Thread Rating:
  • 5 Vote(s) - 2.6 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
WRITER'S SPECIAL সাধারণ পুরুষ থেকে সুপারম্যান
#1
সাধারণ পুরুষ থেকে সুপারম্যান


হাই। আমি ওয়াহিদ। মনে হয় এই সাইটে আমি সব থেকে বুড়ো। তাই আমি একটু কনফিউজড – এখানে আমি গ্রহণযোগ্য কি না। তাও মনে হল আমার অভিজ্ঞতা শেয়ার করার এর থেকে ভাল প্ল্যাটফর্ম আর নেই। আমি ভাল লেখক নই, তাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

 
আগেই আমার পরিচয় দেই। পরিচয় দেয়ার পরই হয়ত অর্ধেক পাঠক ঝরে যাবেন। তবে শেষ পর্যন্ত যারা থাকবেন, আশা করি এনজয় করবেন এবং কমেন্ট করে মতামত জানাবেন।  
 
আগেই নামে বলেছি - ওয়াহিদ। বর্তমানে আমার বয়স ৪৪। খুবি সাধারণ একজন মানুষ। ৫’১০” হাইট, একটু মোটাসোটা, সাধারণ দেখতে। উচ্চ শিক্ষিত। নিজের একটা ছোটখাটো ব্যবসা আছে। আমি ঢাকায় থাকি, কিন্তু আসলে ফ্যামিলি নিয়ে ঢাকায় ভাল থাকা কষ্টকর বিধায় ফ্যামিলি দেশের বাড়িতে থাকে। আমি বাড়ি-ঢাকা মিলিয়ে থাকি। আর বুঝতেই পারছেন, এই বয়সে বেশিরভাগ সময় একাই থাকা হয়। কারন বন্ধুবান্ধব ক্যারিয়ার, ব্যবসা নিয়ে ব্যস্ত। আমার মত একা তো কেউ থাকে না। স্ত্রীও একা একা পরিবার সামলাতে ব্যস্ত। মন ও শরীরের একাকীত্ব কি, তা একা যারা – তারাই কেবল বুঝবেন।
 
যাই হোক, এখন যে অভিজ্ঞতার কথা শেয়ার করছি, তার সময়কাল ৩ বছর আগে। আমার বয়স ৪১। একাকীত্ব কাটাতে সবার মত আমিও ইন্টারনেটেই সময় কাটাই। সবাই জানেন, ফেসবুক গ্রুপ গুলো থেকে রিয়েল কারও সাথে পরিচয় হয় না। সবাই ফেক। ডেটিং সাইট থেকে মোটামুটি কিছু আসল মানুষ পাওয়া যায়, যদিও বেশিরভাগই পেইড, তাও তারা আসল তো। তাই মাঝেমাঝে ডেটিং এপ ব্রাউজ করি। কিন্তু আমার মত সাধারণ, বুড়ো, গরীব মোটা লোকের সাথে ম্যাচ হয় না সহজে কারও। যাও হঠাৎ দুই একজনের সাথে ম্যাচ হয়, চ্যাট হয়, তারা আমার পকেটের অবস্থা বুঝে আস্তে করে সটকে পড়ে। তাও আমার একটু সময় কাটে আরকি।
 
যাই হোক, হটাৎ সন্ধ্যার পর নোটিফিকেশনের আওয়াজ পেয়ে মোবাইলটা হাতে নিয়ে দেখি টিন্ডার এর নোটিফিকেশন। স্ক্রিনে ভেসে উঠলো সেই কাঙ্ক্ষিত লেখা— "It's a Match!"
 
