03-02-2026, 12:08 PM
আমি বহুদিন ধরেই এই সাইটে আছি। একজন পাঠিকা হিসেবে। সবার লেখা গল্প পড়ে যাই। মাঝে মাঝে দু-একটা মন্তব্য করি। ভালো না লাগলে এড়িয়ে যাই। কিন্তু কখনো কিছু লেখার ইচ্ছে হয়নি। লেখার সাহসও হয়নি। আজ বেশ কদিন ধরেই একটা ছোট্ট প্লট মাথায় ঘুরছে। ইচ্ছে করছে লেখা শুরু করি। যদিও সাহসে কুলোচ্ছে না। তাই ভাবছি একজন অভিজ্ঞ কো-রাইটার কিংবা মেন্টর পাওয়া গেলে বেশ আলোচনা করে একটা গল্প তুলে ধরতে পারতাম।
কেউ যদি এটুকু অবধি পড়ে আগ্রহী হন তবে তার জন্য একটু প্লট শেয়ার করে রাখছি। এটা একটা ট্রাভেল ভ্লগ ধরনের লেখা হবে। মূলত ভ্রমণপিপাসু একটি জুটি, বাংলার মাটিতেই ঘুরে বেড়াবে, এক্সপ্লোর করবে বাংলাকে, সেটা নিজেদের গাড়িতে বা বাইকে করে। সেই প্রাচীন জিপসিদের মতো দুজন ছন্নছাড়া একটি ভ্রমণ করবে। বাংলায় এর আগে আমি প্রাপ্তবয়স্ক ভ্রমণ উপন্যাস পড়িনি। তাই ভাবছি, কেন না স্লো-পেসড একটা নিজেরা মিলেই লিখে ফেলি। বিশেষ করে বর্তমানের কাপল ভ্লগের যুগে এটা ওরকমই একটা কিছু, কেবল হরফে প্রকাশ্য।
সকলকে জানাই আমার সালাম, নমস্কার, আদাব। পরামর্শ ও সাহায্যের দরখাস্ত রইল।

আমি চলে গেলেও রেশ থেকে যাবে...

![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)