02-03-2023, 12:19 PM
(04-11-2022, 10:26 PM)Jupiter10 Wrote:জুপিটারদা, গতবারের মত বিস্তৃত বিবরণ চাই এবারও
কোনারক ভ্রমণসহ-লেখক – nilr1
|| ১ ||
অ্যালার্ম দেওয়া ছিল রাত সাড়ে তিনটেয়। সঞ্জয় উঠে পড়েছিল অ্যালার্ম বাজার আগেই। তারা গতকাল রাত আটটার মধ্যেই খেয়েদেয়ে শুয়ে পড়েছিল। প্রথম বিমান ভ্রমণের ও মধুচন্দ্রিমার উত্তেজনায় ঘুম আসতে চাইছিল না দুজনেরই। না সঞ্জয়ের। না তার নবোঢ়া পত্নী সুমিত্রার। আজ মে মাসের ৬ তারিখ হলেও গরম খুব একটা নেই। ঘরের পুব মুখে পর্দা তোলা খোলা জানালা দিয়ে মাঝে মাঝে বাতাস দিচ্ছে। ঘোর অমাবস্যায় বাইরে কিছু দেখা যায় না যদিও। যদিও সারাদিনই আকাশ আজ মেঘলা মত ছিল। গুমোট মেঘ না। বাতাসে উড়ে যাওয়া হাল্কা মেঘ। এখনও রাতের ঘন অন্ধকার আকাশো বোধহয় মেঘলাই। তাই বাতাস দিচ্ছে মাঝে মাঝে।


![[Image: Illustration333333333333.jpg]](https://i.ibb.co/G7HM2Y7/Illustration333333333333.jpg)
![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)