অন্য সব সময়ের মত আস্তে, ধীরে Tinder খুললাম। কারন জানিই তো কি অপেক্ষা করছে। কিন্তু ম্যাচ দেখেই হার্টটা ধক করে উঠল। এত সুন্দরী একজন মহিলা আমার সাথে ম্যাচ করল? তাড়াতাড়ি প্রোফাইলে গিয়ে আবার ছবিগুলো দেখলাম। কারন আমি কবে ওকে Right Swap করেছি, তাও মনে করতে পারছি না।
 
লাল শাড়িতে, হালকা হাসি, চোখে একটা শান্ত গভীরতা। বায়োতে লেখা – "Widow, looking for meaningful connection. Open-minded." মনে মনে প্রার্থনা করলাম, খোদা যেন জীবনটা সার্থক বানায়। আমি গভীর শ্বাস নিয়ে টাইপ শুরু করলাম।
 
আমি:  হ্যালো Dolly। আশা করি আপনি ভালো আছেন। আপনার প্রোফাইল দেখে খুব ভালো লাগল। আমি ওয়াহিদ, ঢাকায় থাকি। আপনার সাথে পরিচয় হওয়াটা সত্যিই আনন্দের। ?
উত্তর এল প্রায় দশ মিনিট পর।
 
Dolly: হ্যালো ওয়াহিদ। ধন্যবাদ। আমিও ভালো আছি। আপনার প্রোফাইল দেখে মনে হলো খুব পরিপাটি আর ভদ্র একজন মানুষ। কী করেন আপনি?
আমি:  একজন খুদ্র ব্যবসায়ী। একা থাকি। আপনি কী করেন?
Dolly: আমি আগে একটা কলেজে পড়াতাম। এখন আর চাকরি করি না। বাসায় থাকি, মেয়েদের দেখাশোনা করি। দুটো মেয়ে – রিমি আর ঝুমা। বড় মেয়ে রিমি ইউনিভার্সিটিতে পড়ে, ছোটটা ঝুমা কলেজে।
আমি:  ওয়াও, শিক্ষকতা করতেন? নিশ্চয়ই অনেক সুন্দর অভিজ্ঞতা। আমার মা-ও ছোটবেলায় আমাকে আর আমার বোনকে পড়াতেন। সেই স্মৃতি এখনো মনে পড়ে। আপনার মেয়েরা নিশ্চয়ই খুব ভালো ছাত্রী।
 
কথা এগোতে লাগল। আমি ইচ্ছে করে সবকিছু ধীরে ধীরে নিয়ে যাচ্ছি। ওর জীবন, ওর পছন্দ-অপছন্দ, বই, গান, রান্না – সব নিয়েই কথা বলছি। ও বলল ও বাংলা উপন্যাস খুব ভালোবাসে, বিশেষ করে হুমায়ূন আহমেদ আর রবীন্দ্রনাথ। আমি বললাম আমারও প্রিয় হুমায়ূন, আর শরৎচন্দ্র।
Dolly: আপনি শরৎচন্দ্র পড়েন? অনেক পুরুষই এখন পড়ে না।
আমি:  পড়ি তো। "দেবদাস", "শ্রীকান্ত", "চরিত্রহীন" – এগুলো পড়লে মনে হয় মানুষের মনের গভীরতা কতটা। আর নারী চরিত্রগুলো যেভাবে লেখা, সেটা অসাধারণ। আমার মতে, একজন পুরুষ যদি নারীর মন বোঝার চেষ্টা করে, তাহলে সম্পর্কগুলো অনেক সুন্দর হয়।
Dolly: খুব সুন্দর কথা বললেন। এতদিনে এমন কথা খুব কম শুনেছি।
 
রাত প্রায় সাড়ে এগারোটা। কথা থামার নাম নেই। আমি জিজ্ঞেস করলাম ওর দৈনন্দিন জীবন কেমন। ও বলল, সকালে উঠে মেয়েদের টিফিন তৈরি করে, তারপর বাসার কাজ, বিকেলে মেয়েদের সাথে গল্প, রাতে একটু টিভি বা বই।
আমি:  শুনেই মনে হচ্ছে আপনি খুব যত্নশীল একজন মা। আর নিশ্চয়ই খুব সুন্দর রাঁধেন। কোন ডিশটা আপনার স্পেশালিটি?
Dolly: (হাসির ইমোজি) বিরিয়ানি আর ইলিশ মাছ ভাপা। মেয়েরা খুব পছন্দ করে।
আমি:  ওয়াও! আমারও দুটোতেই দুর্বলতা। কোনোদিন যদি সুযোগ হয়, তাহলে টেস্ট করে দেখতে চাই। ?
 
