, মনে হয় বাবার কথাটা সত্যি যদি একটু বোঝার চেস্টা করতাম “
“ কিন্তু তার সঙ্গে এই ঘটনার কি কানেকশন ?”
“ কানেকশন …… গুঞ্জন তোমার বাবা অনিন্দ্য কে মেনে না নিলে তুমি কি করবে? বাবার বিরুদ্ধে যাবে তো?”
গুঞ্জন মাথা নিচু করে নিরুত্তর থাকল
“ বাবার বিরুদ্ধে যাওয়া খুব খুব সোজা, কিন্তু যে দেওয়াল টা ওঠে সেটা ভাঙ্গা খুব কঠিন। তোমার জেদ আমি জানি গুঞ্জন, তুমি এই ভুল করো না” 
আচমকাই কান্নায় ভেঙ্গে পড়ল গুঞ্জন, তারপর কান্না জড়ানো গলায় বলল
“ বাবাকে আমি খুব ভালবাসি ম্যাডাম, মা মারা যাবার পর অনেকেই আমাকে দায়ী করেছিল, দূরে সরিয়ে দিয়েছিল। কিন্তু বাবা আমাকে কখনো দূরে সরিয়ে দেয়নি। “
চেয়ার ছেড়ে গুঞ্জনের কাছে এলেন মেহের আলম, এসে গুঞ্জনের মাথায় হাত বুলিয়ে বললেন
“ তাহলে তুমি বাবার থেকে দূরে কেন সরে যেতে চাইছ?”
“ তাহলে আমি কি করব ম্যাডাম? অনির কিছু হোক এটাও তো আমি চাইনা “
“ অনিন্দ্যর কিছুই হবে না, অন্তত আমি বেঁচে থাকতে। “
“ তাহলে ও কি হস্টেলেই থাকবে?” চোখ মুছে প্রশ্ন করল গুঞ্জন।
“ না, অনিন্দ্য আমার বাড়ীতে থাকবে “

“ ওয়ে বানারজি”
কাঁটায় কাঁটায় রাত ৯ টা, নিখিল হাজির অনিন্দ্যর কাছে।
“ খাবার খেয়েছিস?”
“ লে কে ভি আয়া রে “ বলেই চোখ টিপল।
“ কি নিয়ে এসেছিস?”
“ গরমাগরম শিঙাড়া, সাথ মে চাটনি। “
“ কটা এনেছিস”
“ only 20 pieces “
“ সারারাত ধরে খাবি নাকি?”
“ মেরা রাত কা মিশন…… বানারজি কা সিকিউরিটি ইনচার্জ”
“শিঙ্গাড়া খেয়ে ?”
“ আরে উও তো নিন্দ না আনে কে লিয়ে রে”
“ শুধু শিঙ্গাড়া তে তোর ঘুম কেটে যাবে?”
“ শিঙ্গাড়া তে কার ঘুম কাটবে? “ 
অনিন্দ্য ঘুরে তাকাল, নার্স ওষুধ নিয়ে দাঁড়িয়ে। বেশ সুন্দরী, বয়স তিরিশের নিচেই হবে। কিন্তু সম্পত্তি বেশ নজর কাড়া। 
“ না না আমার এই বন্ধু বলছিল যে ও শিঙ্গাড়া খেয়ে ঘুম তাড়ায় “
“ ওকে বোল সবাই ঘুমিয়ে পড়লে খেতে। আর তুমি এই ওষুধ টা খেয়ে নাও “ মুচকি হেসে বলল নার্স।
অনিন্দ্য হতভম্বের মত তাকিয়ে থাকল।
“ আরে বাবা অবাক হবার কি আছে, হাসপাতালের নিয়মে বারণ আছে। কিন্তু সেটা ধরা পড়লে, নাও ওষুধ টা খাও “
এবার অনিন্দ্য আর নিখিল দুজনের মুখেই হাসি ফুটল
“ আর হ্যা, আমার জন্য ২ রেখো। রাতে ঘুম কাটাতে হবে তো “ 
“ জরুর জরুর, কব আয়েঙ্গে?” নিখিল টুল ছেড়ে উঠে দাঁড়িয়ে জিজ্ঞেস করল
“ ১২ নাগাদ নার্স রুমে গিয়ে আমাকে ডেক। আমি না থাকলে বলবে নার্স মিরেলা কে ডেকে দিতে “
নার্স মিরেলা চলে যেতেই নিখিল বলে উঠল
“ কিতনা আচ্ছা নার্স হ্যায়, কাশ মেরে ক্লাসমেট হোতি । জিতনা সুন্দর মন উতনা হি সুন্দর ফিগার“
“ লাইন মারবি নাকি একে?”
“ লাভ্লি কো বুড়া লগ সকতা হ্যায় “ মনমরা হয়ে বলল নিখিল
“ বাহ, পুরো জ্ঞানপাপী তো”
“ নহি রে বানারজি, এক গার্ল ফ্রেন্ড রেহনে সে দুসরা গার্ল ফ্রেন্ড নহি রাখনা চাহিয়ে। ইয়ে রুলস কে খিলাফ হ্যায়……”
“ থামলি কেন?”
“ নহি রুলস তো হ্যায়, পর পকড়া জাউ তব না “ বলেই ফিচেল হাসি হেসে উঠল নিখিল।
[+] 1 user Likes dweepto's post
Like Reply


Messages In This Thread
RE: অবাধ্য আকর্ষণ ( Contd after Sexdisciple post) - by dweepto - 03-02-2026, 07:38 PM



Users browsing this thread: 1 Guest(s)