26-03-2023, 05:43 AM
সম্পর্কেরা হাত বাড়িয়ে ছুঁতে চাইলে
বহুদিন না ফোটা ফুল গাছে ফুল আসে,
বন্ধু কেউ ভালোবেসে কাঁধে হাত রাখলে
'অন্তর্দহন' শূন্যতা আঁকতে আঁকতে ছুটি নেয়!
যে মেয়েটাকে দীর্ঘ দশ বছর ধরে ভালোলাগে,
পরকীয়ায় মাখামাখি মেনে নিতে পারিনি বলে
কফিসপে ম্যাচুওরড প্রেমের হাত
রাখতে পারিনি তার হাতে ।
এখন ভোর বেলা উঠি, গাছে জল দিই
পাখিদের দানা দিই, কাঠবিড়ালীদের বাদাম,
এখন ওরাই আমার সুখ দুঃখের জিয়নকাঠি।
অফিসের ব্যাগ বইতে বইতে
গাছের পাতা ঝরে যায়,
বসন্তের ফেলে আসা ফুলও বিবর্ণ হয়
পাতাঝরা হৈমন্তিক সন্ধ্যার মতো
কঙ্কাল সার ভাবনারা দাঁড়িয়ে থাকে
জানালার ক্যানভাস জুড়ে।
বহুদিন না ফোটা ফুল গাছে ফুল আসে,
বন্ধু কেউ ভালোবেসে কাঁধে হাত রাখলে
'অন্তর্দহন' শূন্যতা আঁকতে আঁকতে ছুটি নেয়!
যে মেয়েটাকে দীর্ঘ দশ বছর ধরে ভালোলাগে,
পরকীয়ায় মাখামাখি মেনে নিতে পারিনি বলে
কফিসপে ম্যাচুওরড প্রেমের হাত
রাখতে পারিনি তার হাতে ।
এখন ভোর বেলা উঠি, গাছে জল দিই
পাখিদের দানা দিই, কাঠবিড়ালীদের বাদাম,
এখন ওরাই আমার সুখ দুঃখের জিয়নকাঠি।
অফিসের ব্যাগ বইতে বইতে
গাছের পাতা ঝরে যায়,
বসন্তের ফেলে আসা ফুলও বিবর্ণ হয়
পাতাঝরা হৈমন্তিক সন্ধ্যার মতো
কঙ্কাল সার ভাবনারা দাঁড়িয়ে থাকে
জানালার ক্যানভাস জুড়ে।

![[+]](https://xossipy.com/images/bootbb/collapse_collapsed.png)