21-03-2023, 10:07 AM
(21-03-2023, 12:08 AM)জবা দাশ জয় দাশ Wrote: জুপিবাবু আপনি চাইলে কিন্তুু একটা Jupiter10 Official YouTube চ্যানেল খুলতে পারেন সেখানে আপনার লেখা গল্পগুলো অডিও আকারে রুপান্তর হবে, নারী ক্যারেক্টারের জায়গায় নারী কন্ঠ পুরুষ ক্যারেক্টারের জায়গায় পুরুষ কন্ঠ সাথে মিউজিক টোন সানডেসাসপেন্সের মতো পুরো কেপে যেতো ইউটিউব সমাজ, এখানে গল্প পড়ে সোজা চলে যেতাম ইউটিউব চ্যানেলে অডিও শুনতে আমাদের পাঠকদের তো সোনায়সোহাগা হত দুই রকম ভাবে গল্প উপভোগ করার ভেবে দেখবেন জুপিবাবু ।
এটা আমার মনের কথা বলে দিলেন আপনি। আমিও রাতে যখন সানডে সাসপেন্স শুনতাম তখন মনে হত যদি এইরকম গল্প পাঠ করতে পারতাম। যদি আমি গল্প লিখতে পারতাম। আমার লেখা পাঠ করা হত। ইচ্ছে গুলো একটু একটু করে পূরণ হতে দেখে ভালো লাগছে।
তবে গল্প পাঠের জন্য একটা গ্রূপের প্রয়োজন হয়। সেটা আমার এই মুহূর্তে নেই।
যিনি এই গল্প টা পাঠ করেছেন তার সঙ্গে কথা হল। বেশ সুন্দর পাঠ করেছেন। এবং ওনার চ্যানেল অনুযায়ী ভালো রেসপন্স পেয়েছেন তিনি।
অনেক সময় শুধু ভেবে নিলেই বাস্তব হওয়ার সম্ভাবনা তৈরী হয়। এক্ষেত্রে এমনও হতে পারে। আমি কোনো ইউটুব চ্যানেল খুলে ফেললাম এবং আমার গল্প পাঠ করলাম। আমার ভয়েস শ্রুতিমধুর হলেও গোটা গোটা এবং স্পষ্ট নয়। অনেকটাই জড়ানো। আমার প্রাক্তন প্রেমিকা বলতো আমার নাকি সবসময় সর্দি লেগেই থাকে। তাই ওই রকম অনুনাসিক কণ্ঠ ব্যবহার করি।
আপনার উপদেশ মন্দ নয়। শুরু করা যেতেই পারে। :)


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)