কথা এভাবেই চলতে লাগল। আমি কোনো নটি কথা বলিনি, কোনো কমপ্লিমেন্টও দিইনি যেটা অতিরিক্ত। কারণ ভেতরে আমি যতই কামুক হই, আমি একজন নিপাট ভদ্রলোক। আমি কাউকে অসম্মান করি না। আমি ডলিকে শুনছি, বুঝছি, আর সহানুভূতি দেখাচ্ছি।
 
ও বলল স্বামী হারানোর পর জীবনটা অনেক একা লাগে, কিন্তু মেয়েরা ওকে সাহস দেয়। আমি বললামঃ
আমি:  জীবনে দুঃখ আসে, কিন্তু যারা পাশে থাকে তাদের জন্যই আবার হাসি ফোটে। আপনার মেয়েরা আপনার শক্তি। আর আপনি নিশ্চয়ই তাদের জন্য অনেক গর্ব করেন।
রাত একটা বেজে গেল। আমি বললাম,
আমি:  অনেক রাত হয়ে গেছে। আপনার ঘুমানোর সময় হয়েছে নিশ্চয়ই। আমার সাথে এতক্ষণ কথা বলার জন্য সত্যিই ধন্যবাদ। খুব ভালো লাগল।
Dolly: আমারও খুব ভালো লাগল। অনেকদিন পর এমন শান্তিতে কথা বললাম। কাল আবার কথা বলব?
আমি:  অবশ্যই। গুড নাইট, Dolly। সুন্দর স্বপ্ন দেখবেন।
 
পরের দিন সকালে উঠে প্রথম কাজ ফোন চেক করা। মেসেজ এসেছে রাত দেড়টায়।
Dolly: একটা কথা বলার ছিল। আসলে এই প্রোফাইলটা আমি না, আমার বড় মেয়ে রিমি চালাচ্ছে। মা এখন ঘুমাচ্ছেন ওঁর ঘরে। আমি আর ঝুমা মিলে মাকে টিন্ডারে নামিয়েছি। মা প্রথমে একদম রাজি হননি, বলেছিলেন "এসব কী হবে?" কিন্তু আমরা বললাম, মা তুমি এত সুন্দরী, এত ভালো মনের মানুষ, একা থাকবে কেন? জীবনটা একটু উপভোগ করো।
আমি অবাক হয়ে পড়ছি।
Dolly: (আরেকটা মেসেজ) আপনার সাথে কথা বলে আমি আর ঝুমা খুব খুশি। অন্য যারা ম্যাচ করেছে, তাদের প্রথম মেসেজই ছিল "হাই সেক্সি", "কী পরে আছো", "পিক পাঠাও" এসব। কিন্তু আপনি এত সুন্দর করে কথা বলেছেন, এত সম্মান দিয়ে, এত ধৈর্য নিয়ে। মা'র জন্য ঠিক এমন একজন মানুষই দরকার। যে বুঝবে, যে শুনবে, যে আগ্রাসী না। আমি মা'কে সব বলব কাল সকালে। আর আপনার সাথে কথা বলিয়ে দেব। ধন্যবাদ ওয়াহিদ আঙ্কেল। আপনি সত্যিই একজন জেন্টলম্যান।
 
আমি হাসছি। মেয়ে দুটো কী ওপেন মাইন্ডেড! কিন্তু সবচেয়ে ভালো লাগল যে আমার ধৈর্য আর ভদ্রতার জন্য ওরা আমাকে পছন্দ করেছে।
 
আমি:  রিমি, তোমাকে আর ঝুমাকে ধন্যবাদ। তোমরা তোমাদের মা'কে খুব ভালোবাসো, এটা বোঝা যায়। আমি খুশি যে তোমাদের ভালো লেগেছে। আমি কোনো তাড়াহুড়ো করতে চাই না। তোমার মা যদি চান, তাহলে ধীরে ধীরে কথা এগোবে। তুমি মা'কে বলো, আমি কোনো চাপ দেব না। শুধু একটা সুন্দর বন্ধুত্ব চাই।
Dolly: (রিমি) ঠিক আছে। মা সকালে উঠে আমি সব বলব। আর আপনাকে বলব যে আপনি খুব ভালো মানুষ। গুড নাইট ভাইয়া।
 
