04-03-2023, 06:34 PM
(04-11-2022, 10:28 PM)Jupiter10 Wrote: রসুমিত্রা ও তনুশ্রীর খুনসুটি খুব ভাল লেগেছে
অফিসের তিনজনেই সুমিত্রার কোনও মেক আপ না পরা সহজ সৌন্দর্যের দ্যুতিতে প্রায় হতচকিত ও বিহ্বল হয়ে পড়েছিল। বিজয় শর্মা বিবাহিত। তাই তার অতটা না হলেও আমন ও তনুশ্রীর উপর সুমিত্রার রূপের প্রভাব পড়েছিল সবচেয়ে বেশি। বিয়ের সইটই হয়ে যাবার পর সুমিত্রা তাদের সঙ্গে কথা বলা শুরু করতেই অবশ্য স্বাভাবিক হয়ে এসেছিল তারা। তনুশ্রী তাকে সুমিত্রাদি বলে ডেকে খুব গল্প জুড়ে দিয়েছিল। এমনকি মিষ্টি ফাজলামিও বাকি ছিল না।
“সুমিত্রাদি, ওমা সিঁদুর পরে বিয়ে করতে এসেছ যে? তোমাদের বিয়ে হল কবে? বিয়ে তো এখন হল! ” রেস্টুরেন্টে বসে খিলখিল করে তার গায়ে গড়িয়ে পড়ে হাসছিল তনুশ্রী। এর কারণ হল সুমিত্রা রেজিস্ট্রি বিয়ের দিনে সই করতে শাখা সিঁদুর পরে গেছিল ।
“অ্যাই, রেজিস্ট্রি বিয়েই সব?” সুমিত্রা হেসে চোখ পাকিয়ে বলেছিল, “গত সপ্তাহেই রীতিমত মন্ত্র পড়ে বিয়ে করেছি আমরা!” সুমিত্রা হেসে তার গাল টিপে দিয়েছিল।


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)