Thread Rating:
  • 391 Vote(s) - 3.7 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
দেবশ্রী - এক স্বর্গীয় অনুভূতি
(18-12-2022, 01:09 AM)Shankho Wrote: কাকা আছি South calcutter..CM এলাকা..বলরাম Bose ঘাট road.. happy

এইতো পুরো কলকাতা আছে আমার পাশে। আর কি চাই।

আপনাকে একটা গল্প বলি। গল্প নয় সত্যি। বরং এই ঘটনা আপনি আমি প্রত্যেকেই সম্মুখীন হই বা হয়েছি কখনও। বাসস্ট্যান্ডের ঘটনা।বাসস্ট্যান্ড এমন একটা জায়গা যেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে অনেক কিছু দেখতে পাওয়া যায়। অভিজ্ঞতা অর্জন করা হয়।

সেক্টর ফাইভ থেকে বাস ধরার জন্য দাঁড়িয়েছিলাম। আমার সঙ্গে কিছু লোকজনও ছিল। সেখানে নিয়মিত বাস ধরি বলে অনেকেরই মুখ চেনা হয়ে গিয়েছিল।
সেদিন আমিও বাস ধরার জন্য এক কোণে দাঁড়িয়ে ছিলাম। হঠাৎই একজন পঞ্চাশোর্ধ বৃদ্ধ ব্যক্তি। রুগ্ন চেহারা। ফর্সা গায়ের রং। মলিন পোশাক। আধ পাকা চুল। আধ পাকা কামানো দাড়ি নিয়ে বকবক করতে করতে আমাদের দিকে এগিয়ে আসছিলো। মুখে অশ্রাব্য গালাগালি। মা বোন নিয়ে। মেয়েদের গোপন অঙ্গ উচ্চারণ করে গালাগালি।

লোকটার ভাবভঙ্গি দেখে বুঝলাম লোকটা উন্মাদ এবং ভিক্ষুক। তবে ওর মা বোন নিয়ে গালাগালি সহ্য হচ্ছিলো না। বাসস্ট্যান্ডএ আমাদের সামনে এসে খিস্তি দিচ্ছিলো। আমি লোকটাকে পর্যবেক্ষণ করছিলাম। কিছু লোক ওর গালাগালি মেনে নিতে পারছিলো না। ওরা ওর কাছে গিয়ে সপাটে গালে দুটো চড় বসিয়ে দিল। দেখলাম লোকটা আরও হিংস্র হয়ে উঠল। বলল, " তোরা জানিসনা আমি কার লোক! আমি কি তোরা জানিসনা। আমি এই আমি ওই ইত্যাদি"। উন্মাদ ভিক্ষুক শুধু আমিত্ব এই পড়ে ছিল। বিষয়টা বেশ রোচক মনে হচ্ছিলো আমার কাছে। ঠাঁই দাঁড়িয়ে বিশ্লেষণ করতে বসেছিলাম।

লোক গুলো ওই লোকটাকে দু ঘা মেরে বলল, "সে তুই যে তোর ঘরে গিয়ে বল। এখানে গালাগালি দিতে যাসনা। নইলে সাইজ করে দেবো"।

পাগলও বলতে লাগল,"তোদের দেখে নেবো"। তারপর গজগজ করে সেখান থেকে চলে গেল।

বিষয়টা ঠান্ডা হবার পর আসে পাশের লোক জন এসে বলল,"আপনারা ঠিক করেছেন। ব্যাটাকে পেদিয়েছেন। ব্যাটা মাল খায়। ব্যাটাকে বউ ছেলে ঘর থেকে বের করে দিয়েছে। ব্যাটার অনেক দোষ"।

আমি দেখছিলাম। বিষয়টা কি ঠিক হয়েছে? লোকটাকে কি মারা হয়েছে? লোকটা হয়তো নিজের ফ্রাস্টরেশন এখানে বের করেছে। আবার ভাবলাম এতো গালাগালিও ঠিক নয়। কেউ তো তার গালাগালি শুনতে দায়বদ্ধ নয়।

যাইহোক বাড়ি ফিরে এসেছিলাম। তারপর থেকে লোকটাকে অনেক দিন দেখিনি। হঠাৎ একদিন দেখলাম। উনি হাজির। সেই মুখ। সেই গালাগালি। আমি মনে মনে হাসলাম এবং অবাক হলাম। আজও কি তার কপালে মার জুটবে। দেখলাম সবাই ওকে এড়িয়ে চলছিলো।

পরে রিয়েলাইজেশন  হয়। এই ধরণের উন্মাদ ভিখারী প্রাণী সব জায়গায় একটা করে আছে। শুধু তাদের চিনে ফেলে এড়িয়ে যাওয়া উচিৎ।



[+] 3 users Like Jupiter10's post
Like Reply


Messages In This Thread
RE: দেবশ্রী - এক স্বর্গীয় অনুভূতি - by Jupiter10 - 18-12-2022, 02:56 PM



Users browsing this thread: Rahat123, 12 Guest(s)