সারাদিন অপেক্ষা করলাম। বিকেলে মেসেজ এল।
Dolly: হ্যালো ওয়াহিদ। আমি ডলি। রিমি সব বলেছে। আমি খুব লজ্জা পাচ্ছি। কিন্তু মেয়ে দুটো এত জোর করল যে আর না বলতে পারলাম না। আপনার সাথে কথা বলে রিমি খুব প্রশংসা করেছে। বলেছে আপনি খুব ভদ্র আর বোঝেন। আমি... আসলে অনেকদিন কারো সাথে এভাবে কথা বলিনি। আবার শুরু করতে একটু ভয়ও করছে। কিন্তু আপনার সাথে কথা বলতে ইচ্ছে করছে।
আমি:  Dolly, লজ্জা পাওয়ার কিছু নেই। আমি খুশি যে আপনি কথা বলতে চান। আমরা ধীরে ধীরে এগোব। কোনো তাড়া নেই। শুধু দুজন মানুষের মধ্যে একটা সুন্দর বন্ধুত্ব হোক। আপনার যেদিন ইচ্ছে, সেদিন কথা বলবেন। আমি অপেক্ষা করব।
Dolly: ধন্যবাদ ওয়াহিদ। আপনার এই কথাগুলো শুনে খুব ভালো লাগছে। কাল সকালে আবার কথা বলব?
আমি:  অবশ্যই। গুড নাইট, Dolly। ভালো ঘুমোন।
 
এভাবেই শুরু হলো একটা নতুন, শান্ত, রোমান্টিক যাত্রা।
 
পরদিন সকালে চোখ খুলেই ফোনটা হাতে নিলাম। নয়টা বাজে। একটা মেসেজ এসেছে।
Dolly: গুড মর্নিং ওয়াহিদ।
আমি হাসলাম।
তৎক্ষণে রিপ্লাই করলাম।
আমি:  গুড মর্নিং Dolly।
Dolly: ধন্যবাদ ওয়াহিদ। আমি সকালে উঠে চা খাচ্ছি। আপনি কী করছেন?
আমি:  আমি মাত্র উঠলাম। আপনার মেসেজ দেখে মনটা ফ্রেশ হয়ে গেল। আপনার সকাল কেমন কাটে?
Dolly: মেয়েদের ঘুম থেকে তুলি, টিফিন তৈরি করি। তারপর বাসার কাজ। আজকে রান্না করব ইলিশ মাছ ভাপা। রিমি খুব পছন্দ করে।
আমি:  ওয়াও! আমারও প্রিয়। ছোটবেলায় মা বানাতেন। সেই স্মৃতি মনে পড়ে গেল। আপনার হাতের রান্না নিশ্চয়ই দারুণ হয়।
এভাবেই শুরু হলো আমাদের প্রতিদিনের কথা। সকালে গুড মর্নিং, দুপুরে কেমন আছেন, রাতে গুড নাইট। প্রথম সপ্তাহটা ছিল শুধুই বন্ধুত্ব। আমি কখনো ওর চেহারার কথা বলিনি, কোনো কমপ্লিমেন্ট দিইনি যেটা বেশি ব্যক্তিগত। শুধু ওর জীবন, ওর পছন্দ, ওর দুঃখ-সুখ শুনেছি। ও বলল স্বামীকে হারানোর পর প্রথম কয়েক বছর খুব কষ্টে কেটেছে। মেয়েরা ছোট ছিল। কিন্তু ওরা বড় হওয়ার সাথে সাথে জীবনে আলো ফিরে এসেছে।
Dolly: মেয়ে দুটো আমার সব। কিন্তু ওরা বলে, মা তুমি শুধু আমাদের জন্য বাঁচো না। নিজের জন্যও একটু বাঁচো। তাই ওরা আমাকে টিন্ডারে নামিয়েছে। আমি প্রথমে রাগ করেছিলাম। কিন্তু এখন বুঝছি ওদের কথা ঠিক।
আমি:  ওরা খুব ভালোবাসে আপনাকে। আর আপনি নিজেকে একটু সময় দেওয়ার যোগ্য। জীবনটা তো শুধু দায়িত্ব পালন করার জন্য না। একটু হাসি, একটু আনন্দও দরকার।
 
