29-10-2025, 03:53 PM
(23-10-2025, 02:33 PM)ধূমকেতু Wrote: আসলে ব্যাপারটা আপনাকে বলি....
আমার চিন্তা আপনার মতো এতো গভীরে পৌছায়নি। পর্বগুলো পড়ার পর হঠাৎ ই লাইনটা মাথায় এসেছে। তাই কমেন্ট করেছিলাম। যাইহোক, গল্পটা এতো আকর্ষণীয় কেন তা আপনার গল্পের চরিত্রগুলো কে নিয়ে গভীর চিন্তাভাবনা সম্পর্কে জানার পর বুঝতে পারছি। চরিত্রগুলোকে আপনি স্রষ্টা হিসেবে কন্ট্রোল না করে তাদের দৃষ্টিকোণ থেকে ভাবার চেষ্টা করছেন তাদের প্রতিটি পদক্ষেপে। তারা বাস্তবে থাকলে কী করতো, কীভাবে ভাবতো, কীভাবে অন্যদের সাথে বিহেভ করতো, কেন করতো, সবই আপনি মাথায় প্লে করার চেষ্টা করছেন একটা সেমি রিয়ালিস্টিক দৃষ্টিভঙ্গি থেকে। হয়তো একারণেই একটা লেখা আর নয়টা লেখা থেকে আলাদা হয়ে উঠে। আশা করি গল্পটা চালিয়ে যাবেন।