এভাবে কথা চলতে থাকল। আমরা Tinder থেকে WhatsApp এ গেলাম।
দ্বিতীয় সপ্তাহে কথা একটু গভীর হলো। আমরা বই নিয়ে কথা বললাম, গান নিয়ে কথা বললাম। ও রবীন্দ্রসংগীত ভালোবাসে। আমি বললাম আমার প্রিয় লতা মঙ্গেশকরের পুরনো গান। ও একদিন ভয়েস নোট পাঠাল – "আমার মিলন লাগি তুমি" গানটা গাইল। গলা নরম, মিষ্টি। শুনে আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। আমিও একটা ভয়েস নোট পাঠালাম – হেমন্ত মুখোপাধ্যায়ের "আমার এই পথচাওয়াতে যদি"।
Dolly: আপনার গলা খুব সুন্দর। শুনে মনে হলো অনেকদিনের পরিচিত কেউ কথা বলছে।
আমি:  আপনার গলা শুনে আমারও তাই লাগল। যেন কোনো পুরনো স্মৃতি জেগে উঠল।
 
তৃতীয় সপ্তাহে কথায় একটা অন্য রং এল। আমরা ছবি শেয়ার করতে শুরু করলাম। প্রথমে সাধারণ – সূর্যাস্তের ছবি, রাস্তার ছবি, খাবারের ছবি। তারপর ও একদিন পাঠাল একটা ছবি – ও শাড়ি পরে বারান্দায় দাঁড়িয়ে। লাল জামদানি শাড়ি, চুল খোলা। আমি অনেকক্ষণ তাকিয়ে রইলাম।
আমি:  এই ছবিটা অসাধারণ। শাড়িটা আপনার ওপর খুব মানিয়েছে। লাল রংটা যেন আপনার মুখের আভা বাড়িয়ে দিয়েছে।
Dolly: ধন্যবাদ। আমি শাড়ি খুব ভালোবাসি। পরলে নিজেকে অন্যরকম লাগে। আপনি কী পছন্দ করেন মেয়েদের পরতে?
আমি:  শাড়ি তো সবচেয়ে সুন্দর। বিশেষ করে যখন কেউ এত সুন্দরভাবে পরে যে শাড়িটা যেন তার শরীরের অংশ হয়ে যায়। আপনার মতো।
এই প্রথম আমি একটু ব্যক্তিগত কমপ্লিমেন্ট দিলাম। ও লজ্জার ইমোজি পাঠাল। কিন্তু তারপর থেকে কথায় একটা মিষ্টি উষ্ণতা এল। আমি ওকে বললাম আমার ছোটবেলার গল্প, কীভাবে বাবা-মা আমাকে মানুষ করেছেন। ও বলল ওর স্বামীর সাথে প্রেমের গল্প। কীভাবে বিয়ে হয়েছিল। কিন্তু শেষে বলল,
Dolly: সেই স্মৃতি আছে। কিন্তু এখন নতুন করে বাঁচতে ইচ্ছে করে। আপনার সাথে কথা বলে সেই ইচ্ছেটা জেগে উঠছে।
আমি:  আমারও তাই লাগছে Dolly। আপনার সাথে কথা বলে মনে হয় জীবনে আবার বসন্ত এসেছে।
চতুর্থ সপ্তাহে কথা আরও গভীর হলো। আমরা রাতে অনেকক্ষণ কথা বলতাম। ও বলল ও একা শুয়ে থাকলে অনেক কথা মনে পড়ে। আমি বললাম আমারও তাই। একদিন রাতে ও লিখল,
Dolly: আজকে আপনার কথা খুব মনে পড়ছিল। আপনার গলা শুনতে ইচ্ছে করছে।
আমি তৎক্ষণে কল করলাম। প্রথম কথা। ওর গলা শুনে আমার শরীরে কাঁটা দিয়ে উঠল। নরম, একটু ভারী, কিন্তু মিষ্টি। আমরা প্রায় এক ঘণ্টা কথা বললাম। জীবন, স্বপ্ন, ভবিষ্যৎ। ও বলল,
Dolly: আপনার সাথে কথা বলে মনে হয় অনেকদিনের পরিচিত। যেন আপনাকে আমি চিনি অনেকদিন ধরে।
আমি:  আমারও তাই লাগে Dolly। আপনার সাথে কথা বলে মনটা শান্তি পায়। আর একটা অদ্ভুত টান অনুভব করি।
 
পঞ্চম সপ্তাহে রোমান্স আরও স্পষ্ট হলো। আমরা ভয়েস নোট পাঠাতে শুরু করলাম প্রতিদিন। ও একদিন বলল,
Dolly: আজকে একটা সবুজ শাড়ি পরেছি। আপনার কথা মনে করে। আপনি তো বলেছিলেন সবুজ মানায়।
আমি ছবি চাইলাম। ও পাঠাল। সবুজ নেটের শাড়ি। বুকের খাঁজ একটু দেখা যাচ্ছে। আমার হার্টবিট বেড়ে গেল।
আমি:  Dolly... তুমি অপূর্ব লাগছো। এই শাড়িটা তোমার ওপর যেন জাদু। আমি তো ছবি দেখে চোখ ফেরাতে পারছি না।
Dolly: (লজ্জার ইমোজি) তুমি বলো তাই পরেছি। তোমার কথা মনে করে।
এই প্রথম "তুমি" সম্বোধন হলো। আমার বুকের ভেতরটা কেঁপে উঠল।
ষষ্ঠ সপ্তাহে আমরা প্রায় প্রতিদিন কল করতাম। রাতে শুয়ে শুয়ে কথা বলতাম। একদিন ও বলল,
Dolly: ওয়াহিদ... আমি তোমাকে দেখতে চাই। সামনে দেখতে চাই। তোমার চোখে চোখ রেখে কথা বলতে চাই।
আমার গলা শুকিয়ে গেল।
আমি:  আমারও তাই ইচ্ছে Dolly। প্রথম দিন থেকে। তুমি কবে চাও?
Dolly: পরশু সন্ধ্যায়? মেয়েরা কোচিংয়ে যাবে। আমরা একটা কফি শপে বা রেস্টুরেন্টে মিট করতে পারি। আমি শাড়ি পরে আসব। তোমার পছন্দ মতো।
আমি:  পারফেক্ট। ধানমন্ডির Soi 7 রেস্টুরেন্টে? সন্ধ্যা সাতটা?
Dolly: ঠিক আছে। কিন্তু একটু নার্ভাস লাগছে। অনেকদিন পর কারো সাথে এভাবে দেখা করব।
আমি:  আমিও নার্ভাস। কিন্তু আমি জানি, তোমাকে সামনে দেখলে সব নার্ভাসনেস চলে যাবে। শুধু তোমার হাসি দেখার জন্য অপেক্ষা করছি।
Dolly: আমিও। গুড নাইট ওয়াহিদ। কাল দেখা হবে।
আমি:  গুড নাইট Dolly।
 
এভাবে দুই মাসের অনলাইন বন্ধুত্ব ধীরে ধীরে গভীর রোমান্সে রূপ নিল। প্রতিটা কথা, প্রতিটা ভয়েস নোট, প্রতিটা ছবি – সবকিছু আমাদের কাছে একটা একটা করে সিঁড়ি হয়ে উঠল। আর অবশেষে সেই সিঁড়ির শেষ ধাপে পৌঁছে গেলাম – প্রথম দেখা।


(চলবে - যদি পাঠক চান)
Exclamation  if you want to communicate, please PM me or mail to wahidctbd @ g m a i l . c o m  thanks
[+] 5 users Like seniorwahid's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
সাধারণ পুরুষ থেকে সুপারম্যান - by seniorwahid - 23-01-2026, 02:46 PM



Users browsing this thread: 1 Guest(s)